শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

‎গাইবান্ধায় ভুয়া কাজীর দৌরাত্ম্যে,আসল কাজীদের উদ্বেগ”

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎

‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ

‎গাইবান্ধা জেলায় ভুয়া কাজীর দৌরাত্ম্য বাড়ায় বৈধভাবে দায়িত্বপ্রাপ্ত কাজীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। জেলা রেজিস্ট্রার অফিসের তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে নিবন্ধিত মুসলিম কাজীর সংখ্যা ৯৬ জন এবং হিন্দু সম্প্রদায়ের জন্য রয়েছেন ৭ জন কাজী।

‎

‎অভিযোগ উঠেছে, নির্দিষ্ট ইউনিয়নের বাইরে গিয়ে বিয়ে পড়ানোসহ নানা অনিয়মে জড়িয়ে পড়ছেন কিছু ব্যক্তি, যারা নিজেদের কাজী হিসেবে পরিচয় দিচ্ছেন। স্থানীয় কাজীদের মতে, এক ইউনিয়নের কাজী অন্য ইউনিয়নে গিয়ে বিয়ে পড়ানোর প্রবণতা যেমন বাড়ছে, তেমনি ভুয়া কাজীর তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। এতে প্রকৃত কাজীদের সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে আইনি জটিলতা।

‎

‎বল্লমঝাড় ইউনিয়নের এক কাজী  জুলফিকার আলী বলেন, “আমরা নির্ধারিত নিয়ম মেনে দায়িত্ব পালন করি। কিন্তু ভুয়া কাজীরা এসে অবৈধভাবে বিয়ে পড়িয়ে দিচ্ছে। এতে আমাদের পেশার সুনাম নষ্ট হচ্ছে। অনেক সময় তারা অন্য ইউনিয়ন থেকেও এসে বিয়ে পড়ায়, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।”

‎

‎বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ে পড়ানোর ক্ষেত্রে ভুয়া কাজীদের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বয়স যাচাই ছাড়াই এসব বিয়ে সম্পন্ন করা হচ্ছে, যা আইন লঙ্ঘনের শামিল।

‎

‎এ বিষয়ে জেলা রেজিস্ট্রার জহুরুল ইসলাম বলেন, “বিয়ের ক্ষেত্রে নির্ধারিত আইন ও বিধিমালা মেনে চলা বাধ্যতামূলক। কোনো কাজী তার নির্ধারিত এলাকার বাইরে গিয়ে বিয়ে পড়াতে পারেন না। ভুয়া কাজীদের বিরুদ্ধে ইতোমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে এবং অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

‎

‎তিনি আরও জানান, জনগণকে সচেতন হতে হবে এবং বিয়ে সম্পন্ন করার আগে সংশ্লিষ্ট কাজীর বৈধতা যাচাই করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে হতে পারে।

‎

‎সচেতন মহলের দাবি, ভুয়া কাজীদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে, বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।



আরও খবর




অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২