শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

দেড় ঘণ্টা বসে থাকার পরেও সাতক্ষীরার কাজী আলাউদ্দিনকে দেখা দিলেন না ডা. শহিদুল আলম

প্রকাশিত:বুধবার ১৯ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৯ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা-৩ আসনের রাজনীতি আবারও তোলপাড় তুলেছে বিএনপির মনোনয়ন-পরবর্তী অভ্যন্তরীণ অস্থিরতা। ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দিনের নাম ঘোষণার পর থেকেই দলের মধ্যে ঐক্য ধরে রাখতে ও সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে আসছেন তিনি। মনোনয়নপ্রাপ্তির পরপরই তিনি দলীয় সকল নেতাকে পাশে পাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেও বাস্তবে সেই পথ যে সহজ নয়, তা স্পষ্ট হয়ে উঠছে দিন দিন।
মনোনয়নপ্রত্যাশী কয়েকজন নেতার মধ্যে বেশ কয়েকজন ইতোমধ্যে কাজী আলাউদ্দিনের পাশে এসে দাঁড়ালেও দলের আলোচিত ব্যক্তিত্ব, ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. মো. শহিদুল আলম এখনো মনোনয়ন না পাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি বলে দলীয় সূত্রে জানা গেছে।
মনোনয়ন ঘোষণা হওয়ার পর থেকেই কাজী আলাউদ্দিন কয়েক দফা ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ডা. শহিদুল আলমের কাছ থেকে কোনো সাড়া পাননি। দলের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো ও আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদ্দেশ্যে তিনি সরাসরি সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনের শুরুতেই সকাল ৭টা ৩০ মিনিটে কাজী মো. আলাউদ্দিন তার জ্যেষ্ঠ পুত্র কাজী সাজেদুর রহমান ও কয়েকজন ঘনিষ্ঠ নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে ঢাকাস্থ গুলশানের ডা. শহিদুল আলমের বাসায় গিয়ে উপস্থিত হন। উদ্দেশ্য ছিল শুধু একটিই- দলের প্রতি শ্রদ্ধা রেখে ভুল বোঝাবুঝি দূর করা এবং তাকে সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে নামা।
তবে ডাঃ শহীদুল আলমের বাসায় গিয়েই শুরু হয় অপেক্ষার পালা। ড্রয়িংরুমে বসে থেকে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেন সাবেক এই সংসদ সদস্য। দলের শীর্ষ দায়িত্বশীল একজন নেতার সঙ্গে সাক্ষাৎ হবে- এ প্রত্যাশায় তিনি ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকেন।
কিন্তু সময় যতই গড়াতে থাকে, ততই স্পষ্ট হয়ে ওঠে যে ডা. শহিদুল আলম দেখা করতে আসছেন না। অবশেষে বাসার কেয়ারটেকার এসে জানান- স্যার দেখা করবেন না।
এই কথাটি শুধু কাজী আলাউদ্দিনকেই নয়, তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও হতবাক করে। দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক সৌজন্যের জায়গা থেকেও এমন আচরণ অপ্রত্যাশিত বলে মন্তব্য করছেন অনেকে।
ঘটনার পর কাজী আলাউদ্দিন নিরুৎসাহিত না হয়ে শান্তভাবে সঙ্গীদের নিয়ে ডাঃ শহীদুল আলমের বাসা ত্যাগ করেন। তবে এ ঘটনার পর সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বর্তমান পরিস্থিতি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নানামুখী আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, মনোনয়ন বঞ্চনার ক্ষোভ থেকেই এই কঠোর অবস্থান নিতে পারেন ডা. শহিদুল আলম। আবার কেউ কেউ এটিকে দলের ভেতরের অস্থিরতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
সচেতন মহল মনে করে, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি যদি শক্ত অবস্থান নিতে চায়, তবে দলীয় বিবাদ মিটিয়ে ঐক্যবদ্ধ হওয়াই এখন সবচেয়ে জরুরি। আর সেই কারণেই কাজী আলাউদ্দিনের পক্ষ থেকে প্রথমে উদ্যোগ নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
ঘটনার পর কাজী আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ঐক্যবদ্ধভাবে কাজ করতেই আমি তার কাছে গিয়েছিলাম। কিন্তু দেড় ঘণ্টা অপেক্ষার পর জানানো হলো- তিনি দেখা করবেন না। বিষয়টি কষ্টদায়ক।
তিনি আরও বলেন, ইঞ্জিনিয়ার আইউব হোসেন মুকুলসহ সবাই যদি দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পাশে দাঁড়াতে পারেন, তবে কেন তিনি পারবেন না- তা আমি বুঝতে পারছি না। তবুও আমি তার জন্য শুভকামনা জানাই। দল এগিয়ে যাক- এটাই আমাদের লক্ষ্য।
এ ঘটনার পর সাতক্ষীরা-৩ আসনের রাজনীতি আরও উষ্ণ হয়ে উঠেছে। স্থানীয় জনগণ, বিশেষ করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এখন একটাই প্রশ্ন-দল কি শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারবে?


আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ