শিরোনাম
নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুষ্ঠিত আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ জামালগঞ্জে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন শিল্পী রাণী মোদক মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ‘ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল
বুধবার ১০ জুন ২০২৬
বুধবার ১০ জুন ২০২৬

গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন

প্রকাশিত:রবিবার ১৯ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৯ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে প্রবাসীদের মানবিক সহায়তা আরও সুশৃঙ্খলভাবে সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৮ এপ্রিল)বিকেলে গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সভায় উপজেলার ১৩টি ইউনিয়নের ২৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে ১২ নম্বর গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনকে আহ্বায়ক এবং গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য সচিব মো. বিলাল উদ্দিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে প্রতিনিধি নিয়ে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই সঙ্গে একটি উপদেষ্টা কমিটিও করা হয়েছে। সভায় বক্তারা বলেন, ইতালিপ্রবাসী গোয়াইনঘাটের বাসিন্দারা মানবিক কাজে অংশ নিতে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’ গঠন করেছেন। তাঁদের পাঠানো অনুদান ও উপহারসামগ্রী যাতে প্রকৃত অসহায় মানুষের হাতে পৌঁছে, সে লক্ষ্যেই এই দেশীয় সমন্বয় কমিটি করা হয়েছে। তাঁরা বলেন, নবগঠিত কমিটি প্রবাসী ও দেশের মানুষের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এর মাধ্যমে গোয়াইনঘাটে মানবিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। কেন্দ্রীয় উপদেষ্টা কামাল আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার সংস্থা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল ইউ আহমদ এবং পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির মাধ্যমে গোয়াইনঘাটে প্রবাসীদের মানবিক অবদান আরও কার্যকরভাবে মানুষের কল্যাণে কাজে লাগবে।


আরও খবর




চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত ও সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার

বোনারপাড়া এলএসডি অফিসের সামনের সড়কের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও দুর্ভোগ

শরণখোলায় বাকপ্রতিবন্ধীর ঘরে উঠে পিস্তল ঠেকিয়ে লুট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

জনদুর্ভোগে দ্রুত সাড়া,ফাসিয়াখালি ইউনিয়ন প্রশাসক মোঃ মঈন উদ্দিনের মানবিক উদ্যোগে হেলে পড়া ব্রিজের কাজ চলমান

ফুলপুরে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

দৌলতপুর সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবি-জনতার যৌথ নজরদারি

ব্রাজিলের জার্সি পরলেই ভিজিট ফ্রি, ডা. ফরিদ এইচ খান

চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত

মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত ও সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার

বোনারপাড়া এলএসডি অফিসের সামনের সড়কের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও দুর্ভোগ

শরণখোলায় বাকপ্রতিবন্ধীর ঘরে উঠে পিস্তল ঠেকিয়ে লুট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

জনদুর্ভোগে দ্রুত সাড়া,ফাসিয়াখালি ইউনিয়ন প্রশাসক মোঃ মঈন উদ্দিনের মানবিক উদ্যোগে হেলে পড়া ব্রিজের কাজ চলমান