শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

গণপিটুনির ঘটনা বাড়ছে কেন?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ঈদের দিন রাতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়ার বিষয়ে জানতে বিকালে কুড়াইতলী এলাকায় যান রাকিব-সাকিবসহ কয়েকজন। এ সময় তারা এক অটোরিকশাচালককে মারধর করে ফিরে আসেন। সন্ধ্যার দিকে আবার ৩০-৩৫ জন যুবকসহ রাকিব-সাকিব ওই এলাকায় গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে তাদের আটক করে পিটুনি দেওয়া হয়। পাশাপাশি রাকিব ও সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তারা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে সাকিব মারা যান।


অন্যদিকে গত ২১ মার্চ ভোরে ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকালে স্থানীয় জনতার ধাওয়ায় বুড়িগঙ্গা নদী সাঁতরে পালানোর সময় চকবাজার এলাকায় গণধোলাইয়ে একজন নিহত হন। এর আগে ১৮ মার্চ রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গণপিটুনি দিয়ে আহত করেন স্থানীয়রা। পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় খিলক্ষেত বাজারে শতাধিক লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এতে সাত পুলিশ সদস্যও আহত হন।


মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে দেশে গণপিটুনির ঘটনা ঘটে ১৮টি। মার্চে তা বেড়ে দাঁড়ায় ৩৯টিতে। গত ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটে ৫৭টি। মার্চে এ ঘটনা ঘটে ১৩২টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশে ধর্ষণ ও গণপিটুনি বেড়েছে দ্বিগুণেরও বেশি।


এমএসএফ’র হিসাব অনুযায়ী, গত বছরের (২০২৪) আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত গণপিটুনিতে ১২১ জন নিহত হয়েছেন।


আরেক মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে গণপিটুনিতে সর্বোচ্চ নিহত হওয়ার ঘটনা ঘটে গত বছর। ২০২৪ সালে গণপিটুনিতে নিহত হন ১৪৬ জন, যা আগের বছরের প্রায় তিনগুণ। ২০২৩ সালে নিহত হয়েছিলেন ৫১ জন।


সেই সঙ্গে বেড়েছে অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যাও। ফেব্রুয়ারিতে ৪৬টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছিল। মার্চে এ সংখ্যা বেড়ে হয় ৪৯টি। মানবাধিকারকর্মী ও আইন বিশেষজ্ঞদের মতে, ঘটে যাওয়া ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সরকারের ব্যবস্থা না নেওয়া এবং পুলিশ কার্যকর ভূমিকা না রাখায় এই ধরনের ঘটনা বেড়েছে।


মানধিকারকর্মী রেজাউর রহমান লেনিন  বলেন, ‘মব ভায়োলেন্স কিংবা গণপিটুনির মতো ঘটনা যখন চলে এর মূল কারণ দুটি। প্রথমত ও প্রধানত কারণ হলো অপরাধ নির্ণয় ও নিরূপণ করতে দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে না। দ্বিতীয়ত, অপরাধ হয়ে যাওয়ার পর বিচারালয় অপরাধীদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রদান করতে পারছেন না। তবে মনে রাখা দরকার, দেশে একটি অণঅভ্যুত্থান হয়েছে এবং অণঅভ্যুত্থান পরবর্তী অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যেকোনও অণঅভ্যুত্থান সব সময় আইনের বরখেলাপ করেই হয়ে থাকে।’


তিনি আরও বলেন, ‘আইনের বরখেলাপ করে গণঅভ্যুত্থান হওয়ার পর রাষ্ট্রকে তখন বিনির্মাণ এবং গণঅভ্যুত্থানকে পুনর্গঠন ও পরিগঠন করতে হয়। যদি এক্ষেত্রে রাষ্ট্র বিনির্মাণ, পুনর্গঠন ও পরিগঠন করতে ব্যর্থ হয় তাহলে গণঅভ্যুত্থানও ব্যর্থ হয়ে যেতে পারে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ, পুনর্গঠন ও পরিগঠন অনেকাংশে হয়নি, এই ব্যর্থতা আসলে বাংলাদেশ সরকারের ক্ষমতাসীনদের। সেই ব্যর্থতার কারণে এই ধরনের মব ভায়োলেন্স কিংবা গণপিটুনির ঘটনাগুলো বাড়ছে।’


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রধান অধ্যাপক মো. রবিউল ইসলাম বলেন, ‘প্রতিটি অপরাধের আইনি প্রতিকার থাকে। অপরাধ দমন করার জন্য বাংলাদেশে যে আইনি কাঠামো আছে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারীদের ভূমিকা এখানে বেশি। যেহেতু বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, সেহেতু এখানে বিভিন্ন ধরনের প্রেক্ষাপট কাজ করতে পারে। রাজনৈতিক একটা প্রভাব থাকতে পারে, যার উদ্দেশ্য হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরি করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই এখনও নিয়মিত কাজে ফেরেনি। আমাদের দেশে এমনিতেই তাদের জনবল কম, ৫ আগস্টের পর সেই সংখ্যা আরও কমেছে। অপরাধের বিরুদ্ধে তারা কতটুকু ব্যবস্থা নিতে পারছে সেটি নিয়েও এক ধরনের ধোঁয়াশা আছে।’


তিনি বলেন, ‘অপরাধ সব সময়ে হয়ে থাকে, হচ্ছে। কখনও প্রচার কম হয়েছে, আবার এখন গণমাধ্যমের স্বাধীনতা অনেক। ফলে সবকিছু প্রচার করতে পারছে। অপরাধ আমাদের সমাজের ভেতরে ছিল, হয়তো সব ঘটনা আমরা জানতাম না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বিচার বিভাগে বিচারকের স্বল্পতা। আমাদের পেন্ডিং (ঝুলন্ত) মামলা অনেক। সেগুলোর দ্রুত নিরসনের জন্য যে পরিমাণ বিচারক দরকার সে তুলনায় অনেক কম। বিচার প্রক্রিয়ার গতি বাড়ানো এবং বিচারক নিয়োগ করা না হলে শুধু পুলিশ দিয়ে এগুলো সামলানো যাবে না। জনবল না বাড়ালে এই ধরনের মামলা আরও বাড়তে থাকবে।’


অধ্যাপক মো. রবিউল ইসলাম আরও বলেন, ‘যারা অপরাধী তারা মনে করে অপরাধ করার পর জামিন নিয়ে বেরিয়ে যাবে, মামলা দীর্ঘদিন ঝুলে থাকবে। আইনের সাজা এড়ানোর এক ধরনের সুযোগ পায় অপরাধীরা, তাতে অপরাধের প্রতি উৎসাহ বাড়ে অনেক ক্ষেত্রে। সুতরাং বিচারিক ব্যবস্থাকে এখানে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য সরকারের উচিত বিচারকের সংখ্যা বাড়ানো, মামলার জট কমানো। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী যাতে পুরোদমে কাজ করতে পারে সেটি নিশ্চিত করা দরকার। অপরাধ করলে সাজা হবে– এটি যদি মানুষের মনে প্রতিষ্ঠিত করা না যায় তাহলে কিন্তু অপরাধের হার বাড়তে থাকবে।’


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী