শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

চুপসে গেছে ঢাকা নগর পরিবহন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা আনা, যত্রতত্র যাত্রী তোলার প্রতিযোগিতা কমানোসহ নগরবাসীকে স্বস্তি দিতে ঘটা করে চালু করা হয়েছিল ‘ঢাকা নগর পরিবহন’। শুরুতে বেশ সাড়া পড়েছিল এই ব্যবস্থায়। শুরুর সাফল্যে পর্যায়ক্রমে এই সেবা আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে পুরনো বাসের বদলে নতুন বাস না আসা, ব্যবস্থাপনায় উন্নতি না ঘটা এবং মালিকদের অনাগ্রহের কারণে সেই প্রত্যাশার বেলুন চুপসে গেছে। এখন রীতিমতো বোঝা হয়ে দাঁড়িয়েছে উদ্যোগটি। দেড়শ বাস দিয়ে যাত্রা শুরু করা এ সেবা থেকে সরে গেছে ১২৮টি বাস। এ বাসগুলো প্রত্যাহার করে নিয়েছে বেসরকারি বাস কোম্পানিগুলো। ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ সেবা। এখন শুধু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সেবা দিয়ে যাচ্ছে। এতে বিআরটিসি প্রতি ডিপোতে মাসে বিপুল পরিমাণ অর্থ লোকসান দিতে হচ্ছে বলে জানিয়েছে বিআরটিসি।


বাসে যাত্রী পরিবহনের অসুস্থ প্রতিযোগিতা এড়াতে মূলত উদ্যোগটি নেওয়া হয়েছিল। বেসরকারি বাসমালিকরা দাবি করেছিল তাদের বাসগুলোর বিকল্প ব্যবস্থা করতে। এর একটি হচ্ছে সরকারিভাবে চলমান বাসগুলো কিনে নেওয়া এবং অপরটি হচ্ছে নতুন বাস কেনার জন্য ব্যাংক ঋণ দেওয়া। তার কোনোটিই হয়নি। ফলে এক রুটে একটি গাড়ি চলবে- এমন ব্যবস্থা আমলে নেয়নি পরিবহন কোম্পানিগুলো।


জানা গেছে, ঢাকা নগর পরিবহনে বাস নামিয়ে লোকসানে পড়ে বাস কোম্পানি। তাই এ সার্ভিস থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় তারা। এখন কেবল সরকারি সিদ্ধান্তে বিআরটিসির বাস চলছে ভর্তুকি দিয়ে। অন্যান্য বেসরকারি পরিবহনের বাস চলছে একই রুটে সমানতালে। বন্ধ হয়নি যাত্রী টানার প্রতিযোগিতাও। তাই নগর পরিবহনের বিআরটিসির গাড়ি আসার আগে বেসরকারি কোম্পানিগুলোর বাসে উঠতে দেখা যায় যাত্রীদের। ফলে শৃঙ্খলা ফেরেনি নগর পরিবহন সার্ভিসের।


২০২১ সালের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ‘ঢাকা নগর পরিবহন’ নামে প্রথম বাসসেবা চালু হয়েছিল। পরে আরও দুটি রুটে এই সেবা চালু হয়। সেই সময়ে চালু হওয়া সরকারি-বেসরকারি মিলিয়ে দেড়শ বাস থেকে কমতে কমতে এখন বিআরটিসির ২২টিতে ঠেকেছে। আগে বিআরটিসির মোহাম্মদপুর বাস ডিপো ও গাবতলী বাস ডিপো থেকে নগর পরিবহনের বাস চলাচল করত। দেখা গেছে, এ দুটি ডিপো লোকসান গুনেছে। গাবতলী ডিপো থেকে ২০২২-২৩ অর্থবছরে আয় হয়েছে ১৩ কোটি ৮২ লাখ ৪৮ হাজার ৮৭০ টাকা। ব্যয় হয়েছে ১৩ কোটি ৮৭ লাখ ২৬ হাজার ৩৫০ টাকা। লোকসান হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৪৮০ টাকা। মোহাম্মদপুর ডিপো থেকে ২০২২-২৩ অর্থবছরে আয় হয়েছে ১২ কোটি ৬৪ লাখ ৩ হাজার ১৬৮ টাকা। ব্যয় হয়েছে ১৩ কোটি ৬ লাখ ২৫ হাজার ৭৩৬ টাকা। লোকসান হয়েছে ৪২ লাখ ২২ হাজার ৭৩৬ টাকা।


বিআরটিসি দাবি করছে, নগর পরিবহনে চলাচলের কারণে বাসে যাত্রী কম ছিল। ফলে আয়ও কম হয়েছে। এর বিপরীতে জনবল বেশি হওয়ায় তাদের বেতন ও রক্ষণাবেক্ষণসহ অপারেশন খরচ মেটাতে গিয়ে লোকসান গুনতে হয়েছে। করপোরেশন বলছে, প্রতিটি বাস দিনে গড়ে ২ থেকে ৩টি ট্রিপ দিতে পারে। বর্তমানে মোহাম্মদপুর ডিপো থেকে নগর পরিবহনের বাস চলাচল বন্ধ। চলছে মিরপুর ও কমলাপুর ডিপো থেকে। ২৬ নম্বর ঘাটারচর ও পাগলাবাজার রুটে দিনে গাড়িপ্রতি দুটি ট্রিপ দিতে পারে। প্রতি ট্রিপে গড়ে যাত্রী পরিবহন করা যায় ১৪৮ জন। ২১ নম্বর রুট ঘাটারচর-কাঁচপুরে দিনে গাড়িপ্রতি এক ট্রিপ দিতে পারে। গড়ে ১৪৪ জন যাত্রী পরিবহন করতে পারে।


বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম  জানান, নগরীতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার এ উদ্যোগ নিয়েছে। বেসরকারি পরিবহন বন্ধ হলেও বিআরটিসি সরকারি সিদ্ধান্তে যাত্রীসেবা অব্যাহত রাখবে। মানুষের সেবা দেওয়ার জন্যই বিআরটিসি।


জানা গেছে, ঢাকা মহানগরীতে গণপরিবহনে শৃঙ্খলা আনতে এবং যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন করে একক কোম্পানির অধীনে ডিটিসিএর মাধ্যমে বাস পরিচালনার সিদ্ধান্ত হয়। ২০২১ সালের ২৬ ডিসেম্বর উদ্বোধন করা হয় ঢাকা নগর পরিবহন। বর্তমানে ২১ ও ২৬ নম্বর রুটে বিআরটিসি এককভাবে বাস পরিচালনা করছে। ২১ নম্বর রুট হচ্ছে- ঘাটারচর থেকে মোহাম্মদপুর, সিটি কলেজ, শাহবাগ, মতিঝিল, টিকাটুলি, যাত্রাবাড়ী, শনিরআখড়া ও সাইনবোর্ড হয়ে কাঁচপুর পর্যন্ত। আর ২৬ নম্বর রুট হচ্ছে- ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, ৪০ ফিট, তিন রাস্তা, মোহাম্মদপুর, সোবহানবাগ, কলাবাগান, ধানমন্ডি, ধানমন্ডি-৪, নিউমার্কেট, আজিমপুর, চানখাঁরপুল ও দোলাইরপাড় হয়ে পোস্তগোলা পর্যন্ত। রুট দুটিতে কেবল বিআরটিসির বাস চলাচল করছে। তাই নগর পরিবহন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। 


আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে