শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

চ্যালেঞ্জ ঋণ পরিশোধ, পাশে থাকার আশ্বাস দাতাদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগীদের অংশগ্রহণ নিয়ে ছিল নানান প্রশ্ন। তবে উন্নয়ন সহযোগীরা আশ্বস্ত করেছে প্রকল্পের আওতায় ঋণ, অনুদানসহ সব ধরনের সহায়তা আগের মতোই অব্যাহত থাকবে। কোনো ধরনের ব্যত্যয় হবে না। তারপরও বিশাল অংকের বৈদেশিক ঋণ পরিশোধ করাই বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা।


বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, চীন, জাইকা, ভারত, রাশিয়া, ইউরোপীয় উন্নয়নসহ উন্নয়ন সহযোগীদের নিয়ে এরই মধ্যে বৈঠক করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সেখানে আশ্বস্ত করেন দাতারা।


ইআরডির এশিয়া, জেইসি ও এফঅ্যান্ডএফ শাখার প্রধান (অতিরিক্ত সচিব) মিরানা মাহরুখ বলেন, ‘অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমরা জাপান, এআইবি, চীন ও ভারতের সঙ্গে রুটিন বৈঠক করেছি। আগে যেভাবে তারা আমাদের পাশে ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোনো কিছুতে ব্যত্যয় হবে না। কোরিয়া, জাপানের ঋণে চলমান প্রকল্পের বিষয়ে মিটিং করেছি। তারাও আমাদের সাধারণভাবে ঋণ-অনুদান দিচ্ছে।’


সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছর শেষে সরকারি খাতে বৈদেশিক ঋণের দায় (আউটস্ট্যান্ডিং বা বকেয়া) বেড়ে হয়েছে ৬৯ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের চেয়ে ১১ দশমিক ৬ বা ৭ দশমিক ২৫ বিলিয়ন ডলার বেশি। ২০২৬ সালের পরে অনেক মেগা প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হবে। তখন বড় অংকের ঋণ পরিশোধ করতে হবে। এসময় এমন কোনো প্রকল্প চালু হবে না যা দিয়ে ঋণ পরিশোধ করতে হয়।


বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘ঋণ সুদের ব্যয় বেশি, বাজেটের রাজস্ব আদায়ও কম। সরকারি যে আয় তাতে সুদের ব্যয় ও সরকারি কর্মকর্তাদের বেতন দিয়ে বেশি টাকা থাকে না, যা দিয়ে অন্য জায়গায় খরচ করা যায়। ফলে বিনিয়োগ ধার করে করতে হবে।’


‘২০২৬ সালে পরে এমন কোনো প্রকল্প অবদান রাখবে না যা দিয়ে সরকারের আয় বাড়বে। ২০২৭ সাল থেকে ঋণ পরিশোধ বড় অংকে বাড়বে। বেশ কিছু প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ। রাজস্ব আদায় বাড়াতে হবে অথবা ঋণ করে ঋণ পরিশোধ করতে হবে। বোঝা বাড়বে করদাতার ওপর। বিশেষ করে দেশের সব মানুষের ওপর।’



ঋণ-অনুদান দিয়ে পাশে থাকার প্রত্যয় উন্নয়ন সহযোগীদের স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মোট বৈদেশিক ঋণ এসেছে ৯২ দশমিক ৩৬৭ বিলিয়ন ডলার। এসময় বাংলাদেশ বিভিন্ন ধরনের অনুদান পেয়েছে ৩০ দশমিক ১০৫ বিলিয়ন ডলার। অর্থাৎ মোট উন্নয়ন সহযোগিতা পেয়েছে ১২২ দশমিক ৪৭২ বিলিয়ন ডলার। এর মধ্যে খাদ্য সহায়তা বাবদ ৭ দশমিক ০৩১ বিলিয়ন ডলার, পণ্য সহায়তা বাবদ ১০ দশমিক ৯০৮ বিলিয়ন ও প্রকল্প সহায়তা বাবদ এসেছে ১০৪ দশমিক ৫৩৩ বিলিয়ন ডলার।



একক সংস্থা বা দেশের মধ্যে বিশ্বব্যাংক বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা করেছে, যার পরিমাণ ২৮ দশমিক ৪৪৬ বিলিয়ন ডলার। যা মোট উন্নয়ন সহযোগিতার ২৩ দশমিক ২৩ শতাংশ। সংস্থাটি এ সহায়তার আওতায় অনুদান দিয়েছে ১ দশমিক ৬২৩ বিলিয়ন ডলার। বাকি ২৬ দশমিক ৮২৩ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক।


বাংলাদেশের ঋণের কিস্তি পরিশোধ নিয়ে কোনোভাবেই উদ্বিগ্ন নয় বিশ্বব্যাংক। বরং বাংলাদেশে কর্মসংস্থান বাড়াতে আরও বেশি বিনিয়োগ করতে চায় সংস্থাটি। অন্তর্বর্তী সরকারকে সব বিষয়ে সহায়তা দিয়ে পাশে থাকতে চায় বিশ্বব্যাংক।


পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের সঙ্গে বৈঠক করেন। ইআরডির বিশ্বব্যাংকের প্রধান (অতিরিক্তি সচিব) ফরিদ আজিজ বলেন, বিশ্বব্যাংক আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী। আগের মতোই সব প্রকল্পে ঋণ-অনুদান চলমান। ঋণ নিয়ে বিশ্বব্যাংক উদ্বিগ্ন নয়। সব কিছু ঠিকঠাক চলছে। আমরা বিশ্বব্যাংকের সঙ্গে নিয়িমিত বৈঠক করছি।


ঋণ-অনুদানে দ্বিতীয় অবস্থানে থাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে এখন পর্যন্ত ২২ দশমিক ৪২৪ বিলিয়ন ডলার সহায়তা করেছে। উন্নয়ন সহযোগিতায় যা ১৮ দশমিক ৩১ শতাংশ। সংস্থাটি বাংলাদেশকে অনুদান দিয়েছে মাত্র ৩৮২ মিলিয়ন ডলার। বাকি ২২ দশমিক ৪২ বিলিয়ন ডলারই দিয়েছে ঋণ হিসেবে। যদিও এডিবি কখনোই বাংলাদেশকে খাদ্য সহায়তা দেয়নি। তবে পণ্য সহায়তার আওতায় কিছু ঋণ দিয়েছে সংস্থাটি।


বাংলাদেশের নানা উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের টিম লিডার গোবিন্দ বার বলেন, এডিবি বাংলাদেশকে দীর্ঘস্থায়ী উন্নয়ন করার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে টেকসই উন্নয়নকে আমরা সমর্থন করি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। চলমান প্রকল্পের ধারাবাহিকতা নিশ্চিত করতে আরও অন্তর্ভুক্তিমূলক, টেকসই উন্নয়ন করা হবে। বাংলাদেশের জনগণের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা অব্যাহত রাখবে এডিবি।



ইআরডি জানায়, জাপান বাংলাদেশকে সহায়তার দিক থেকে তৃতীয় অবস্থানে। ৫২ বছরে দেশটি ২০ দশমিক ৪৫২ বিলিয়ন ডলার বা ১৬ দশমিক ৭০ শতাংশ সহায়তা দিয়েছে। চতুর্থ অবস্থানে চীন। দেশটি বাংলাদেশকে ৮ দশমিক ১১৫ বিলিয়ন ডলার বা ছয় দশমিক ৬৩ শতাংশ সহায়তা দিয়েছে। উন্নয়ন সহযোগীর তালিকায় পঞ্চম অবস্থানে থাকা রাশিয়া গত ৫২ বছরে বাংলাদেশকে ৬ দশমিক ৮৭৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যা মোট সহায়তার পাঁচ দশমিক ৬১ শতাংশ। উন্নয়ন সহযোগীর তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকা জাতিসংঘ ও তার অঙ্গসংগঠন পুরো অর্থই বাংলাদেশকে অনুদান হিসেবে দিয়েছে। ৫২ বছরে এ সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৯৫ বিলিয়ন ডলার বা তিন দশমিক ৯২ শতাংশ। এছাড়া যুক্তরাষ্ট্র ৩ দশমিক ৮৫৬ বিলিয়ন ডলার বা তিন দশমিক ১৫ শতাংশ সহায়তা দিয়ে রয়েছে সপ্তম স্থানে।


যুক্তরাজ্যের সহায়তার পরিমাণ ২ দশমিক ৭২৭ বিলিয়ন ডলার বা দুই দশমিক ২৩ শতাংশ। উন্নয়ন সহযোগিতায় যথাক্রমে নবম ও দশম স্থানে থাকা জার্মানি বাংলাদেশকে ২ দশমিক ২৫১ বিলিয়ন ডলার। কানাডা দিয়েছে ২ দশমিক ২১৪ বিলিয়ন ডলার বা এক দশমিক ৮১ শতাংশ। ভারত বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা দিয়েছে ২ দশমিক ১৪৩ বিলিয়ন ডলার।


ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক (এআইআইবি), ইউনিসেফ, ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি), নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক এবং সৌদি আরবের উন্নয়ন সহযোগিতার পরিমাণ এক বিলিয়ন ডলারের বেশি।


দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ান ফেডারেশন থেকে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের ঋণ নিয়েছে বাংলাদেশ। এ ঋণের প্রথম কিস্তি পরিশোধ শুরু হওয়ার কথা ছিল ২০২৭ সালের ১৫ মার্চ থেকে। নানা সংকটের কারণে আনুষ্ঠানিকভাবে দুই বছর বাড়তি সময় দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ। এখন সরকার চাচ্ছে ২০২৯ সালের ১৫ মার্চ প্রথম কিস্তি দিতে। এটা চূড়ান্ত হয়েছে বলে জানায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। ফলে ২০২৭ সালের পর বেশি কিছু প্রকল্পে ঋণ পরিশোধের চ্যালেঞ্জ বাড়বে বলে দাবি অর্থনীতিবিদদের।


আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে