শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬
জলবায়ু সংকটে পোশাক শিল্প

বেশি ঝুঁকিতে শ্রমিক, না অর্থনীতি?

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। বিশ্ববাজারে যখন 'মেইড ইন বাংলাদেশ' এক স্বীকৃত ব্র্যান্ডে পরিণত হয়েছে, তখনই এই শিল্প পড়ছে নতুন চ্যালেঞ্জ জলবায়ু সংকটের মুখে। একদিকে শিল্পের অগ্রগতি, অন্যদিকে পরিবেশগত চাপ। কার্বন নিঃসরণ কমানো আর নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের এই যাত্রায় সবচেয়ে বেশি ঝুঁকিতে কে? শ্রমিক নাকি মালিক? না কী পুরো অর্থনীতি? এ পর্যায়ে এখন টিভির প্রতিনিধি দল খুঁজে দেখবে ন্যায্য জ্বালানি রূপান্তরের পথে তৈরি পোশাক খাত কতটা প্রস্তুত।


রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে জুলাই থেকে মার্চ পর্যন্ত তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশ আয় করেছে ৩০.২৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ১০.৮৪ শতাংশ বেশি।


তবে এই উন্নয়নের পেছনে রয়েছে একটি অন্ধকার দিক। উৎপাদন বাড়ছে, সাথে বাড়ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার—ফলে কমছে প্রাকৃতিক সম্পদ, আর বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। তৈরি পোশাক খাত একাই দেশের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের ১৫.৪ শতাংশের জন্য দায়ী।


জাতিসংঘের জলবায়ু চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ নির্গমন কমাতে হবে। নইলে এই খাত আন্তর্জাতিক বাজারে টেকসই সংক্রান্ত নীতি ও বিধিনিষেধের মুখে পড়বে।


একদিকে টেকসই জ্বালানির দাবি, অন্যদিকে নিত্যনতুন প্রযুক্তি। অটোমেশনে উৎপাদনশীলতা বাড়লেও, শ্রমিকদের জ্ঞান ও দক্ষতা কী সেই হারে বাড়ছে?


গার্মেন্টস শ্রমিকদের মধ্যে একজন বলেন, 'সরকারের কাছে একটা অনুরোধ এটা যদি না থাকে কখনও, তখন যেন এমন একটা পরিস্থিতি করে দেয় যেটা করে আমরা সহজভাবে চলতে পারবো।'


বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে জাস্ট ট্রানজিশন বা ন্যায্য জ্বালানি রূপান্তরের পথে রয়েছে বড় কিছু বাধা। যেমন- নীতিগত অস্পষ্টতা, অর্থায়নের সংকট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—শ্রমিকদের অংশগ্রহণের ঘাটতি।


ইএইএফএর প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, 'নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধি দুটোকে যদি করি, তাহলে আমাদের এভারেজ বিদ্যুতের খরচ এবং জ্বালানির খরচ কমে যাবে। অর্থাৎ প্রফিট মার্জিন এখন যেটা থাকছে সেটা আরও বাড়বে। নতুন যে নবায়নযোগ্য জ্বালানি পলিসি সরকার তৈরি করছে সেখানে এই ডিউটিগুলো শুল্কে অব্যাহতি দেয়ার কথা বলা আছে। সেটা যদি করা হয় তাহলে এই ট্রানজেকশনটা দ্রুত হবে।'


বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের পোশাকশিল্পে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে অর্থায়ন, নীতিগত সহায়তা এবং কারিগরি দক্ষতা উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে।


সেন্টার ফর পলিসি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মো. শামসুদ্দোহা বলেন, 'এমপ্লয়মেন্টটা হতে হবে, তাদের যে স্কিল আছে সেটাকে আপস্কেল করা, নতুন কিছু না। নতুন কিছু করলে সেটা তাদের পক্ষে সম্ভব হবে না। এবং তাদের যে শিক্ষার লেভেল আছে সেটা কনসিডার করে।'


পোশাকশিল্পে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষারও প্রশ্ন। তাই এই রূপান্তরে শ্রমিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়ার দাবি শ্রমিক সংগঠনগুলোর।


গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, 'ট্রানজেকশনের যে ব্যাপারগুলো এগুলো জানা একেবারে অসম্ভব ব্যাপার। মানে তারা আসলে জানে না এই ব্যাপারে। তাদের যেন একটা অলটারনেটিভ কাজের ব্যবস্থা করে দেন, এটা না করলে হঠাৎ করেই একদিন শ্রমিক এসে দেখবে তার মেশিন আর নেই এখানে, সে আর কাজ করতে পারছে না। এরকম একটা পরিস্থিতি যেন না হয়।'


পোশাক শিল্প মালিকরা বলছেন, জলবায়ু সহনশীল কর্মসংস্থান তৈরির জন্য মালিকদের বিনিয়োগে উৎসাহিত করতে হবে। নবায়নযোগ্য প্রযুক্তি আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাস করারও আহ্বান জানান তারা।


বিকেএমইএ'র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, 'আমাদের সেক্টরেই তাকে অন্য কোথায় প্লেসমেন্ট করা যায়, তাদের মাল্টি-স্কিল অপারেশন শিখানো। আমাদের যখন একটা জায়গাতে লোক কম লাগে তখন এটার প্রোডাক্টিভিটি বাড়ার কারণে আমার কিন্তু আরেকটা কর্মসংস্থান আমার ফ্যাক্টরির মধ্যেই সৃষ্টি হয়। সে জায়গাগুলোতে তাদের মাল্টি-স্কিল শেখানোর জন্য আমরা অলরেডি একটা প্রজেক্ট চালু করেছি।'


নীতি সংশ্লিষ্টরা বলছেন, যেকোনো রূপান্তরে সমন্বয়হীনতার কারণে একপক্ষ সব সময় ক্ষতিগ্রস্ত হয়। তবে কীভাবে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা যায় তা নিয়ে নীতি পরিকল্পনায় কাজ করছে অন্তর্বর্তী সরকার।


শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, 'পরিবেশের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে কীভাবে ট্রান্সফার করা যায় সেটা হয়েছে। কিন্তু তার কারণে শ্রমের ক্ষেত্রে যে প্রভাবটা এটা চিহ্নিত হয়নি। রূপান্তরিত জ্বালানির জন্য যে প্রযুক্তিগত বিকাশটা সেখানে যেন প্রশিক্ষিত হয় শ্রমিক। আমরা আমদানি করবো আর এখানে স্ক্রু-ড্রাইভার লাগাবো, রকম যেন না হয়। আমরা সবচেয়ে বেশি জোড় দিচ্ছি যে, ন্যায্য রূপান্তরের জন্য কী কী দরকার। এবং তার জন্য শিল্পকে এবং শ্রমিককে কীভাবে প্রস্তুত হওয়া দরকার। আর যারা এই পলিসিগুলো করছে তাদের মধ্যে সমন্বয় করা।'


বিশেষজ্ঞরা মনে করেন, টেকসই বিনিয়োগ, গ্রিন ফান্ডের কার্যকর ব্যবহার এবং অংশীদারিত্বমূলক নীতির মাধ্যমেই সম্ভব হবে এই জ্বালানি রূপান্তর। 


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা