শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

বিশ্বের সবচেয়ে বড় ‘মুরগি’র ভেতরে রাতও কাটাতে পারবেন

আলোকিত জীবনশৈলী ডেস্ক
প্রকাশিত:শনিবার ৩০ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩০ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দূর থেকে হঠাৎ দেখলে চোখ কয়েকবার কচলেও নিতে পারেন, ভুল দেখেছেন ভেবে। তবে একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝবেন কল্পকথার কোনো মুরগি-দানো হাজির হয়নি। এটি মুরগির আকারের বিশাল এক কাঠামো। ফিলিপাইনের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এই দালানটি আসলে একটি হোটেল। কাজেই চাইলে মুরগির ভেতরে থাকতেও পারবেন।


ফিলিপাইনের নেগ্রোস অক্সিডেন্টাল দ্বীপের পাহাড়ি এলাকায় পাবেন হোটেলটিকে। ক্যাম্পুয়েস্টোহান হাইল্যান্ড রিসোর্টে অবস্থিত এই ভবনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মুরগি আকৃতির ভবন হিসেবে।


এই ছয় তলা ভবনটির উচ্চতা প্রায় ৩৫ মিটার (১১৪ ফুটেরও বেশি)। ভেতরে আছে ১৫টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। তবে মজার বিষয় হলো, এর কোনো কক্ষেই জানালা নেই। মুরগির পালকের নকশা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই জানালা শূন্য রাখা হয়েছে হোটেলটিকে।


হোটেলটির নির্মাতা রিকার্ডো কানো গুয়াপো তান, যিনি নেগ্রোস অক্সিডেন্টালের একজন সাবেক রাজনীতিবিদ। বয়স সত্তরের কোঠায়, কিন্তু মন এখনো শিশুর মতো। তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল এমন কিছু তৈরি করা যা মানুষকে অবাক করবে এবং আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে।’


তান এই ভবনটি উৎসর্গ করেছেন ফিলিপাইনের গেম ফাউল বা মোরগ লড়াইয়ের শিল্পকে, যা নেগ্রোস অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। এখানে মুরগি পালন এবং স্থানীয়ভাবে সবং নামে পরিচিত মোরগ লড়াই বহুদিনের ঐতিহ্য। যদিও এটি বিতর্কিত খেলা, তবুও এটি লক্ষাধিক মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম। এই এলাকায় গেম ফাইল প্রজনন খামার আছে দুই হাজারের মতো।


ফিলিপাইনের বিভিন্ন মোরগ লড়াইয়ের মাঠে লাখ লাখ পেসো অর্জিত হয়, যেখানে উত্তেজিত দর্শকেরা লড়াইরত মোরগগুলিকে চিৎকার করে উৎসাহিত করে যতক্ষণ না একটি মারা যায়। যদিও পশু অধিকার সংগঠনগুলির প্রতিবাদ রয়েছে।


‘মোরগ লড়াই আমাদের প্রদেশের জন্য বিশাল অর্থনৈতিক গুরুত্ব বহন করে। আমি চাই ফিলিপাইনের এই মুরগি আকৃতির ভবনটি আমাদের গর্বের প্রতীক হয়ে উঠুক।’ বলেন তান।


ছোটবেলার কথা স্মরণ করে তান বলেন, বড়দিনের সময় সকালে মোরগের ডাক পরিবারের জন্য ‘মিসা দে গ্যালো’ বা ‘রোস্টার’স মাস’ নামে পরিচিত ভোরের প্রার্থনায় যোগ দেওয়ার কথা মনে করিয়ে দিত।


রিসোর্টের জায়গাটি ছিল একসময় একটি শান্ত পাহাড়ি এলাকা। তানের স্ত্রী অনিতা, কয়েক দশক আগে কিনেছিলেন। কিন্তু ২০১০ সালে পাঁচ হেক্টর জমি উন্নয়নের পর ক্যাম্পুয়েস্টোহান রিসোর্ট তৈরি করা হয়। যেখানে রয়েছে দুটি বিশাল ওয়েভ পুল, একটি রেস্তোরাঁ, একটি ক্যাফে এবং শত শত ডাইনোসর ও কার্টুন চরিত্রের মূর্তি। পুরো পরিবার নিয়ে আনন্দ করতে চাইলে এটি আদর্শ জায়গা।


এখন নিশ্চয় জানতে চাইবেন এই মুরগি-হোটেলে থাকতে কেমন খরচ গুনতে হবে? ভাড়া খুব বেশি নয়। চারজনের একটি কক্ষের ভাড়া প্রায় ৮০ ডলার বা সাড়ে নয় হাজার টাকা। আর যদি সাতজনের একটি দল নিয়ে আসেন, তবে ভাড়া হবে ১২০ ডলার বা ১৪ হাজার টাকার বেশি।


এই রিসোর্টে যেতে হলে প্রথমে ম্যানিলা বা সেবু থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে বাচোলড-সিলায় আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে হবে। সেখান থেকে ১৭ মাইল পথ গাড়িতে পাড়ি দিয়ে পৌঁছে যাবেন পাহাড়চূড়ার রিসোর্টে।


তবে ওই হোটেলে রাত কাটাতে চাইলে লম্বা লাইনে পড়তে হবে আপনাকে। শীতের ছুটিতে এই হোটেল এখন পুরোপুরি বুকড। ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত এখানে থাকার একটি কামরাও ফাঁকা নেই।


এবার ফিলিপাইনে ঘুরতে গেলে ক্যাম্পুয়েস্টোহান রিসোর্টে একবার ঢুঁ মারতে ভুলবেন না। আর আগে থেকে বুক করে গেলে এখানে থাকার সুযোগও মিলতে পারে। বিশাল এক মুরগির ভেতরে রাত কাটানোর অভিজ্ঞতা যে মোটেই সাধারণ কিছু হবে না বুঝতেই পারছেন।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

টাঙ্গাইলে মাভাবিপ্রবি'র ল্যাবে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানী শাড়ি

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা-ই সর্বোত্তম উপায়

এবারের দূর্গাপূজার আদ্যোপান্ত

তারুণ্যের ঈদ উদযাপন

একটি সুন্দর জাতি গঠনে নারীদের ভূমিকা

শুকনো হলেও প্রাণবন্ত: কিসমিসের চমকপ্রদ গল্প

হোমওয়ার্ক করার সঠিক সময়

ঠান্ডা বা কোল্ড অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

রাত জাগলে হতে পারে মারাত্মক যেসব ক্ষতি