শিরোনাম
কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ হাওরে বোরো চাষের প্রস্তুতি,৪০ হাজার হেক্টরে আবাদের লক্ষ্য যানজট নিরসনে মুরাদনগর ছালিয়াকান্দি বাজারে উপজেলা প্রশাসনের সতর্কবার্তা আশিক আলম সবুজের বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণে মিনি কোল্ড স্টোরেজ চালু করল সরকার: প্রতিমন্ত্রী হাবিব দুমকিতে ৪ কেজি গাঁজা সহ আটক-২ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা,দুই কিশোর নি/হত শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মর/দেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। যা চলবে আগামী ১৩ মে পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এবার অংশ নেবে সর্বমোট ১ লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন এবং ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী এবং বিদ্যালয়ের সংখ্যা কমলেও বেড়েছে কেন্দ্রের সংখ্যা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৭ হাজার ৭০৮ জন, মানবিক বিভাগে ৮২ হাজার ৩৮৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৭ জন।
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৯ হাজার ৬৪৩ জন।
অনিয়মিত ৩২ হাজার ৪৪৩ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩২৪ জন।
অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের মধ্যে এক বিষয়ের জন্য অংশ নেবে ১৮ হাজার ৭৫৩ জন, দুই বিষয়ের জন্য ৭ হাজার ৬৮০ জন, তিন বিষয়ের জন্য ২ হাজার ৪১৯ জন, চার বিষয়ের জন্য ৭১০ জন এবং সব বিষয়ের জন্য ২ হাজার ৮৭৪ জন।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, এবারের রংপুর বিভাগের ৮টি জেলার ২৮০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিনাজপুর জেলার ৬২টি কেন্দ্রে ৩৮ হাজার ১৩২ জন। ঠাকুরগাঁও জেলার ২৪টি কেন্দ্রে ১৭ হাজার ৯৮৪ জন। পঞ্চগড় জেলার ২২টি কেন্দ্রে ১২ হাজার ৪৯৬ জন। রংপুর জেলার ৫১টি কেন্দ্রে ৩২ হাজার ৯৮৫ জন। গাইবান্ধা জেলার ৪০টি কেন্দ্রে ২৫ হাজার ৩০৩ জন। নীলফামারি জেলার ২৭টি কেন্দ্রে ২১ হাজার ১২১ জন। কুড়িগ্রাম জেলার ৩৪টি কেন্দ্রে ২০ হাজার ৫৩৪ জন। এবং লালমনিরহাট জেলার ২০টি কেন্দ্রে ১৩ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এবছরও সর্বাধিক পরীক্ষার্থী দিনাজপুর জেলার ও সব চাইতে কম পরীক্ষার্থী পঞ্চগড় জেলার।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম বলেন, "এবারে এসএসসি পরীক্ষায় শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে একাধিক ভিজলেন টিম গঠন করা হয়েছে। স্কুল শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করবেন"।
এছাড়া বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজেলেন্স টিম গঠন করা হয়েছে। এ ঝটিকা ভিজিলেন্স টিম গুলো বোর্ডর সবগুলো পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে এবারে এসএসসি পরীক্ষা ত্রুটি মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


আরও খবর




ব্যবসায়ীদের আস্থায় বড় চমক,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি খসরুল আলম

কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

হাওরে বোরো চাষের প্রস্তুতি,৪০ হাজার হেক্টরে আবাদের লক্ষ্য

যানজট নিরসনে মুরাদনগর ছালিয়াকান্দি বাজারে উপজেলা প্রশাসনের সতর্কবার্তা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

রাজবাড়ী জেলা বাস মিনি বাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ২২৮৪ নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশিক আলম সবুজ নির্বাচনী প"থ সভা ও গণসংযোগ।

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, জব্দ ২১ সীভ,আটক ২ স্টিলবডি

নাশকতা ও অরাজকতার প্রতিবাদে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের বিক্ষোভ সমাবেশ

দক্ষিণ বঙ্গে আলোকিত মানুষ গড়তে জিএম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য- হাবিবুল ইসলাম হাবিব

বাঁশখালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মহসিন ও তাঁর মায়ের পক্ষে বোনের সংবাদ সম্মেলন

সারাদেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে সাতক্ষীরায় শিবিরের আ'লীগ বিরোধী মিছিল

আশিক আলম সবুজের বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

বক্তব্য বিকৃত করে অপপ্রচারের বিরুদ্ধে ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির সংবাদ সম্মেলন

কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণে মিনি কোল্ড স্টোরেজ চালু করল সরকার: প্রতিমন্ত্রী হাবিব

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

ব্যবসায়ীদের আস্থায় বড় চমক,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি খসরুল আলম

কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

হাওরে বোরো চাষের প্রস্তুতি,৪০ হাজার হেক্টরে আবাদের লক্ষ্য

যানজট নিরসনে মুরাদনগর ছালিয়াকান্দি বাজারে উপজেলা প্রশাসনের সতর্কবার্তা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

রাজবাড়ী জেলা বাস মিনি বাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ২২৮৪ নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশিক আলম সবুজ নির্বাচনী প"থ সভা ও গণসংযোগ।

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, জব্দ ২১ সীভ,আটক ২ স্টিলবডি

নাশকতা ও অরাজকতার প্রতিবাদে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের বিক্ষোভ সমাবেশ

দক্ষিণ বঙ্গে আলোকিত মানুষ গড়তে জিএম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য- হাবিবুল ইসলাম হাবিব