শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

‎গাইবান্ধা মীরের বাগানে ইচ্ছা পূরণের মেলায় দর্শনার্থীর ঢল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা থেকে:

‎গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুরে অবস্থিত ঐতিহাসিক মীরের বাগান প্রাঙ্গণে বসেছে বহুল পরিচিত ‘ইচ্ছা পূরণের মেলা’। পহেলা বৈশাখ ও পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় ইতোমধ্যেই হাজারো দর্শনার্থীর ঢল নেমেছে। ধর্মীয় বিশ্বাস, মানত এবং লোকজ সংস্কৃতির অনন্য মেলবন্ধনে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

‎স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে মীরের বাগান মানত পূরণের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এখানে এসে দোয়া-মোনাজাতে অংশ নেন। অনেকে মানত অনুযায়ী খিচুড়ি রান্না করে দরিদ্রদের মাঝে বিতরণ করেন, আবার কেউ মাজারে দান-খয়রাত করেন।

‎মেলায় আগত দর্শনার্থী খিজির উদ্দিন বলেন, “ব্যক্তিগত নানা সমস্যার সমাধানের আশায় এখানে এসেছি। মানত করেছি, তাই খিচুড়ি রান্না করে সবার মাঝে বিতরণ করছি।

‎মীরের বাগানে অবস্থিত শাহ্ সুলতান গাজী জামে মসজিদের খাদেম মুহাম্মদ আলী আশরাফি জানান, “এ মেলার ইতিহাস অনেক পুরোনো। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে আসে এবং তাদের মনের আশা পূরণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করে।

‎খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর পহেলা বৈশাখ ও রমজান মাসে এখানে জমজমাট এই মেলার আয়োজন করা হয়। সময় যত গড়াচ্ছে, দর্শনার্থীর সংখ্যাও তত বাড়ছে। স্থানীয়দের ভাষায়, এটি শুধু একটি মেলা নয়—এটি বিশ্বাস ও আস্থার প্রতীক।

‎উল্লেখ্য, প্রায় এক হাজার বছরের পুরোনো ঐতিহাসিক নিদর্শন মীরের বাগান ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের জন্য সুপরিচিত। ১০১১ সালে নির্মিত তিন গম্বুজবিশিষ্ট শাহ্ সুলতান গাজীর মসজিদ ও সংলগ্ন মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই পবিত্র স্থান। দীর্ঘদিন জঙ্গলে ঢাকা পড়ে থাকা স্থাপনাটি ১৯০০ সালে দরবেশ সৈয়দ ওয়াজেদ আলীর উদ্যোগে পুনরাবিষ্কার ও সংস্কার করা হয়।

‎স্থাপত্যশৈলীতে আয়তাকার কাঠামোর ওপর নির্মিত এই প্রাচীন মসজিদের পাশেই রয়েছে শাহ্ সুলতান গাজী, মীর মোশাররফ হোসেন ও ইবনে শরফ উদ্দিন হোসেনের মাজার—যা ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

‎লোকমুখে প্রচলিত রয়েছে, একসময় পুরো এলাকা ঘন জঙ্গলে আচ্ছাদিত ছিল। পরবর্তীতে তা পরিষ্কার করে বাগান তৈরি করা হয় এবং সেখান থেকেই ‘মীরের বাগান’ নামের উৎপত্তি। কেউ কেউ মনে করেন, ঐতিহাসিক ব্যক্তিত্ব মীর জুমলার নামের সঙ্গেও এ নামের সম্পর্ক থাকতে পারে।

‎ধর্মীয় আবেগ, ঐতিহ্য এবং লোকবিশ্বাসের সম্মিলনে প্রতিবছর আয়োজিত এই মেলা গাইবান্ধার সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।



আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ