শিরোনাম
মুরাদনগরে ৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৩০পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

বন্ধ হচ্ছে কারখানা, বিপাকে পড়ছেন কাজ হারানো শ্রমিকরা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৮ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৮ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে হঠাৎ করে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন লাখো শ্রমিক। বকেয়া বেতন, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। সম্প্রতি আশুলিয়ার নাসা গ্রুপ তাদের ১২টি কারখানা বন্ধ ঘোষণা করে। এতে প্রায় ২০ হাজার শ্রমিক সরাসরি ক্ষতিগ্রস্ত হন। শ্রমিকরা অভিযোগ করেন, মালিকপক্ষ ইচ্ছাকৃতভাবে কারখানা বন্ধ করে অন্য খাতে বিনিয়োগ করছে। এর আগে গাজীপুরের টঙ্গী ও কাশিমপুর এলাকায় সমপ্রতি একসঙ্গে ৩২টি কারখানা বন্ধ হয়ে যায়। সকালে কাজে এসে শ্রমিকরা গেটে তালা ঝুলতে দেখেন। কোনো নোটিশ বা পূর্বঘোষণা ছাড়াই এভাবে উৎপাদন বন্ধ করে দেওয়ায় হতবাক হয়ে পড়েন তারা। এতে বেকার হয়ে পড়েন অনেক শ্রমিক। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের পোশাক শিল্প শুধু অর্থনীতির জন্য নয়, কোটি মানুষের জীবিকার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। তাদের জীবনে নেমে এসেছে হতাশা ও দুঃখ। শ্রমিকরা বলছেন, তারা শুধু তাদের ন্যায্য পাওনা চান। মালিকরা বলছেন, তারা টিকতে পারছেন না। আর সরকার বলছে, সমাধানের চেষ্টা চলছে। কিন্তু বাস্তবে শ্রমিকদের জীবন প্রতিদিন আরও কঠিন হয়ে উঠছে। জানা যায়, সম্প্রতি একসঙ্গে নাসা গ্রুপের ১৬টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধের ঘোষণায় প্রায় ৩০ হাজার শ্রমিকের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বেতন-ভাতা বকেয়া থাকায় তারা চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তিনি এক্সিম ব্যাংকেরও চেয়ারম্যান ছিলেন। ২ অক্টোবর তিনি গ্রেপ্তার হন। দুর্নীতি ও অর্থ আত্মসাতের কয়েকটি মামলায় আসামি করা হয় তাকে। এর পর থেকেই অস্থিরতা তৈরি হয় নাসা গ্রুপের কারখানাগুলোতে। শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া পড়তে থাকে; অপরদিকে শ্রমিকরা বিক্ষোভে নামেন। পরে কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে শ্রমিক নেতাদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় সভায় নাসা গ্রুপের ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। বলা হয়, বিদ্যুৎ-গ্যাসসংকট ও ক্রয়াদেশ না থাকায় এসব কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ১০টি, গাজীপুরে দুটি, চট্টগ্রাম ইপিজেডে দুটি এবং কুমিল্লা ইপিজেডে দুটি কারখানা। স্থায়ীভাবে বন্ধ নাসা গ্রুপের ১৬টি কারখানার মধ্যে শিল্পাঞ্চল আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় রয়েছে এ জে সুপার গার্মেন্টস লিমিটেড, ফিরোজা গার্মেন্টস লিমিটেড, মাম গার্মেন্টস লিমিটেড, নাসা এমব্রয়ডারি লিমিটেড, নাসা সুপার গার্মেন্টস লিমিটেড, নাসা সুপার ওয়াশ লিমিটেড, নাসা সুপার ওয়াশ ইউনিট- (২), ন্যাটিভ প্যাকেজিং লিমিটেড, নাসা বেসিক লিমিটেড, নাসা হাইটেক ওয়াস লিমিটেড। গাজীপুরে অবস্থিত লিজ অ্যাপারেলস লিমিটেড, লিজ ওয়াস লিমিটেড। চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত এমএনসি অ্যাপারেলস লিমিটেড, টয় গুডস বিডি কোম্পানি লিমিটেড এবং কুমিল্লায় ইপিজেডে অবস্থিত নাসা স্পিনারস লিমিটেড ও নাসা স্পিনিং লিমিটেড। এদিকে বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, মানববন্ধন করেন নাসা গ্রুপের শ্রমিকরা। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের পথ বন্ধ করে দিয়ে কারখানা বন্ধ করা মোটেও ঠিক হয়নি। কারখানা বন্ধ করার আগে এত শ্রমিক কিভাবে জীবিকা নির্বাহ করবে এটা ভাবা উচিত ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর এবং শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শুধু এই প্রতিষ্ঠান নয়, গত বছরের ৫ আগস্টের পর থেকে পরের বছর একই সময় পর্যন্ত এক বছরে গাজীপুরের ৭২টি কলকারখানা বন্ধ করে দিয়েছে নিজ নিজ কারখানা কর্তৃপক্ষ। এর মধ্যে ছয় মাসেই বন্ধ হয়েছে ২৯টি। সূত্রমতে, এভাবে, গত এক বছরে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ৩৫৩টি কারখানা বন্ধ করা হয়েছে। তাতে এক লাখ ১৯ হাজার ৮৪২ শ্রমিক বেকার হয়েছেন। তাঁদের অনেকে চাকরির জন্য ছুটতে ছুটতে শেষ পর্যন্ত হতাশ হয়ে গ্রামে ফিরেছেন। বন্ধ কারখানার বেশির ভাগই তৈরি পোশাক, নিটওয়্যার ও টেক্সটাইলশিল্পের। কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশসহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। শিল্প মালিকরা বলছেন, ব্যাংকঋণ সুদে কড়াকড়ি, শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণে দেশে শিল্প-কারখানা বন্ধ হচ্ছেই। তাঁরা চরম সংকটের কারণেই কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। তাঁরা বলছেন, কারখানায় শ্রমিক অসন্তোষ, ব্যাংকঋণের উচ্চ সুদহার ছাড়াও কাঁচামাল আমদানিতে এলসি সমস্যা, শিল্পে অব্যাহত গ্যাসসংকট, দফায় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পাওয়া, অব্যাহতভাবে শ্রমিকের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচে অনেকে প্রতিযোগিতায় টিকতে পারছেন না। এদিকে, কারখানা বন্ধের পর শ্রমিকরা আন্দোলনে নামছেন। গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ যেসব এলাকায় কারখানা রয়েছে সেসব এলাকায় প্রায়ই বিক্ষোভ হচ্ছে। শ্রমিকরা বকেয়া বেতন ও ক্ষতিপূরণ দাবি করছেন। অনেক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষও হচ্ছে। শ্রমিক নেতারা বলছেন, শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধের আগে শ্রমিকদের নোটিশ দেওয়া এবং ক্ষতিপূরণ দেওয়ার কথা। কিন্তু বাস্তবে তা মানা হচ্ছে না। অন্যদিকে, সরকার বলছে, শ্রমিকদের স্বার্থ রক্ষায় তারা সচেষ্ট। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর শ্রমিকদের পুনর্বাসনের জন্য বিশেষ তহবিল গঠন করা হবে। তবে শ্রমিক সংগঠনগুলো বলছে, এসব উদ্যোগ যথেষ্ট নয়। এ বিষয়ে অর্থনীতিবিদরা মনে করেন, শুধু স্বল্পমেয়াদি সমাধান নয়, দীর্ঘমেয়াদি কৌশল নিতে হবে। যেমন- উৎপাদন খরচ কমাতে জ্বালানি খাতে স্থিতিশীলতা আনা, শ্রমিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া, নতুন বাজার খোঁজা স্থানীয় ভ্যালু চেইন শক্তিশালী করার মতো পদক্ষেপ নেওয়া।



আরও খবর




মুরাদনগরে ৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পত্নীতলায় ৩০পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প