
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামীণ সড়কে সজিনা গাছ রোপণের কার্যক্রম শুরু করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামের মালিপাড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা শারমিন জানান, "পারিবারিক পুষ্টির ঘাটতি পূরণে উপজেলার বিভিন্ন সড়কের পাশে মোট ছয় হাজার সজিনা গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনে প্রায় ১ হাজার ২০০টি চারা রোপণ করা হয়। গ্রামীণ সড়কের পাশের যে কৃষকের জমির সীমানায় এসব গাছ লাগানো হয়েছে, তারাই গাছগুলোর পরিচর্যা করবেন এবং এর ফল ভোগ করবেন। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে ছয় হাজার সজিনা গাছের চারা (কাটিং) রোপণ কার্যক্রম একযোগে চলবে"।






























