শিরোনাম
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বাজারে মানভেদে কেজিপ্রতি ২০০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকা দামের খেজুর রয়েছে। ৫০টির বেশি জাত ও মানের খেজুর বিক্রি হচ্ছে চট্টগ্রাম নগরীর ফলমন্ডি রেলওয়ে মেনস মার্কেটের ফলের পাইকারি বাজারে। এর মধ্যে ‘কম দামি’ খ্যাত জাহেদি জাতের খেজুরের দাম বেশি বেড়েছে।



১৫ দিন আগে ১০ কেজি প্যাকেটের ‘জাহেদি’ খেজুর বিক্রি হয়েছে ১ হাজার ৯০০ টাকায়। বর্তমানে একই খেজুর বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত। অন্যান্য খেজুরের তুলনায় অপেক্ষাকৃত কম দাম হওয়ায় জাহেদি খেজুরকে ‘কম দামি’ খেজুর বলা হয়। নিম্ন ও নিম্নমধ্য আয়ের লোকজন এসব খেজুরের ভোক্তা।


ব্যবসায়ীরা বলছেন, থাইল্যান্ডে সাগরে ডুবে যাওয়া জাহাজে খেজুরও ছিল। এসব খেজুরভর্তি কনটেইনার সাগরে ডুবে গেছে। যার বেশিরভাগই কম দামি খেজুর। তবে বাজারে অন্য সব ধরনের খেজুরের দাম গত বছরের তুলনায় কম। বাজারে সরবরাহও স্বাভাবিক।



গত ৭ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ফুকেটের অদূরে আন্দামান সাগরে কনটেইনারবাহী জাহাজ ‘এমভি সিলয়েড আর্ক’ ডুবে যায়। জাহাজটি মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আসছিল।


চট্টগ্রামের খেজুর ব্যবসায়ীদের দাবি, এমভি সিলয়েড আর্ক জাহাজটিতে প্রায় দেড়শ কনটেইনার খেজুর ছিল।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, মিশর, জর্ডান, আলজেরিয়া, তিউনিশিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ভারত এবং চীনসহ বেশ কয়েকটি দেশ থেকে খেজুর আমদানি হয়। আবার স্বল্প পরিমাণে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া থেকে খেজুর আনেন সৌখিন ব্যক্তিরা।


এনবিআরের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ফ্রেশ খেজুর আমদানি হয়েছে ৫১ হাজার ৫৮৪ টন। গত অর্থবছরে একই সময়ে আমদানি হয়েছিল ৪৪ হাজার ২৮ টন। যা গত বছরের তুলনায় এবার ৭ হাজার ৫৫৬ টন বেশি আমদানি হয়েছে। চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত গত এক মাসে ফ্রেশ খেজুর আমদানি হয়েছে ২৫ হাজার ৭৪৪ টন।



খেজুরের জন্য বিখ্যাত চট্টগ্রামের ফলমন্ডি রেলওয়ে মেনস মার্কেট ফল বাজার। এখানে পাইকারি ও খুচরা দুইভাবেই খেজুর বিক্রি হয়। এ মার্কেটের অনেক ব্যবসায়ী খেজুর সরাসরি আমদানি করেন। অনেকে আমদানিকারকের কাছ থেকে নিয়ে দোকানে বিক্রি করেন। দেশের দূরদূরান্তের জেলা থেকে বড় বড় ব্যবসায়ীরাও আমদানিকারকদের কাছ থেকে খেজুর সংগ্রহ করেন।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, মার্কেটের ওপর থেকে নিচের সবগুলো দোকান খেজুরে সয়লাব। রমজান শুরু হবে, তাতে অনেকে বাসায় ইফতারে খাওয়ার জন্য খেজুর কিনতে এসেছেন ফলমন্ডিতে।



হালিশহর এলাকার আশরাফ হোসেন ফলমন্ডিতে খেজুর কিনতে এসেছেন। তিনি  বলেন, ‘খুচরা দোকানে ১ হাজার ২০০ টাকা, ১ হাজার ৫০০ টাকা ও ১ হাজার ৭০০ টাকা কেজিতে খেজুর বিক্রি হচ্ছে। যে খেজুর খুচরা দোকানে ১ হাজার ৭০০ টাকা, একই খেজুর ফলমন্ডিতে এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজিতে কেনা যায়। তাই প্রতিবছর ফলমন্ডি থেকে খেজুর কিনে নিয়ে যাই।’


মাওলানা আলাউদ্দিন নামের এক ব্যক্তি এসেছেন রাঙ্গুনিয়া থেকে। তিনি বলেন, ‘আমাদের মাদরাসার এতিমখানার জন্য খেজুর কিনতে এসেছি। রোজায় অনেক খেজুরের প্রয়োজন পড়ে। এলাকার বাজারের চেয়ে এখানে অনেক সাশ্রয়ী দামে খেজুর কেনা যায়।’


ফলমন্ডির মায়েদা ফ্রুটস সরাসরি খেজুর আমদানি করে। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিজস্ব দোকানের মাধ্যমে পাইকারি ও খুচরা খেজুর বিক্রি করে।



প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. জাহেদ  বলেন, ‘বাজারে প্রচুর খেজুর রয়েছে। আমদানিও ভালো হয়েছে। প্রায় সব ধরনের খেজুরের দাম গত বছরের তুলনায় কম। তবে বস্তায় জাহেদি খেজুরের দাম বেড়েছে।’


জাহেদ বলেন, ‘আন্দামানে ডুবে যাওয়া জাহাজে অনেক জাহেদি খেজুর ছিল। আটালো বস্তাভর্তি হওয়ায় বাজারে এনে দ্রুত বিক্রি করার জন্যে শেষ মুহূর্তে আমদানি করা হয়। কিন্তু রোজার আগে পিক টাইমে বাজারে না আসায় এসব খেজুরের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। গত সপ্তাহে ১৯০ টাকার জাহেদি খেজুর এখন ২৬০ টাকা। অর্থাৎ ১০ কেজি প্যাকেটে এসব খেজুরে ৭০০ টাকা পর্যন্ত বেড়েছে। একইভাবে বস্তায় আসা জাহেদি খেজুরের দাম ছিল কেজি ১৪৫ টাকা, এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে।’



ব্যবসায়ীদের সঙ্গে কথা জানা গেছে, বাজারে একই খেজুর কয়েক কোয়ালিটির হয়ে থাকে। কোয়ালিটিভেদে দাম কম বেশি হচ্ছে। আজোয়া, মরিয়ম, মসদুল, সাফাবি, সুফরি, মাসরুক, মাবরুর, জাহেদি, দাব্বাস, নাগাল, লুলু, সাইয়িদী, ফরিদী, রশিদী, কুদরী, মেদজুল, সুক্কারিসহ নানান জাতের ও নামের খেজুর রয়েছে।


ফলমন্ডির বাজারে সৌদি আরবের আজোয়া খেজুর ৫ কেজি প্যাকেটে ২ হাজার ৪০০ টাকা থেকে ৪ হাজার টাকায়, মাশরুক ৩ কেজি প্যাকেটে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকা, মাবরুম ৫ কেজি প্যাকেটে ৩ হাজার ২০০ থেকে সাড়ে ৬ হাজার টাকা, ইরানি মরিয়ম ৫ কেজি প্যাকেটে ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা, মিশরের মেদজুল ৫ কেজির প্যাকেটে ৭ হাজার ১০০ টাকা থেকে ৮ হাজার টাকা, দুবাইয়ের মেদজুল ৬ হাজার ৩০০ থেকে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।



বাজারে সৌদির সাফাবি ভালো মানের বড় দানার খেজুর ৩ কেজি ২ হাজার ৩০০ থেকে আড়াই হাজার টাকা ও অপেক্ষাকৃত ছোট দানার ৫ কেজি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সাফাবিকে কালমি খেজুরও বলে। অন্যদিকে সুক্কারি মুফাত্তল ৩ কেজি প্যাকেটে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা ও সুক্কারি রুতাব ৩ কেজি ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।


বাজারে পাইকারিতে নাগাল জাতের খেজুর ১০ কেজি প্যাকেটে ২ হাজার ৬০০ থেকে ৮০০ টাকা, দাবাস ১০ কেজি প্যাকেজে ৪ হাজার ২০০ থেকে ৩০০ টাকা, লুলু ১০ কেজি ৩ হাজার ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।


অন্যদিকে ইরাক থেকে আসা রিজিস ১০ কেজি ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। রিজিস জাতের খেজুরকে অনেকে বরই খেজুরও বলে। আলজেরিয়ার ছড়া খেজুর ২ কেজি ৯৫০ টাকা ও ৫ কেজি ২ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।




উমাইয়া এন্টারপ্রাইজের জালাল উদ্দিন বলেন, ‘বাজারে বিভিন্ন জাতের খেজুর রয়েছে। মাবরুম, মাশরুক, মরিয়ম, মেদজুল, সাফাবি, ভিআইপি মানের মাবরুম, মেদজুল খেজুরও রয়েছে। ২ কেজি, ৩ কেজি, ৫ কেজির প্যাকেটে খেজুর পাওয়া যায়। মানভেদে দাম ভিন্ন ভিন্ন।’


তুহিন এন্টারপ্রাইজে মো. আরমান বলেন, ‘আমাদের প্রচুর খেজুর রয়েছে। পাইকারির পাশাপাশি খুচরাতেও বিক্রি করছি। আরব দেশগুলোতে রোজা শুরু হয়েছে। আমাদের এখানে অনেকে বাসায় খাওয়ার জন্য ফলমন্ডি থেকে খেজুর কিনে নিয়ে যান। আবার মসজিদ, মাদরাসা, এতিমখানায় খাওয়ার জন্য অনেকে বেশি পরিমাণে খেজুর কিনছেন। বাজারে খুচরা দামের চেয়ে ফলমন্ডিতে সাশ্রয়ে ভালো মানের খেজুর কিনতে পারে লোকজন। এতে বেচাকেনাও অনেক বেশি হচ্ছে।’




বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি তৌহিদুল আলম  বলেন, ‘এবার খেজুরের আমদানি বেড়েছে। যে কারণে গত বছরের তুলনায় পাইকারি-খুচরা দুই বাজারেই খেজুরের দাম কম। তবে গত সপ্তাহে থাইল্যান্ডে সাগরে ডুবে যাওয়া একটি জাহাজে দেড়শ কনটেইনার খেজুর বাংলাদেশে আসছিল। রমজান মাসের একেবারে শুরুতে হওয়ায় ওই খেজুর বাজারে না আসাতে কিছুটা প্রভাব পড়েছে। এতে কম দামি খেজুরের দাম কিছুটা বেড়েছে। তবে অন্য সব ধরনের খেজুরের দাম বাড়েনি।’


তিনি বলেন, ‘বাজারে প্রায় সব খেজুরের দাম গত বছরের তুলনায় এবার কম। গত বছর যে খেজুর তিন হাজার টাকায় বিক্রি হয়েছে, এবার একই খেজুর ২ হাজার ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় শুধু কম দামি খেজুরের দাম বেড়েছে।’


আরও খবর




জালকু‌ড়ি‌তে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি

মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ

মুরাদনগরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিএনপির বিশাল জনসভায় জনগণের আস্থার মর্যাদা রক্ষা ও বাস্তবমুখী উন্নয়নের প্রত্যয় আখতারুজ্জামান বাচ্চু এমপি

বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

১নং মাওনা ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান মাসুদ্ রানা

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প