শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

দোকানে দোকানে শিশুদের বাহারি পোশাক, দাম বেশি-বিক্রি কম

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:রবিবার ২৪ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৪ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব বছরের দুই ঈদ। এর মধ্যে সবচেয়ে জাঁকজমকভাবে পালন করে রমজানের ঈদ। এই ঈদকে কেন্দ্র করে ছোট-বড়দের নতুন নতুন পোশাক কেনা থেকে শুরু করে ঈদের দিন চলে বাহারি রকমের খাবারের আয়োজন। আবার এই ঈদে পরিবারের কর্মক্ষম ব্যক্তির কাছে নানা ধরনের আবদার থাকে ছোট-বড় সবার।



বিশেষ করে রমজানের ঈদে সবার জন্য নতুন নতুন পোশাক কিনে দেওয়ার চেষ্টা করেন পরিবারের কর্তাব্যক্তি। সাধারণ মানুষের এই চাহিদাকে প্রাধান্য দিয়ে ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন শপিং মলগুলোতেও বাহারি পোশাকের কালেকশন সংযোজন করেন ব্যবসায়ীরা। অন্যবারের মতো এবারও ছোটদের ঈদ কালেকশনে কমতি রখেনি ব্যবসায়ীরা। তবে এখনও বেচা-বিক্রি শুরু না হওয়া চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের কপালে। শপিংমল থেকে ফুটপাতের কোনোখানেই ব্যবসায়ীদের বিক্রি জমে ওঠেনি। কোনো কোনো ব্যবসায়ী ঈদ ব্যবসায় শঙ্কার কথা জানালেও কারও কারও ধারণা এবার ঈদে ভালো ব্যবসা হবে।


এবারের ঈদ হবে গরম ও ঝড়বৃষ্টির মধ্যে। এজন্য ছোটবড় সবাই নতুন নতুন কালেকশনের পাশাপাশি গরম সহনীয় আরামদায়ক পোশাকের দিকে গুরুত্ব দিচ্ছে। তাই এ বছর ছোটদের ঈদের পোশাকে সুতি, লিনেন, ভয়েল কাপড়ের ওপর বেশি গুরুত্ব দিয়েছে ব্যবসায়ীরা। তবে মার্কেটে সব ধরনের কাপড়ের পোশাক পাওয়া যাচ্ছে।


সরেজমিনে দেখা যায়, শোরুমে ছোটদের হালকা নকশার সুতি পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ৬০০ থেকে ১৫০০ টাকায়। সিনথেটিক কারুকাজ পাঞ্জাবি ৮০০ থেকে ২০০০ টাকায়। শার্ট ও টিশার্ট ৪০০ থেকে ১৫০০ টাকায়। ফ্রক ৯০০ থেকে ৩২০০ টাকায়। টপস ৫০০ থেকে ২০০০ টাকায়। স্কার্ট ১২০০ থেকে ৩০০০ টাকায়। গাউন ১২০০ থেকে ৪৫০০ টাকায়।


মিরপুর-১০ নম্বরের দেশজ ফ্যাশনের নুন নাহার জানান, এবার ঈদ উপলক্ষ্যে ছোটদের ভরপুর কালেকশন রয়েছে আমাদের শোরুমে। গরমের কথা চিন্তা করে ভয়েল, বেক্সি ভয়েল, কটন, জর্জেট ধরনের কাপড়ের কালেকশন সংযোজন করা হয়েছে। পোশাক আরামদায়ক করে তুলতে মেয়ে শিশুদের পোশাকে বডি এবং হাতার প্যাটার্নে নানা ধরনের কাট এবং লেয়ার ব্যবহার হয়েছে। ছেলে বাচ্চাদের পোশাকে জিন্স, সুতির প্যান্টসহ বিভিন্ন কাপড়ের গেঞ্জি ও শার্টের কালেকশন রয়েছে। এছাড়া, ছেলে বাচ্চাদের জন্য এক ছাঁটের পাঞ্জাবিও রয়েছে। পাঞ্জাবির গলায় আর কাঁধে আছে সুতার বাহারি কাজ। জমকালো করতে এর সঙ্গে শিশুকে কটি কিনে দিতে পারেন অভিভাবকেরা। এক কথায় সব ধরনের পোশাক রয়েছে।


ক্রেতাদের সাড়া কেমন পাচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, এখনও ক্রেতাদের আনাগোনা বাড়েনি। শুক্রবার ও শনিবারেও ক্রেতাদের আশানুরূপ সমাগম ছিল না। যেসব ক্রেতা এসেছেন, তাদের মধ্যে বেশিরভাগই পোশাক দেখে ও দাম জেনে চলে গিয়েছেন। ক্রেতারা দাম শুনলে সবচেয়ে বেশি বিব্রত হচ্ছেন। তারমানে গতবারের তুলনা এবার পোশাকের দাম বাড়তি হওয়ায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন ক্রেতারা। ক্রেতাদের এমন অবস্থা দেখে মনে হচ্ছে, অন্যান্যবারের তুলনায় এবার বিক্রি কম হতে পারে। কারণ বাজারে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। জামাকাপড়ের দামও বেড়েছে। এজন্য এবার ঈদকেন্দ্রিক বেচাবিক্রি কেমন হবে সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে আমরা ভালো বিক্রির আশা করি।


মিরপুর-২ নম্বরের বেবি পয়েন্টের শাহ আলম  জানান, রোজার ঈদ উপলক্ষ্যে আমরা জমকালো ধাঁচের পোশাকের কালেকশন তুলেছি। শিশুরা যেন পছন্দ করেন সেজন্য সিল্ক, অ্যালাইন কাট, হাতাকাটা পোশাক ছাড়াও ঘটি হাতার ফ্রক ও টপসের কালেকশন রয়েছে। রঙের ক্ষেত্রে উজ্জ্বল রংকেই প্রাধান্য দেওয়া হয়েছে এবার। বিশেষ করে মেয়ে শিশুদের জন্য দেশীয় পোশাক ফ্রক, স্কার্ট, টু-পিস, থ্রি-পিস, লেহেঙ্গা, সারারা, ওয়েস্টার্ন ধাঁচের পোশাক গাউন, টিউনিক, ক্র্যাপ্রি, লেগিংস প্রভৃতিও রয়েছে। এ পোশাকগুলো হালকা পাতলা হওয়ায় শিশুর জন্য আরামদায়ক এবং পরলে দেখতেও আকর্ষণীয় লাগে। ছেলে শিশুদের জন্য ফ্লাওয়ার মোটিভের শার্ট ছাড়াও আছে এক রঙা নকশা করা শার্ট। বড়দের মতো হালকা কাজের পাঞ্জাবি ছাড়াও ব্লক, বাটিক এবং হাতের কাজের ঝলমলে রং নকশার পাঞ্জাবি, অ্যামব্রয়ডারির নকশার কটি, বিভিন্ন ধরনের স্টিকার লাগানো শার্ট পাওয়া যাবে এবার আমাদের আউটলেটে।


তিনি জানান, গত কয়েক মাসের তুলনায় রোজার কয়েকদিনে বিক্রি বেড়েছে। তবে ঈদ উপলক্ষ্যে যেই পরিমাণ বিক্রি হওয়ার কথা সেই পরিমাণ বিক্রি হচ্ছে না। হয়ত আর কয়েকদিন পর ক্রেতাদের চাপ বাড়বে। আমরা আশাবাদী অন্যান্যবারের মতো এবারও বিক্রি ভালো হবে। তবে মানুষের অর্থনৈতিক সংকটও আমাদের ভাবতে বাধ্য করছে। তারপরও ঈদকেন্দ্রিক ব্যবসা নিয়ে আমরা আশাবাদী।


মিরপুর-২ নম্বরের নান্দনিকের শো-রুমে বাচ্চার জন্য ঈদ শপিং করতে এসেছেন ইশরাত জাহান উর্মি নামের মিরপুর-৬ নম্বরের এক বাসিন্দা। তিনি জানান, আমার এক ছেলে এবং এক মেয়ে বাবু আছে। ঈদ উপলক্ষ্যে তাদের জন্য জামাকাপড় কিনতে এসেছি। এবারের কালেকশন খুব ভালো কিন্তু দাম অনেক বেশি। গতবার যে ড্রেস ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে কিনেছি, এবার সেই পোশাক ২২শ টাকা থেকে ২৬শ টাকা পর্যন্ত। সবকিছুর দাম গত কয়েক বছরের তুলনায় বেশি।


মিরপুর-১০ নম্বরের ফুটপাত ব্যবসায়ী সোহেল  বলেন, আমাদের বেচাকেনা শুরু হয়নি। শুক্র ও শনিবার যেই বেচাকেনা হওয়া কথা ছিল তা হয়নি। এজন্য হতাশা কাজ করছে। ক্রেতারা আসছেন, কিন্তু দাম করে আবার চলে যাচ্ছেন। যদিও ঈদের এখনও অনেকদিন বাকি আছে, সেহেতু কয়েকদিন পর বেচাকেনা শুরু হবে বলেই আশা করছি। তবে একটা বিষয় হচ্ছে পোশাকের বাড়তি দামের কারণে মানুষের আগ্রহ কমে যাচ্ছে বলেই মনে হচ্ছে। এবার ঈদে যদি বেচাবিক্রি ভালো না হয় তাহলে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবো।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প