শিরোনাম
পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ "হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে ৬ জুয়াড়ি আটক বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ, জীবিত উদ্ধার ৮

প্রকাশিত:মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইব্রাহীম খলীল, পাথরঘাটা। বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার ভয়াবহতায় ১৩ জেলেসহ মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ থাকা ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সাগর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১৩ জন জেলের বাড়িই পাথরঘাটার বিভিন্ন এলাকায়।এ ঘটনায় পাথরঘাটার উপকূলজুড়ে নেমে এসেছে শোকের আবহ। স্বজনদের দীর্ঘ অপেক্ষার অবসান হলেও সেই অপেক্ষার শেষটা হয়েছে হৃদয়বিদারক। যাঁরা জীবিকার সন্ধানে সাগরে গিয়েছিলেন, তাঁদের পাঁচজন আর জীবিত ফিরে আসছেন না।ট্রলারের মালিক ও মাঝি বাদল মোল্লা জানান, গভীর সমুদ্রে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচ জেলের মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলো একটি মাছ ধরার ট্রলারে করে উপকূলের দিকে আনা হচ্ছে।এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরের পর হাইরের চরসংলগ্ন বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড় ও উত্তাল ঢেউয়ের মধ্যে বিপদের মুখে পড়ে ‘এফবি বরকত’। একপর্যায়ে সাগরের তীব্র ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে ছিলেন ১৩ জন জেলে।ট্রলারডুবির পর ভাগ্যক্রমে ৮ জন জেলে জীবিত উদ্ধার হন। কিন্তু সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে নিখোঁজ হয়ে যান আরও পাঁচজন। এরপর থেকেই তাঁদের সন্ধানে গভীর সাগরে শুরু হয় উদ্বেগ-উৎকণ্ঠার এক দীর্ঘ অভিযান।নিহত পাঁচ জেলে হলেন, পাথরঘাটা সদর ইউনিয়নের নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরের পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। প্রবল ঝড়, তুফান ও বড় বড় ঢেউয়ের মধ্যে তাঁরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঢেউয়ের আঘাতে মুহূর্তের মধ্যেই ট্রলারটি উল্টে যায়।ট্রলার ডুবে যাওয়ার পর ৮ জন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থেকে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। পরে একটি মাছ ধরার ট্রলার তাঁদের দেখতে পেয়ে উদ্ধার করে। তবে পাঁচজনের কোনো সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠা আরও বাড়তে থাকে স্বজনদের মধ্যে।নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার গভীর সাগরে পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে চলা অনুসন্ধানের পর অবশেষে পাঁচ জেলের মরদেহের সন্ধান পাওয়া যায়।মরদেহ উদ্ধারের খবর পাথরঘাটায় পৌঁছালে নিহত জেলেদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া। যে পরিবারগুলো স্বজনদের জীবিত ফিরে আসার অপেক্ষায় ছিল, তাদের ঘরে এখন কান্নার রোল।সাগরে জীবিকার সন্ধানে যাওয়া মানুষগুলো ফিরছেন তবে জীবিত নয়। একটি ট্রলারডুবি কেড়ে নিল পাঁচটি প্রাণ, পাঁচটি পরিবারের স্বপ্ন এবং অসংখ্য স্বজনের আপনজন।মরদেহগুলো উপকূলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।



আরও খবর




বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ, জীবিত উদ্ধার ৮

বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

শরণখোলায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

রাণীনগরে অনৈতিক কর্মকান্ডে ৬ নারী-পুরুষ আটক

মৃত্যুর মুখোমুখি চার বছরের ফাতেহা: এতিম মেয়েকে বাঁচাতে আকুল মায়ের করুণ আর্তনাদ

পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

শরণখোলায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

রাণীনগরে অনৈতিক কর্মকান্ডে ৬ নারী-পুরুষ আটক

মৃত্যুর মুখোমুখি চার বছরের ফাতেহা: এতিম মেয়েকে বাঁচাতে আকুল মায়ের করুণ আর্তনাদ

পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার