শিরোনাম
পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

চাহিদা কমায় ৩ বছরের মধ্যে সর্বনিম্নে রডের দাম

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৩ আগস্ট ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৩ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সরকারের খরচ কমানোর নীতি এবং দেশের সার্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় নির্মাণখাতে চাহিদা কমে যাওয়ার কারণে গত তিন বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো রডের দাম টনপ্রতি ৯০ হাজার টাকার নিচে নেমে গেছে।


বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) তথ্য অনুযায়ী, নির্মাণ ও অবকাঠামো প্রকল্পে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ৬০-গ্রেড মাইল্ড স্টিল (এমএস) রডের খুচরা দাম আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ কমে টনপ্রতি ৮৫ হাজার থেকে ৮৯ হাজার টাকায় নেমেছে গত সপ্তাহে। যেখানে এক বছর আগে এর দাম ছিল ৯৭ হাজার ৫০০ থেকে ৯৯ হাজার ৫০০ টাকা।


এখন রডের দাম ২০২২ সালের ২৩ মার্চের দামের চেয়েও কম। ওই দিন প্রতি টন রডের দাম ছিল ৯১ হাজার ৫০০ টাকা। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই দাম সর্বোচ্চ প্রায় এক লাখ টাকায় পৌঁছেছিল।


বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের আগে দেশে প্রতি মাসে প্রায় সাড়ে ছয় লাখ টন এমএস রড ব্যবহার হতো। এরপর থেকে চাহিদা কমতে কমতে সাম্প্রতিক সময়ে প্রায় ৪ লাখ টনে নেমেছে। অর্থাৎ, চাহিদা প্রায় ৩৫ শতাংশ কমেছে।


বিএসএমএ জানিয়েছে, দেশের স্টিলের চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশই সরকারি বিভিন্ন নির্মাণ প্রকল্প ও বড় প্রকল্পগুলো থেকে আসে। এসব প্রকল্পের কার্যক্রম গত বছরের জুলাই থেকেই ধারাবাহিকভাবে কমছে।


বিএসএমএ মহাসচিব এবং আরআরএম গ্রুপের চেয়ারম্যান সুমন চৌধুরী  বলেন, 'গত ২৭ জুলাই কয়েক মিনিটের ব্যবধানে নয় শতাংশ দাম কমেছে। এ রকম অস্থির বাজারে ব্যবসা করা খুবই কঠিন।'


তিনি বলেন, 'অভ্যন্তরীণ চাহিদা প্রায় নেই বললেই চলে। শিল্পের জন্য এটা বড় উদ্বেগের বিষয়।'


তিনি উল্লেখ করেন, গত ৪৯ বছরের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবচেয়ে কম বাস্তবায়ন এই মন্দার অন্যতম প্রধান কারণ।


সীমিত ব্যাংকঋণসহ বিভিন্ন কারণে বন্দর স্টিল ও মোহাম্মদী স্টিলের মতো ছোট উৎপাদক প্রতিষ্ঠানগুলো উৎপাদন স্থগিত রেখেছে উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতিতে অনেক মিল টিকে থাকতে পারছে না।'


বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে উল্লেখ করে সুমন চৌধুরী বলেন, 'অনেক সরকারি-বেসরকারি নির্মাণ প্রকল্প পানিতে তলিয়ে গেছে।


যার কারণে খুব শিগগির এসব জায়গায় কাজ শুরু করতে পারবে না। অনেক উৎপাদক প্রতিষ্ঠান মাত্র ৮৫ হাজার টাকা বা তারও কম দামে রড বিক্রি করছে শুধু কারখানা সচল রাখতে।'


'আর খুচরা দাম দেখে বাজারের আসল অবস্থা বুঝতেও পারবেন না। মিলগেট মূল্য বাজারের দামের চেয়েও দুই-তিন হাজার টাকা কম। পরিস্থিতি সত্যিই বেশ খারাপ,' যোগ করেন তিনি।


বিএসআরএম-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্তও অভ্যন্তরীণ স্টিল বাজারে চাহিদা ও দামের পতনের কারণে মন্দার বিষয়টি উল্লেখ করে বলেন, 'উৎপাদন স্থিতিশীল। কিন্তু, দামের এই পতন পুরোপুরি চাহিদা-নির্ভর। যখন চাহিদা কমে, তখন দামও কমে—এটাই বাজারের সাধারণ অর্থনীতি।'


তিনি জানান, আগে কোম্পানিগুলো লাভবান থাকলেও এখন অনেকেই বেতন, ঋণের টাকা পরিশোধ ও ইউটিলিটি বিলের মতো খরচ পরিশোধে হিমশিম খাচ্ছে।


তপন সেনগুপ্ত বলেন, 'অনেক কোম্পানি এখন শুধুমাত্র টিকে থাকার জন্য নামমাত্র লাভে রড বিক্রি করছে।'


শিল্পখাতের তথ্য তুলে ধরে তিনি বলেন, 'কিছু এলাকায় চাহিদা ৩৫ শতাংশ পর্যন্ত কমেছে। এটি শুধু মৌসুমি না, গত বছর থেকে চলমান একটানা মন্দা। এর সঙ্গে বর্ষা যোগ হয়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।'


তিনি মনে করেন, এই পরিস্থিতি থেকে উত্তরণ পুরোপুরি নির্ভর করছে সরকার-নিয়ন্ত্রিত অবকাঠামো প্রকল্প বা নতুন বিনিয়োগ ফেরার ওপর।


জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, 'সামগ্রিক পরিস্থিতি মোটেই আশাব্যঞ্জক না। নির্মাণখাতে অর্থ পরিশোধের গতি কমেছে এবং বেশিরভাগ বড় প্রকল্প বর্তমানে স্থগিত রয়েছে।'


রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা 'অপেক্ষা' করার মনোভাবে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'এর ফলে শহরাঞ্চলে নির্মাণকাজ ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমেছে। বড় প্রকল্পগুলোতে কাজ কমেছে ৬০ শতাংশ পর্যন্ত।'


তবে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে বলে মনে করেন তিনি। সড়ক রক্ষণাবেক্ষণ ও ছোট অবকাঠামোগত কাজগুলো এখনও চলছে, যদিও ধীরগতিতে।


তার মতে, গত ছয় সপ্তাহের টানা ভারী বৃষ্টিপাতের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। যার ফলে সরবরাহ চেইন ও উৎপাদন কার্যক্রম আরও চাপের মুখে পড়েছে।



আরও খবর




পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী