শিরোনাম
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ড্রামে অটোচালকের মরদেহ: পরকীয়া থেকে নৃশংস খুন, স্ত্রীসহ গ্রেপ্তার ৭

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার জেরে মো. নয়ন (৪৮) নামের এক অটোচালককে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ফেলে রাখার ঘটনায় নয়নের স্ত্রীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত গ্রেপ্তার আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ জানায়, গত ৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন পশ্চিম দেলপাড়া মির্জা বাড়ি এলাকার আকিল উদ্দিনের পাঁচতলা ভবনের চতুর্থ তলায় নয়নকে হত্যা করা হয়। হত্যার পর ৬ অক্টোবর সকালে তার দুই পা ছাড়া দেহ পাওয়া যায় ফতুল্লার উত্তর শিয়াচর এলাকার তক্কারমাঠের কাছে একটি ফাঁকা জমিতে রাখা নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতরে। একইদিন নয়নের দুইটি বিচ্ছিন্ন পা ও হত্যার আলামত একটি তোশকের ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় পিলকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গলির পাশে।
নিহত নয়ন শরীয়তপুর জেলার নড়িয়া থানার কানারগাঁও গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার পাগলা নন্দলালপুর মসজিদ গলিতে বসবাস করতেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. আব্দুস সালাম (৭৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশে ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালায়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাবিনা ওরফে সাবরিনা (৩৮) – নিহতের দ্বিতীয় স্ত্রী, রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল – সাবিনার পরকীয়া প্রেমিক, চয়ন (৩৮), জুয়েল (২৮), নোমান ওরফে মানিক (২৮), সুমাইয়া (২০) ও সানজিদা ওরফে সাজু (১৮)
প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত নয়ন জীবিকা নির্বাহ করতেন অটোরিকশা চালিয়ে। তার দুইটি সংসার ছিল। প্রথম স্ত্রীর নাম সাহিদা বেগম এবং দ্বিতীয় স্ত্রীর নাম সাবিনা। সাবিনার আগের সংসারে দুই মেয়ে—সুমাইয়া ও সানজিদা।
প্রায় তিন বছর আগে নয়ন মাদক মামলায় কারাগারে যান। এ সময় তার স্ত্রী সাবিনা রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
গত ১৯ সেপ্টেম্বর নয়ন জামিনে মুক্তি পেয়ে বাসায় ফেরেন এবং স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন। এতে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ শুরু হয়।
হত্যার দিন অর্থাৎ ৫ অক্টোবর দুপুরে, রাসেল সাবিনার ফ্ল্যাটে এলে নয়নের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাবিনা ও রাসেল নয়নকে ঘরের এক কক্ষে আটকে ফেলে লোহার রড ও ধারালো ছোরা দিয়ে আঘাত করে হত্যা করে।
এরপর পরদিন (৬ অক্টোবর) সাবিনা, রাসেলসহ সহযোগী আসামি চয়ন, জুয়েল, নোমান, সুমাইয়া, সানজিদা, পলাতক সামির ও আরও দুই-তিনজন মিলে হত্যার বিষয়টি গোপন করতে নয়নের দেহের দুই পা হেক্সব্লেড দিয়ে বিচ্ছিন্ন করে। পরে মরদেহের অংশগুলো আলাদা স্থানে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।
গ্রেপ্তারের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সুমাইয়া ও সানজিদাকে ২ দিনের এবং বাকিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, “এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। পরকীয়ার টানাপোড়েন এবং পারিবারিক কলহ থেকেই এই নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পেছনের আরও উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে।”


আরও খবর




শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ


এই সম্পর্কিত আরও খবর

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত