
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-: চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বোয়ালখালী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি শ্রী বিপুল কান্তি দত্ত।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক শ্রী বিশ্বজিৎ পালিত ও শ্রী কল্লোল সেন, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বিপুল দে।অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বোয়ালখালী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শ্রী স্বপন কান্তি শীল, শিক্ষক প্রলয় চৌধুরী, বোয়ালখালী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি রানু মজুমদার, গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার তথ্যবিষয়ক সম্পাদক, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শ্রী অপু কুমার বৈদ্য এবং আহ্বায়ক কমিটির সদস্য শ্রী বিপ্লব দাশ (বাবু)সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া সম্মেলনে বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, এস এম মোদাচ্ছের, সুবীর কান্তি দাশ, অধীর সেন, কানু সেন, টিটু নন্দী, সুব্রত চক্রবর্তী, সজল নাথ, অসীম, মৃদুল কান্তি, বিষ্ণু শীল ও সুনীল চন্দ্র ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বোয়ালখালী প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী সুবীর কান্তি দাশ। স্বাগত বক্তব্য দেন শ্রী অপু কুমার বৈদ্য এবং শুভেচ্ছা বক্তব্য দেন শ্রী বিপ্লব দাশ (বাবু)। সম্মেলনটি সঞ্চালনা করেন শ্রী বিশ্ব রাম বসু (সাটু)।সম্মেলনে বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।




























