শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

বন্যায় লক্ষ্মীপুরের মানুষের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

তিন থেকে চার দিন আগেও অনেকটা স্বস্তিতে থাকা লক্ষ্মীপুরের মানুষের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে। পানিতে প্লাবিত হয়ে সঙ্গীন হয় নিম্নাঞ্চলের অবস্থা। এদিকে, দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ সরবরাহ, তাই দুর্দশা বাড়ছে বিপর্যস্ত মানুষের।


একদিকে উজান থেকে নেমে আসা পানির স্রোত। অন্যদিকে থেমে থেমে বৃষ্টি। সবমিলিয়ে পানিবন্দি লক্ষ্মীপুরবাসির অবস্থা এখন ভয়াবহ। তিন থেকে চারদিন আগেও অনেকটা স্বস্তিতে ছিলেন এই জেলার মানুষ। এখন ক্রমেই বাড়ছে দুশ্চিন্তা।


প্রধান প্রধান সড়কেরও অনেক উপর দিয়ে পানির স্রোত জানান দিচ্ছে নিম্নাঞ্চলের অবস্থা কতটা সঙ্গীন। কোথাও কোমর পানি, কোথাও গলাপানি। সবমিলিয়ে মানবেতর অবস্থা লক্ষ্মীপুরবাসীর।


স্থানীয় একজন বলেন, 'ঘরে পানি আসার আগে আগেই কিছু জিনিস সরাইছি, এখন ঘরে কোমর পর্যন্ত পানি, এখন সব জিনিস নষ্ট হয়ে গেছে। নিজের বাড়ি ছেড়ে যে বাড়িতে গিয়ে উঠেছিলাম এখন সেখানেও পানি উঠেছে।'


এই যখন অবস্থা তখন ত্রাণের জন্য হাহাকার চারদিকে। দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ সরবরাহ। সে কারণে বিপর্যস্ত মানুষের দুর্দশা আরও বাড়ছে।


স্থানীয় একজন বলেন, 'মানুষের অবস্থা একেবারে খারাপ। এতো পরিমাণ পানি উঠছে যে কেউ নিজের বাড়িতে থাকতে পারেনি। সবাইকে আশ্রয়কেন্দ্রে উঠতে হয়েছ। আশ্রয়কেন্দ্র, স্কুল, মাদ্রাসা কোথাও আর থাকার মতো জায়গা নেই। অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের এখন সবার সাহায্য লাগবে। না হলে আমরা বাঁচবো না।'


বন্যা পরিস্থিতির অবনতির মধ্যেই অবশেষে ত্রাণ আসতে শুরু করেছে লক্ষ্মীপুরে। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা, খানাখন্দ আর ঝুঁকিপূর্ণ রাস্তা পেরিয়ে লক্ষ্মীপুরবাসির জন্য ত্রাণ নিয়ে হাজির হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এদের মধ্যে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করেছেন প্রত্যন্ত এলাকায়। তবুও বানভাসি মানুষের হাতে খানিকটা শুকনো খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিতে পারে আনন্দিত তারা।


স্বেচ্ছাসেবী সংগঠনের একজন বলেন, 'এই বর্তমানে সুবিধাবঞ্চিত মানুষ যেন এই পরিস্থিতি থেকে রেহাই পায় সেজন্য আমাদের এ প্রচেষ্টা। এই এলাকার রাস্তার অবস্থা এখন অনেক খারাপ। আমাদের অনেক রিস্ক নিয়ে আসতে হয়েছে।'


লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় সব কটি ইউনিয়নই এখন প্লাবিত। ভালো নেই, রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জও। সব মিলিয়ে জেলার প্রায় ৯ লাখ মানুষ পানিবন্দি।


আরও খবর




অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২