শিরোনাম
নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুষ্ঠিত আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ জামালগঞ্জে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন শিল্পী রাণী মোদক মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ‘ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল
বুধবার ১০ জুন ২০২৬
বুধবার ১০ জুন ২০২৬

‎গাইবান্ধায় এসএসসি-২০২৬: ৩৪,৫২৭ পরীক্ষার্থী, ৬৮ কেন্দ্রে কঠোর নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎মোঃ কাওছার আহম্মেদ,  গাইবান্ধা:

‎আসন্ন এসএসসি পরীক্ষা ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং ভার্চুয়ালি অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

‎সভায় জানানো হয়, চলতি বছর জেলায় মোট ৩৪ হাজার ৫২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে সাধারণ এসএসসি পরীক্ষার্থী গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, পলাশবাড়ী, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় ছড়িয়ে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়। এছাড়া দাখিলে ৫,৯০৮ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে ২,৫৯৮ জন।

‎জেলায় মোট ৬৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এসএসসি ৪২টি, দাখিল ১১টি এবং ভোকেশনাল ও দাখিল (ভোকেশনাল) মিলিয়ে ১৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

‎পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ভিডিও সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোন ও সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি কক্ষে কাঁটাওয়ালা ঘড়ি স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

‎সভা শেষে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তারা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ ঘুরে দেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

‎সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎জেলা প্রশাসক বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। এজন্য সকলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।”

‎জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সার্বিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে, যাতে পরীক্ষাটি স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।



আরও খবর




নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার

বোনারপাড়া এলএসডি অফিসের সামনের সড়কের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও দুর্ভোগ

শরণখোলায় বাকপ্রতিবন্ধীর ঘরে উঠে পিস্তল ঠেকিয়ে লুট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

জনদুর্ভোগে দ্রুত সাড়া,ফাসিয়াখালি ইউনিয়ন প্রশাসক মোঃ মঈন উদ্দিনের মানবিক উদ্যোগে হেলে পড়া ব্রিজের কাজ চলমান

ফুলপুরে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

দৌলতপুর সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবি-জনতার যৌথ নজরদারি

ব্রাজিলের জার্সি পরলেই ভিজিট ফ্রি, ডা. ফরিদ এইচ খান

চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত

মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

অষ্টগ্রামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুষ্ঠিত

আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ

জামালগঞ্জে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন শিল্পী রাণী মোদক

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার

বোনারপাড়া এলএসডি অফিসের সামনের সড়কের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও দুর্ভোগ

শরণখোলায় বাকপ্রতিবন্ধীর ঘরে উঠে পিস্তল ঠেকিয়ে লুট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

জনদুর্ভোগে দ্রুত সাড়া,ফাসিয়াখালি ইউনিয়ন প্রশাসক মোঃ মঈন উদ্দিনের মানবিক উদ্যোগে হেলে পড়া ব্রিজের কাজ চলমান

ফুলপুরে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

দৌলতপুর সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবি-জনতার যৌথ নজরদারি

ব্রাজিলের জার্সি পরলেই ভিজিট ফ্রি, ডা. ফরিদ এইচ খান