শিরোনাম
পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার টানা সরকারি ছুটিতে বান্দরবানে হোটেল-মোটেলে আগাম বুকিংয়ের হিড়িক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১০ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১০ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


তপন চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে সরকারি লম্বা ছুটিকে সামনে রেখে পাহাড়ের কন্যা নামে খ্যাত বান্দরবানে ইতোমধ্যে হোটেল-মোটেলে আগাম বুকিংয়ের হিড়িক পড়েছে। নিজেদেরকে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।


পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, দুর্গাপূজা ও  সাপ্তাহিক ছুটি মিলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিনের ছুটিতে বান্দরবান ভ্রমণ প্রত্যাশীদের ব্যাপক সাড়া পাচ্ছেন হোটেল-মোটেল, রিসোর্ট ব্যবসায়ীরা। এরই মধ্যে অধিকাংশ হোটেলে ৭০-১০০ শতাংশ কক্ষ আগাম বুকিং নিয়ে রেখেছে ভ্রমণ প্রত্যাশীরা।


পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আরোও জানান, "বছরজুড়ে কম-বেশি প্রকৃতিপ্রেমী পর্যটকরা ভিড় জমান পাহাড়কন্যা খ্যাত অপরূপা বান্দরবানে। বিশেষ করে ছুটির দিন, শীত মৌসুম ও সরকারি ছুটিতে তা বাড়ে কয়েকগুণ। এরই ধারাবাহিকতায় প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসুরা ভ্রমণে এসে নিজেদের আবাসন নিশ্চিত করতে পছন্দ ও সামর্থ্য অনুযায়ী হোটেল-মোটেল, রিসোর্ট বুকিং করে নিচ্ছেন। যার কারণে ২০ থেকে ২৪ অক্টোবর জেলার অধিকাংশ হোটেল-মোটেল, রিসোর্ট ইতিমধ্যে ৭০-১০০ শতাংশ বুকিং হয়েছে"।


এছাড়া  ২৫ অক্টোবর বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা হওয়ায় ভ্রমণ প্রত্যাশীদের মাত্রা বৃদ্ধি পাবে অনেকাংশে। ফলে এই দিন গুলোতে ভ্রমণ প্রত্যাশীদের আগাম আবাসন নিশ্চিত করার পরামর্শ দেন তারা।


হোটেল গার্ডেন সিটির মালিক  জাফর উল্লাহ বলেন, তাদের হোটেলে ২৫ টি কক্ষ রয়েছে। যা  আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শতভাগ এবং এর আগের দিন গুলোতেও প্রায় ৭০ শতাংশ বুকিং হয়েছে।


হোটেল ডি-মোর এর ফ্রন্ট ডেক্স ম্যানেজার মংচিং মারমা বলেন, তাদের হোটেলে ৪ থেকে ১০ হাজার টাকা মূল্যের বিভিন্ন শ্রেণির ৪৭ টি কক্ষ রয়েছে। যা আগামী ২০ থেকে ২৩ অক্টোবরের জন্য গড়ে প্রায় ৮০ শতাংশ আগাম বুকিং হয়েছে।


হোটেল গ্রীন ল্যান্ড ফ্রন্ট ডেক্স ম্যানেজার মাহাবুব বলেন, তাদের হোটেলে ২ থেকে সাড়ে ৪ হাজার টাকা মূল্যের ২৭ টি কক্ষ রয়েছে। এসব কক্ষের প্রায় ৪০ শতাংশ কক্ষ আগামী ২০ থেকে ২৪ অক্টোবরের জন্য বুকিং হয়েছে। 


হোটেল স্কাই ব্লু এর ম্যানেজার মামুন বলেন, তাদের হোটেলে ১২০০ থেকে ৫০০০ টাকা মূল্যের ২৬ টি কক্ষ থাকলেও আগামী ২০ থেকে ২৪ অক্টোবরের জন্য শতভাগ কক্ষ আগাম বুকিং করে নিয়েছেন ভ্রমণ প্রত্যাশীরা।


হোটেল গ্রেন্ড ভ্যালীর ম্যানেজার সুমন জানান,  "তাদের হোটেলে ২৫০০ থেকে ৬০০০ টাকা মূল্যের মোট ৪৬টি কক্ষ রয়েছে। এসব কক্ষের ৯০ শতাংশ কক্ষ আগামী ২০ থেকে ২৩  অক্টোবরের জন্য আগাম বুকিং হয়ে গেছে। তবে সকল গ্রাহককেই ১০-১৫ শতাংশ মূল্য ছাড় দেয়া হয়েছে।


বান্দরবান হোটেল ওনার্স সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বলেন, "বছর জুড়েই বান্দরবানে কম-বেশি পর্যটকের পদচারণায় মুখর থাকে পর্যটন স্পট গুলো। বিশেষ ছুটির দিনে এই সমাগম কয়েকগুন বাড়ে। এরই ধারাবাহিকতায় আসন্ন দূর্গাপুজার ছুটি উপলক্ষ্যে আশানুরুপ পর্যটক সমাগমের সম্ভবনা রয়েছে। এ নিয়ে সকল হোটেল কতৃপক্ষকে আগত পর্যটকদের সার্বিক সেবা নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে। তবে আগামী ২০ থেকে ২৪ অক্টোবরের মধ্যে বান্দরবান ভ্রমণ প্রত্যাশীদের ভ্রমণের আগে আবাসন নিশ্চিত করতে পরামর্শ প্রদান করেন তিনি"।


বান্দরবান ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ পরিদর্শক (ওসি) ফরিদ উদ্দীন জানান, "সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটিতে দেবতাখুম, নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত ও চিম্বুকসহ গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটন স্পটগুলোতে ইউনিফর্মের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন"।


আরও খবর




পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল