শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

দ্রুত নিষ্পত্তি চায় আসামিপক্ষ, পৃথক বেঞ্চ চায় রাষ্ট্রপক্ষ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা পিলখানা ট্রাজেডির ১৫ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে নারকীয় হত্যাযজ্ঞ চালায় বাহিনীটির বিদ্রোহী সদস্যরা। বর্বরোচিত সেই হামলায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। এ কাণ্ডের পর করা পৃথক দুই মামলার মধ্যে বিদ্রোহ ও হত্যাযজ্ঞের মামলার বিচার বিচারিক আদালতের পর হাইকোর্ট বিভাগেও সম্পন্ন হয়েছে। কিন্তু বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখনো নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে। ১৫ বছর আগে সংঘটিত অপরাধের আলোচিত এ মামলাটির দ্রুত নিষ্পত্তি চায় আসামিপক্ষ। অপরদিকে, আপিল বিভাগে বিচারক নিয়োগের মাধ্যমে এ মামলা শুনানির জন্য আলাদা বেঞ্চের পক্ষে রাষ্ট্রপক্ষ।


আসামির দিক থেকে ইতিহাসের বড় পৃথক দুই মামলার মধ্যে এখনো বিচারিক আদালতেই নিষ্পত্তি হয়নি বিস্ফোরক আইনের দায়ের হওয়া অপর মামলাটি। ১৫ বছরেও কেন এই মামলা নিষ্পত্তি হয়নি তার কারণ রাষ্ট্রপক্ষের ব্যাখ্যা করা উচিত বলে মনে করেন আসামিদের আইনজীবীরা। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের ভাষ্য, বিশাল সংখ্যক আসামি থাকায় সাক্ষী ও জেরা শেষ করতে অনেক ক্ষেত্রে আসামিপক্ষ বেশি সময় নিচ্ছেন।


২০১৩ সালের ৫ নভেম্বর বিদ্রোহ ও হত্যাযজ্ঞের মামলায় রায় দেন বিচারিক আদালত। এতে ১৫২ জনের মৃত্যুদণ্ড এবং ১৬০ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এ ছাড়া ১০ বছরসহ বিভিন্ন মেয়াদের সাজা হয় ২৫৬ জনের। আর খালাস পান ২৭৮ জন। এরপর নিয়ম অনুসারে মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছলে আপিল করেন আসামিরা। অপরদিকে কয়েকজন খালাসপ্রাপ্ত আসামির বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষও।


হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে শুনানি শেষে ২০১৭ সালের ২৭ নভেম্বর রায় দেওয়া হয়। রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল, ১৮৫ জনের যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি ২২৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। এ ছাড়া খালাস পান ৪৫ জন। এরপর হাইকোর্টে খালাস পাওয়া ও সাজা কমা ৮৩ জনের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করে। আসামিপক্ষ থেকেও লিভ টু আপিল দায়ের করা হয়। সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির জন্য দ্রুত শুনানির দাবি জানিয়ে


আসামিপক্ষের আইনজীবীদের একজন অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতির কাছে আকুল আবেদন, এই নিরীহ আসামিদের সব দিক বিবেচনা করে মামলাটির কার্যক্রম যদি দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেন তা হলে আমার মনে হয় যে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’


আপিল বিভাগে বিচারক সংকটের কারণে মামলা শুনানি শুরু করা সম্ভব হচ্ছে না জানিয়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, ‘সরকারপক্ষ থেকে আমরা আশা করছি যে, ট্রায়াল কোর্ট যাদের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন এবং হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন, সেই আদেশ যেন সুপ্রিমকোর্টেও বহাল থাকে। কিন্তু এ মুহূর্তে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই। আশা করছি বিচারক এলে এ বিষয়ে পৃথক একটি বেঞ্চ গঠন করা হবে। কারণ এ মামলায় ওনারা শুনানি শুরু করলে অন্য মামলা শুনতে পারবেন না। একনাগাড়ে শুনানি করলেও দুই মাসের আগে শুনানি শেষ হবে না।’


এ মামলায় ১৩৯ জনের ফাঁসি বহালের পাশাপাশি যাদের দণ্ড কমানো হয়েছে, সেই বিষয়েও শক্ত আইনি অবস্থান নেওয়া হবে বলে জানান রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা।


এদিকে হত্যা ও বিদ্রোহ মামলায় খালাস মিললেও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলাটির কার্যক্রম ১৫ বছর ধরে শেষ না হওয়ায় কারাগার থেকে দুই শতাধিক আসামি মুক্তি পাচ্ছেন না। বিস্ফোরক আইনের মামলাটির বিচার শেষ না হওয়ার বিষয়ে আইনজীবী আমিনুল ইসলাম বলেন, উচ্চ আদালতে বিচারকের সংকট থাকলেও নিম্ন আদালতে তো সংকট নেই। অথচ নিম্ন আদালতের মামলার ট্রায়াল চলছে ১৫ বছর যাবৎ। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের একটা ব্যাখ্যা থাকা উচিত।


অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘এত বেশি আসামি, তাদের উকিলও অনেক। একজন সাক্ষীকে যদি ১০০ জন জেরা করেন তা হলে কত সময় লাগে? শুধু প্রসিকিউশনের জন্যই তো নয়, সময় লাগছে তাদের (আসামিপক্ষের) জন্যও।’


প্রসঙ্গত, পিলখানায় বর্বরোচিত হত্যাকাণ্ডের বার্ষিকীতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে আজ সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাসদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করার কর্মসূচি রয়েছে। 


আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে