
মোঃ সম্রাট আলী
কুষ্টিয়ার ভেড়ামারায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিরুল আরাফাতের সাথে খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৮ জুন) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে নবাগত ইউএনও মোঃ আমিরুল আরাফাত বলেন, "গত ১৪ মে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হয়ে আমি কার্যভার গ্রহণ করেছি। সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সহযোগিতায় আমি নিরলসভাবে ভেড়ামারাবাসীর সেবা করতে চাই। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সেবার দুয়ার সবসময় খোলা থাকবে।"
সীমান্তবর্তী অঞ্চলের ভৌগোলিক অবস্থানের কারণে এ এলাকায় মাদকের কিছুটা প্রভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "মাদক নিয়ন্ত্রণ, শিক্ষার প্রসার, নারী শিক্ষা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে নিরোধ, সাংস্কৃতিক বিকাশ এবং নাগরিক জীবনযাত্রার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমি নিবিড়ভাবে কাজ করতে চাই।" পরিশেষে তিনি ভেড়ামারার সামগ্রিক উন্নয়নে স্থানীয় সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার উপদেষ্টা সাংবাদিক আব্দুল আলিম, সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোমিনুজ্জামান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক মিলন আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল্লাহ সোহেল, নির্বাহী সদস্য আবু ওবাইদা আল মাহাদী, আল মাহমুদ সুমন, মোঃ আব্দুল্লাহ, আঃ লতিব অন্তর, লিটন উজ্জামান ও আবু হাসান প্রমুখ।





























