
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী'র সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম,ধুনট উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, ধুনট পুরাতন প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি আইয়ুব লোহানি, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনার প্রেক্ষিতে ধুনট উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।




























