শিরোনাম
বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সংসারের বাড়তি খরচ সামলাতে যখন হিমশিম খেতে হচ্ছে, তখন না চাইতেই হঠাৎ করে বাড়তি আয়ের সুযোগ যেন মেঘ না চাইতেই বৃষ্টি! চাকরির পাশাপাশি ঘরে বসেই কোনও কাজ করলে বাড়তি আয় করা তো মন্দ নয়। আর চাকরি প্রত্যাশী, শিক্ষার্থী কিংবা গৃহিনীদের জন্য এটা তো অনন্য সুযোগ। তাই যে কেউ-ই এমন প্রস্তাব লুফে নেবেন। এই সহজগম্যতাকে পুঁজি করেই গড়ে উঠেছে প্রতারকচক্র। যারা ঘরে বসে অনলাইনে আয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে মূলত প্রতারণা করে। এ ধরনের প্রতারণা নতুন না হলেও সম্প্রতি তা বেড়েছে। প্রশ্ন উঠেছে, এ ধরনের প্রতারণা করার ক্ষেত্রে অনেক সময় প্রতারকরা দেশীয় নম্বরও ব্যবহার করছে। সেক্ষেত্রে তাদের পরিচয় শনাক্ত করা খুব কঠিন কিছু নয়, তারপরও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?


সম্প্রতি এমন কল পেয়েছেন, এমন একজনের কথা হয় এই প্রতিবেদকের সঙ্গে। তিনি জানান, তার কাছে প্রথম কলটি আসে ২০২৩ সালে। অনলাইনে ঘরে বসে দিনে ২ হাজার টাকা আয়ের সুযোগ। দুয়েকবার কল কেটে দেওয়ার পরে বন্ধু আড্ডায়, অফিসে কিংবা বাসে একই আলাপ। কল আসে, ইংরেজিতে কথা বলতে চায়, নানা অফার দিয়ে কখনও কখনও বিকাশ নম্বরও চায়। কী হচ্ছে আসলে, এরা কারা?


ফোনকলে আসলে প্রতারকরা কী ধরনের কথা বলেন, পাওয়া গেলো একটি ধরনও। একটি কলে বলা হচ্ছে, ‘হ্যালো (নাম), আমি… ডিজিটাল মার্কেটিং কোম্পানি থেকে বলছি। আমরা আপনাকে ঘরে বসেই পার্টটাইম চাকরির অফার করতে চাই। আপনার নম্বরটি হোয়াটসঅ্যাপ করা? তাহলে সেখানে লিংক পাঠাই? প্রথম সাবস্ক্রিপশনে ১ হাজার টাকা পরের দিন থেকে দিনে সাত থেকে ১০টি লিংক সাবস্ক্রাইব করবেন, প্রতিটা ১০০ করে। কিংবা আরেকটি কাজ করেও আপনি দৈনিক ১৫০০ থেকে ২ হাজার টাকা আয় করতে পারবেন। আপনি কি কাজটি করতে আগ্রহী? যদি আগ্রহী হন তাহলে আমরা আপনাকে এ বিষয়ে বিস্তারিত হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি।’


অনুসন্ধানের জন্য কলদাতাকে পরিচয়, তাদের প্রতিষ্ঠানের ঠিকানা, দিনে কতজনকে এরকম নিয়োগ দেওয়া হয় জানতে চাইলে তিনি কল কেটে দিয়ে ব্লক করে দেন। গত কয়েকমাস ধরে আরও অনেকেই এমন ফোন পেয়েছেন বলে জানা গেছে। কখনও স্ন্যাপটেক ডিজিটাল মার্কেটিং, কখনও আর্চ ডিজিটাল মার্কেটিং কোম্পানির পরিচয়ে এসব ফোনকল পাওয়া যায়। সাবস্ক্রিপশনের বিষয়টি আরও ভয়াবহ।


জয়পুরহাটের এক ভুক্তভোগী জানান, একের পর এক কল আসতে শুরু করে। প্রতিবারই ভিন্ন ভিন্ন নম্বর থেকে ফোন আসছে এবং ইংরেজিতে ঘরে বসে ‘পার্টটাইম চাকরি’র লোভনীয় অফার দিচ্ছে। পরে বিরক্ত হয়ে কয়েকটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পর তাকে বিনিয়োগ করতে বলা হয়। সেটা নিয়ে তাকে নানা হুমকিও দিতে শুরু করে চক্রটি।


‘ফিশিং বড় ইন্ডিকেটর, এরপরে বড় হ্যাকিং ঘটবে’ উল্লেখ করে সাইবার সিকিউরিটি এক্সপার্ট তানভীর হাসান জোহা বলেন, কেবল বাংলাদেশে নয়, বিশ্বের সব দেশে ফিশিং আছে। আপনি ইন্টারনেটে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নানা প্রলোভন দিতে থাকবে। আমাদের দেশে এটা বেশি দিনের না। কিন্তু এত ওপেন, এত ঘনঘন এসব হওয়ার পরেও চুপ থাকার কারণে সামনে বড় বিপদ দেখতে পাচ্ছি। প্রলোভন কত ছোট সেটা বিবেচনা করে আমলে না নেওয়ার কোনও সুযোগ নেই। এটা থামাতে চাইলে প্রযুক্তির যে কোনও সমস্যাকেই আমলে নিতে হবে। হয়তো ভাবছেন ২-৩ হাজার টাকা গেছে, এ নিয়ে থানা পুলিশ করে কী হবে। মনে রাখতে হবে সামগ্রিকভাবে অনেক টাকা। বাংলাদেশে ফিশিংয়ে লোকাল টেলিটক নন্বর ব্যবহার করা হয়। সেটা কার নামে ব্যবহার হচ্ছে সেটা চাইলেই বের করা যায়। কথা হলো পরিস্থিতির ভয়াবহতা আমরা বুঝতে পারছি কিনা।’


এদিকে পুলিশ বলছে, আকর্ষণীয় বেতনে ঘরে বসে পার্টটাইম বা ফুলটাইম চাকরির প্রস্তাবে সাড়া দিয়ে লাখ লাখ টাকাও হারিয়েছেন এই ধরনের অভিযোগও অছে। জানা গেছে, চক্রগুলো সাধারণত প্রথমে অল্প পরিমাণ টাকা দিয়ে বিশ্বাস স্থাপন করে। পরবর্তী সময়ে তাদের কোম্পানিতে বিনিয়োগ করলে অতিরিক্ত সুদসহ অর্থ ফেরত দেওয়ার প্রলোভন দেখায়।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান মনে করেন, ‘যারা শর্টকাটে বড়লোক হওয়ার প্রলোভনে পড়ছেন তাদের সচেতন হওয়ার বিকল্প নেই।’


এধরনের প্রতারণা হচ্ছে, সবার কাছে কল আসছে, সবাই সব জানার পরেও বন্ধ কেন করা যাচ্ছে না প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের কাছে যে অভিযোগ আসে তার সবকয়টির মামলা হচ্ছে, গ্রেফতার আছে। অল্প বিনিয়োগে অধিক লাভের লোভে পড়া যাবে না। এধরনের মামলা, অভিযোগগুলো একত্রিত করতে শিগগির সাইবার সাপোর্ট ইউনিট খোলা হবে।’


পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এডিশনাল ডিআইজি এস এম আশরাফুজ্জামান বলেন, যারা কল করে, তারা একটি অ্যাপ ব্যবহার করে দু-তিন মাসের জন্য। সেখানে যাদের প্রলোভনে ফেলতে পারে তাদের টাকা হাতিয়ে নিয়ে সরে পড়ে। তারা টাকা ডিজিটাল কয়েনে রূপান্তরের মধ্য দিয়ে দেশের বাইরেও পাঠিয়ে দিচ্ছে। তাদের ট্রেস করা সম্ভব হয় না তেমন। তবে তারপরেও সাইবার পুলিশ সেল, সিটিটিসি ও র‌্যাব মিলিয়ে অভিযান হচ্ছে।


আরও খবর




গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী