শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬
তৃতীয়পক্ষের ইন্ধন খতিয়ে দেখার পরামর্শ

দাবি, আন্দোলন আর সংঘাত সমাধানে আলোচনা ছাড়া পথ দেখছেন না বিশেষজ্ঞরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দাবি, আন্দোলন আর সংঘাত অন্তর্বর্তী সরকারের নিত্যসঙ্গী। পান থেকে চুন খসার মতন ঘটনাতেও রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে পেশাজীবী, সামাজিক, রাজনৈতিক সংগঠন কিংবা শিক্ষার্থীরা। এমন আন্দোলনকে গেল ১৫ বছরের চাপা ক্ষোভ বলছেন ছাত্র-জনতার আন্দোলনের নেতারা। আলোচনায় না বসে রাজপথ দখলে সমাধান আসবে না বলে মত সমাজবিজ্ঞানীদের। আর আন্দোলনে তৃতীয়পক্ষের ইন্ধন রয়েছে কি-না তা খতিয়ে দেখার পরামর্শ অপরাধবিজ্ঞানীদের।


‘শিক্ষা জীবন মধুর জীবন, যদি না থাকে এক্সামিনেশন’ গ্রাম-বাংলার কথিত এই প্রবাদ বাস্তবে ধরা দিলো ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দাবিতে।


আরেকটি ঘটনায় চোখ রাখি। সম্প্রতি ঢাকার রাজপথে সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন ব্যাটারিচালিত যান চালকেরা। সাতের ভেতর এক দাবি, রেশন, পেনশন এবং চিকিৎসা সেবা।


তবে গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণে দেখা যায়, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের গেল চার মাসে ছোট-বড় অন্তত ৩শ' আন্দোলন হয়েছে সারাদেশে। গোটা দেশ ভাসছে আন্দোলনের জোয়ারে।


অন্তর্বর্তী সরকার গঠনের আগেই প্রথম ধাক্কাটা আসে পুলিশ বাহিনীর কর্মবিরতিতে, ৯ই আগস্ট সংখ্যালঘুদের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে অবরোধ। অন্যদিকে প্রধান বিচারপতিসহ সকল স্তরের বিচারপতির পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে হাইকোর্ট এলাকা। এবং অবশেষে পদত্যাগ।


এসবের মধ্যেই চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে ২৩ আগস্ট মাঠে নামেন আনসার বাহিনীর সদস্যরা। চাকরির ন্যূনতম বয়স সীমা ৩৫সহ কত যে দাবি যার তালিকা দীর্ঘ।


জানা-অজানা দফায় উত্তাল হয়ে ওঠে পোশাক শ্রমিকরা। আন্দোলনের ঝাঁঝ কমেনি নভেম্বরেও। তবে সংঘাত-সংঘর্ষও দেখা গেছে এই মাসে।


ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘাতে জড়ায় প্রতিবেশী দুই শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের রেশ না কাটার আগেই হাবিবুর রহমান মোল্লা কলেজের সাথে অন্য দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বন্দ্ব রূপ নেয় চরমে।


হঠাৎ এত আন্দোলন কেন? গেল ১৬ বছরের ফ্যাসিবাদী শক্তিকে দায়ী করলেন গণঅভ্যুত্থানের নেতা হান্নান মাসউদ।


তিনি বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ একটি স্বপ্ন বুনেছে। তারা ভেবেছে যে, এতদিন যে যৌক্তিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে এখন সুযোগ এসেছে এ সরকারের কাছ থেকে সেগুলো আদায় করে নিতে পারবে।’


সমাজবিজ্ঞানীরাও একই বক্তব্য দিলেও বলছেন, রাজপথে নামা সমাধান নয়।


সমাজবিজ্ঞানী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, ‘এ সরকারের যেহেতু তৃণমূলে কোনো দল নেই, যে কারণে তৃণমূলের সমস্যা সেখানেই সমাধান হয়ে যাওয়ার সুযোগ নেই। সকলে কথা বলতে চাইছে, কেননা সকলের অনেক কথা আছে।’


বিপ্লবের সুবিধা ভাগাভাগির প্রশ্নে অনেকেই আবার ভাগ হয়েছে, তবে আন্দোলনে ভাঙচুরের সাথে দাবি-দাওয়ার সম্পর্ক নাই বলেও অভিমত অপরাধবিজ্ঞানীদের।


সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘যারা সুবিধা নিতে চায়, যারা পরিস্থিতি অস্থির করতে চায় তারা তো সহিংসতার পথে হাঁটবেই। দাবি-দাওয়াগুলো যারা উপস্থাপন করছেন তারাও যেমন যৌক্তিকভাবে উপস্থাপন করবেন এবং যারা এটা গ্রহণ করবেন, সরকার, কিংবা সংশ্লিষ্ট দপ্তর বা মন্ত্রণালয় তারাও বিষয়টিকে একটা যৌক্তিক কাঠামোর মধ্যে এনে সেটাকে সমাধান করার চেষ্টা করবেন।’


আন্দোলনের নেপথ্যে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান সমাজ বিশ্লেষকদের। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী