
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর:গাজীপুর মহানগরীর টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ, চলমান উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং নগরবাসীর সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের এক গুরুত্বপূর্ণ সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের মাননীয়administrator (প্রশাসক) জনাব মোঃ শওকত হোসেন সরকার।কর্পোরেশন সূত্রে জানা গেছে, সভায় গত কর্পোরেশন সভার কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এরপর গাজীপুর সিটির সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও ডিপিপি (Development Project Proforma) নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।সভায় সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ আয় বৃদ্ধি, রাজস্ব খাত সচল রাখা, জনস্বাস্থ্য রক্ষা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্পোরেশনের সম্পত্তি সঠিক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এজেন্ডাভুক্ত করা হয়। উপস্থিত বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা নিজ নিজ খাতের অগ্রগতি তুলে ধরলে দীর্ঘ আলোচনার পর বেশ কিছু প্রয়োজনীয় ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত গৃহীত হয়।সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার বলেন, "গাজীপুর মহানগরীকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই। চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করতে কাজের গতি আরো বাড়াতে হবে।" তিনি নাগরিক সেবা প্রাপ্তি সহজ করতে এবং বর্জ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবাইকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান।উক্ত সভায় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।




























