শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৯ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঈদ, পূজা-পার্বণ বা যেকোনও অনুষ্ঠানে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি। শার্ট, প্যান্ট ও জুতা যা-ই কেনা হোক না কেন, পাঞ্জাবি না কিনলে মনে হয় যেন ঈদটাই অপূর্ণ রয়ে যায়। এজন্য ঈদকে কেন্দ্র করে রাজধানীর দোকানপাটগুলোতে চলছে নতুন ডিজাইনের পাঞ্জাবির জমজমাট বেচাকেনা। নামিদামি ব্র্যান্ডের শোরুমগুলোতে ঈদ উপলক্ষে রাখা হয়েছে পাঞ্জাবির নতুন কালেকশন। এসব শোরুমের পাশাপাশি ঢাকার গুলিস্তান, বঙ্গবাজার, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ও পুরান ঢাকায় পাওয়া যাচ্ছে কম দামে ভালো মানের পাঞ্জাবি। যা মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যেই।


সরেজমিনে পুরান ঢাকার গ্রেট ওয়াল, গুলিস্তান, পল্টন ও এলিফ্যান্ট রোড ঘুরে সেখানে ঈদের পাঞ্জাবি কিনতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বাড়ি ফেরার আগে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত সবাই। পাঞ্জাবি দোকানের এক বিক্রয়কর্মী বলেন, ‘এখন ব্র্যান্ডের শোরুমগুলো থেকে অনেকে পাঞ্জাবি কিনতে হিমশিম খাচ্ছেন অতিরিক্ত দামের কারণে। তাই কিছুদিন হলো আমাদের বেচাকেনাও জমজমাট হয়ে উঠেছে।’



গুলিস্তান পীর ইয়েমেনি মার্কেটের দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুতির ভালো মানের পাঞ্জাবি অনায়াসে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে কেনা সম্ভব। তবে এর চেয়ে ভালো মানেরও দামি পাঞ্জাবি আছে। সিল্ক, কাতান, ক্লাসিক কটন, সফট কটন, স্লাব কাপড়, ধুতি ইন্ডিয়ান, বার্মিজ কাপড়, টিভি কাপড় ও জুট কটনের পাঞ্জাবি ৬০০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে পাওয়া যায়। আর ছোট বাচ্চাদের পাঞ্জাবিও একই দামে পাওয়া যায়।


যাত্রাবাড়ী থেকে পাঞ্জাবে কিনতে আসা ফাহিম বলেন, গুলিস্তান ও বঙ্গবাজার এলাকার দোকানগুলোতে মোটামুটি কম দামে ভালো ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যায়। দেখা যায় বড় বড় শোরুমে এখানের চেয়ে বেশি দাম, কিন্তু মান একই। বাইতুল মোকাররম মসজিদ মার্কেটেও ভালো কাপড়ের পাঞ্জাবি পাওয়া যায়। এ ছাড়া ঢাকা কলেজের উল্টো দিকের মার্কেটে ছেলে ও মেয়েদের সব জামাকাপড় পাওয়া যায়।



পুরান ঢাকার গ্রেট ওয়ালে ছেলে এবং স্বামীর জন্য পাঞ্জাবি কিনতে আসা রুনা লায়লা নামে একজন গৃহিণী বলেন, তার স্বামী ব্যস্ত থাকায় শপিং করতে আসতে পারেনি। তাই স্বামী এবং একমাত্র ছেলের জন্য পাঞ্জাবি কিনতে এসেছেন। গ্রেট ওয়ালে পাঞ্জাবির দাম সম্পর্কে এ ক্রেতা বলেন, এখানে বিভিন্ন ধরনের পাঞ্জাবি আছে। কোয়ালিটিও বেশ ভালো। আমি দুটো পাঞ্জাবি কিনেছি ১৩০০ টাকা দিয়ে। অন্যান্য জায়গার তুলনায় এখান থেকে সাশ্রয়ী দামে পাঞ্জাবি কিনতে পেরেছি।


বঙ্গবাজারে ৩০০ থেকে ৪০০ টাকা দরে সুতি ও কটনের পাঞ্জাবি বিক্রি করতে দেখা গেছে। বঙ্গবাজারের বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, আগুন লাগার পর এবারই মোটামুটি ঈদ উপলক্ষে কাস্টমারদের সমাগম ঘটেছে।বঙ্গবাজারের বিক্রেতা মো. আনোয়ার বলেন, গত এক বছরে তেমন বেচাকেনা হয়নি বললেই চলে। তবে এবার ঈদ উপলক্ষে শুধু পাঞ্জাবিটা একটু বেশি বেচাকেনা হচ্ছে। সুতি পাঞ্জাবি সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু। তবে কাতান কাপড়ের পাঞ্জাবির একটু বেশি দাম। প্রথম রোজা থেকে ক্রেতা এখন অনেক বেশি। মানুষ কম দামে ভালো পাঞ্জাবি পাচ্ছে, এজন্য সবাই কিনছে। এসব পাঞ্জাবি কেরানীগঞ্জের কারখানাতে তৈরি হয় বলে জানান এ বিক্রেতা।


বলা যায় রাজধানীর যেকোনও শপিং সেন্টার বা দোকানের চেয়ে কম দামে পাঞ্জাবি যায় বঙ্গবাজারে। এলিফ্যান্ট রোড, নিউমার্কেট বা অন্য যে সকল মার্কেট আছে সেখান থেকেও কম দামে পাঞ্জাবি কিনতে চাইলে আসতে হবে বঙ্গবাজারে। বঙ্গবাজারের দোকানিরা বলেন, এখানে অধিকাংশ দোকানে পাইকারি দরে পাঞ্জাবি বিক্রি করে। এখান থেকে রাজধানীর অনেক শপিং সেন্টারে পাঞ্জাবি যায়। আগে আমরা পাইকারি দিয়ে কুল পেতাম না। কিন্তু এখন আগুন লাগার পরে ক্রেতার ভিড় কমেছে। তাই এখন খুচরা বিক্রি করছি। অন্যান্য কাপড়ের চেয়ে পাঞ্জাবি বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প