শিরোনাম
বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

ঘুষের অভিযোগ ‘হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ : রামেবি উপাচার্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

​রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) মেগা প্রকল্পের ৯ শতাংশ ঘুষ চাওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করেছেন উপাচার্য ডা. জাওয়াদুল হক। তিনি বলেন, একটি সুসংগঠিত অপরাধী চক্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরিত্রহননের উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

​বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত ২ মার্চ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্নীতির অভিযোগের জবাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​লিখিত বক্তব্যে উপাচার্য জানান, সংবাদে অভিযোগকারী হিসেবে ‘জেনিথ কর্পোরেশন’ ও ‘তাবাসসুম এন্টারপ্রাইজ’ নামের দুটি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। কিন্তু এই দুটি প্রতিষ্ঠান এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণই করেনি।

উপাচার্য প্রশ্ন তুলে বলেন, ‘যেখানে কোনো প্রতিষ্ঠান দরপত্রেই অংশ নেয়নি, সেখানে তাদের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ তোলা হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত।’

​উপাচার্য দাবি করেন, টেন্ডার প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপ করতে না পেরেই একটি মহল ক্ষুব্ধ হয়ে এই অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, জেনিথ কর্পোরেশনের মালিক আতাউর রহমান টিপু সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘন করে টেন্ডার ডাটা শিট (টিডিএস) পরিবর্তনের জন্য তাকে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন। বিশেষ করে বড় প্রকল্পের ক্ষেত্রে ‘স্পেসিফিক এক্সপেরিয়েন্স’ কমানোর জন্য এই চাপ দেওয়া হয়।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, নিয়মবহির্ভূত দাবি প্রত্যাখ্যান করায় গত বছরের ২৪ ডিসেম্বর হোয়াটসঅ্যাপ মেসেজ ও কলের মাধ্যমে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের হুমকি দেওয়া হয়েছে।

ডা. জাওয়াদুল হক বলেন, ‘আমাকে শারীরিক লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এসবের ডিজিটাল প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়েছে।’

​উপাচার্য আরও জানান, ‘এম জামাল কোং’ নামে অন্য একটি প্রতিষ্ঠানও একই ধরনের দাবি নিয়ে মন্ত্রণালয়ে অভিযোগ করেছিল। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের কারিগরি ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করে টেন্ডার প্রক্রিয়া চালু রাখার নির্দেশনা দিয়েছে।

​ডা. জাওয়াদুল হক অভিযোগ করেন, সবখানে ব্যর্থ হয়ে একটি মহল এখন সংবাদমাধ্যমকে ব্যবহার করে তাকে পদচ্যুত করার চেষ্টা চালাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে, নিজেদের পছন্দের ব্যক্তিকে উপাচার্য পদে বসিয়ে অবৈধভাবে ঠিকাদারি কাজ হাতিয়ে নেওয়া।

​তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্প স্বচ্ছতার সঙ্গেই বাস্তবায়ন করা হচ্ছে। কোনো ধরনের হুমকি বা অপপ্রচারে প্রশাসন নীতিগত অবস্থান থেকে সরে আসবে না। এই অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

​সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যের পর উপাচার্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


আরও খবর




বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা

ধারাবাহিক সাফল্যে রেকর্ড: চার বছরে ডি জুরি থেকে বিচারক হলেন ৭৯ জন

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ

গৌরবময় ২৩ বছর: ডুয়েটের অর্জন এবং আগামীর চ্যালেঞ্জ

রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের নেতৃত্বে সবুজ-বিভা

উচ্চশিক্ষার পথ সুগম করতে গাজীপুরে আইএসইউ এর ক্যারিয়ার কাউন্সেলিং