শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

দেশে অর্থনীতির নানা সূচক ঊর্ধ্বমুখী হলেও স্থবির গাড়ি-ফ্ল্যাট ও বিয়ের বাজার

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ০৬ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৬ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে অর্থনীতির নানা সূচক ঊর্ধ্বমুখী হলেও স্থবির গাড়ি-ফ্ল্যাট ও বিয়ের বাজার। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে, রিকন্ডিশন্ড গাড়ির বাজার প্রায় ক্রেতাশূন্য। আবাসন খাতে বিক্রি নেমে এসেছে আগের তুলনায় প্রায় অর্ধেক। এদিকে, বিয়ের সংখ্যাও কমেছে প্রায় ৫০ শতাংশ। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে অপেক্ষার মানসিকতা। ফলে থমকে গেছে অর্থ প্রবাহ।


গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাজনীতি বদলেছে, নেতৃত্ব বদলেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে দেশের অর্থনীতি এখন কোন পথে? গাড়ি, বাড়ি কিংবা বিয়ের বাজারে কী চলছে? জীবনযাত্রা ফিরছে কী পুরোনো গতিতে?


বেসরকারি তথ্য বলছে, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে গাড়ি বিক্রির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও তেজগাঁওয়ের রিকন্ডিশন্ড গাড়ির শোরুমগুলো এখন প্রায় ক্রেতা শূন্য। বিক্রেতারা বলছেন, বিক্রি কমে গেছে প্রায় ৫০ থেকে ৬০ ভাগ।


গাড়ি বিক্রেতাদের একজন বলেন, ‘বর্তমানে মাসে ১টি গাড়ি বিক্রি করতে হিমশিম খাচ্ছি।’


নতুন গাড়ির বাজারেও প্রায় একই চিত্র। দেশিয় উদ্যোক্তারা বলছেন, অনিশ্চিত বিনিয়োগ পরিস্থিতি আর রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন গাড়ি কেনার আগ্রহ কমেছে উল্লেখযোগ্যভাবে। কর বাড়ানোর ক্ষেত্রে খাত সংশ্লিষ্টদের পরামর্শ নেয়া, সরকারকে উদ্যোক্তা বান্ধব ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান ব্যবসায়ীরা।


বাংলা কারসের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন বলেন, ‘যেহেতু বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ বাড়ছে। জিনিসপত্রের দাম কমবে, ডলারে দাম কমবে। এখন যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে তাই মানুষ একটু চিন্তায় আছে কোনদিকে যাবে বিষয়গুলো। আমরা যারা গাড়ি নির্মাতা আছি তাদের সঙ্গে কথা বলতো। ট্যাক্সটা বাড়ানোর তো কোনো কারণ দেখি না। ফেব্রুয়ারি ও মার্চের দিকে গাড়ির দাম অনেক বেড়ে যাবে।’


অন্যদিকে ফ্ল্যাটের বাজারের রিহ্যাবের পরিসংখ্যান বলছে, ২০১০-১১ সালে যেখানে বছরে গড়ে ১৫ হাজার ফ্ল্যাট বিক্রি হতো, ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৮-১০ হাজারে। অর্থনৈতিক মন্দা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং ড্যাপের নতুন বিধিনিষেধে আবাসন খাতে ভর করেছে স্থবিরতা বলছেন বিশেষজ্ঞরা। এছাড়াও প্রতি নির্বাচনের ন্যায় এবছরও বাজার ভাটা যাবার শঙ্কা জানান তিনি।


রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘প্রতি নির্বাচন বছরেই ব্যবসারয় মন্দা চলে শুধু এবছরই না। শুধু আমাদের রিয়েল স্টেট ব্যবসা না প্রত্যেক ব্যবসায় সিদ্ধান্ত নেই নির্বাচনের পরে।’


গাড়ি-বাড়ির পাশাপাশি থমকে গেছে বিয়ের বাজারও। কাজি অফিসগুলোর হিসাবে দেখা যাচ্ছে, অভ্যুত্থানের পর থেকে বিয়ের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।


অর্থনীতিবিদরা বলছেন, বাজারে এখন এক ধরনের 'অপেক্ষার মানসিকতা' কাজ করছে। অনানুষ্ঠানিক খাতে ব্যয় কমা অর্থনীতির ওপর প্রভাব ফেলেছে। অন্যদিকে নির্বাচন সামনে রেখে অনেকে হাতে টাকা রেখেছেন, কিন্তু কোথাও বিনিয়োগ করছেন না।


অর্থনীতিবিদ অধ্যাপক শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশে সব থেকে বড় লেনদেনের পিছনে থাকে দুর্নীতি। সেক্ষেত্রে সরকার একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে। কারণে তাদের ডিমান্ড থাকা শর্তে এখন কেনাকাটা করছে না।’


গাড়ির চাকা, ফ্ল্যাটের ইট কিংবা বিবাহের মঙ্গল ঘণ্টা, সবকিছুই যেন এখন অপেক্ষায়। 


আরও খবর




রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প