
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় করে দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ধামঘর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে নহল চৌমুহনী বাজারে এ দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাফিলে বক্তারা বলেন, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন দীনদার ও দেশপ্রেমিক মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তি। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত। তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁকে শিগগিরই সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আজিজ মোল্লা, যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন, ধামঘর ইউনিয়ন বিএনপি'র সভাপতি নেসার উদ্দিন বেলাল, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মহসিন।




























