
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে ধর্মপাশা উপজেলা সদরে একটি ব্যাবসায়ী প্রতিষ্টানে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।লিখিত বক্তব্য পাঠ করেন নুরুল ইসলাম বিএসসি, তিনি বলেন-গত ২১ জুলাই রোজ বুধবার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রংপুরহাটি গ্রামের মৃত আবু সালেকের ছেলে হাফিজনূর পানিতে ডুবে মারা যায়। এমন খবর পেয়ে আমি (নুরুল ইসলাম বিএসসি) ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাবসহ বিএনপির নেতৃবৃন্দ সেখানে গিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এ সময় উপস্থিত পুলিশ বাহিনী, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ পাঠাতে চাইলে তাতে সহযোগিতা করি। সেখান থেকে ফেরার পথে ডুবাইল বিল ও কংস নদীর মাঝখানে থাকা বেরিবাধ পরিদর্শন করে চলে আসি। গতকাল ২৪ জুলাই বিভিন্ন সংবাদে দেখতে পাই আমাদেরকে জড়িয়ে একটি কুচক্রী মহল বিভ্রান্তিকর তথ্য দিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা- ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া এ কুচুক্তি মহলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। লিখিত বক্তব্য পাঠ করেন- ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামাল,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান হাদিস, সদস্য ও ইউপি সভাপতি সালাউদ্দিন মাহতাব, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম চৌধুরী মিলন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।




























