শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইসলামপুরে পাইকারি বেচাকেনা শেষ, জমে উঠেছে খুচরা বাজার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঈদের বাকি কয়েকদিন। ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরীর মার্কেট, শপিংমল, বিপণীবিতানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। তবে ভিন্ন চেহারা দেশের কাপড়ের বৃহত্তম পাইকারি বাজার ইসলামপুরে। সেখানে পাইকারি বেচাকেনা প্রায় শেষ। তবে এর মাঝেও কিছুটা ব্যতিক্রম ইসলামপুরের নবাববাড়ি মার্কেট। এখানে খুচরা বেচাকেনা চলছে ঈদের আগের এ সময়েও। এ মার্কেটে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসছেন কেনাকাটা করতে। তুলনামূলক কম দামে কাপড় পাওয়া যায় বলে এ মার্কেটে ক্রেতাদের ভিড় লেগেই থাকে।


সংশ্লিষ্টরা বলছেন, দেশের থান কাপড়ের ৬০ শতাংশ এবং বিদেশি থান কাপড়ের ৪০ শতাংশ চাহিদা ইসলামপুর থেকে পূরণ হয়। এ কারণে পাইকার বা ব্যবসায়ীরা সারাদেশ থেকে ছুটে আসেন এখানে। অন্যদিকে এসব কাপড় খুচরা কিনতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে নবাববাড়ির এ মার্কেটে।


সরেজমিনে নবাববাড়ি মার্কেট ঘুরে দেখা গেছে, ঈদের আগ মুহূর্তে চলছে বেচাকেনা। দেশি-বিদেশি মিলিয়ে রঙ-বেরঙের কাপড়ের সমাহার এ মার্কেট। শার্ট-প্যান্ট থেকে শুরু করে কোট-ব্লেজার, পাঞ্জাবি-পায়জামা, মেয়েদের জামার কাপড় ও থ্রি-পিছের জন্য বিখ্যাত এ মার্কেট। এছাড়া শাড়ি, লুঙ্গির বিপুল সমাহারও রয়েছে এখানে।



ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে এ মার্কেটে জমজমাট বেচাকেনা শুরু হয় পবিত্র শবে বরাতের পর থেকে। পাইকারদের মতো বাড়তি প্রস্ততি নিতে হয় ব্যবসায়ীদের।


ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদে পাঞ্জাবির সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড সিকোয়েন্স পাঞ্জাবি। মানভেদে সিকোয়েন্স কাপড় প্রতি গজ ৫০০ থেকে ৮০০ টাকা। একটি পাঞ্জাবি তৈরিতে আড়াই গজ কাপড় নিলে সব মিলিয়ে ২০০০ থেকে ৩০০০ টাকা খরচ হয়। এছাড়া পাঞ্জাবির জন্য চিকেন কারী কাপড় প্রতি গজ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ১০০০ টাকায়। মাল্টি চিকেন কাপড় বিক্রি হচ্ছে প্রতি গজ ৭০০ থেকে ১২০০ টাকা। এছাড়া তুলনামূলক কম দামে পাকিস্তানি গজ কাপড় ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পাঞ্জাবির জন্য চায়না কাপড় প্রতি গজ ১২০ ও থাইল্যান্ডের ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।


জাকির ক্লথ স্টোরের স্বত্বাধিকারী জাকির হোসেন বলেন, ১৫ রমজান পর্যন্ত ভালো বেচাকেনা হয়েছে। এখনো কাস্টমাররা আসছে। পাঞ্জাবির কাপড়ের ব্যবসা করছি ১০ বছর। এখন ব্র্যান্ডের পাঞ্জাবির পাশাপাশি কাটা কাপড়ের পাঞ্জাবির চাহিদা ভালো। এ মার্কেটে নানান বৈচিত্র্যময় কাপড় রয়েছে যেগুলো সব বয়সী মানুষের জন্য মানানসই।



তিনি বলেন, আগে শুধু মাদরাসার ছাত্ররা গজ কাপড় কিনে পাঞ্জাবি বানালেও এখন সবাই নানান রঙের প্রিন্টের কাপড়ের প্রতি ঝুঁকছে। এ বছর চিকেন কারী, সিকোয়েন্স পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি।


অন্যদিকে ঈদ উপলক্ষে পুরুষদের পাঞ্জাবির পাশাপাশি ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ শার্ট-প্যান্ট। শার্ট-প্যান্টের জন্য দেশি কাপড় বিক্রি হচ্ছে প্রতি গজ ২৫০- ৫০০ টাকা পর্যন্ত। ভারতীয় কাপড় প্রতি গজ সর্বনিম্ন ৩৫০ থেকে শুরু করে ১২০০ টাকা পর্যন্ত রয়েছে।



আল আকসা ফেব্রিকসের জসিম উদ্দীন জানান, এবার শার্ট প্যান্টের কাপড়ের চাহিদা কম। শবে বরাতের পর ভালো বেচাকেনা হয়েছে। আমাদের সারা বছর বেচাকেনা হয়। বিশেষ করে যারা অফিস করেন, চাকরিজীবী- তারা শার্ট-প্যান্ট বানান। এছাড়া কোট বানানোর কাপড়ও রয়েছে।



ইসলামপুর থ্রি-পিসের জন্যও বিখ্যাত। তবে কম দামে খুচরা কেনার জন্য আসতে হয় নবাববাড়ি মার্কেটে। মানভেদে ৩০০ থেকে শুরু করে ৩৫০০ টাকার থ্রি-পিস রয়েছে এ মার্কেটে। সুতি, লিলেন, জর্জেট, অর্গানজা, বাটিক, কটনসহ বাহারি ধরনের আনস্টিচ থ্রি-পিস রয়েছে।



মামুন থ্রি-পিস ফ্যাশনের স্বত্বাধিকারী মামুন খান  বলেন, আমাদের এখানে রেডিমেড কোনো থ্রি-পিস নেই। সব আনস্টিচ। যেহেতু এখান থেকে কিনে আবার শেলায় করা লাগে, তাই ১৫ রমজান পর্যন্ত বেশি বেচাকেনা হয়েছে। তবে নতুন মাসের শুরুতে স্যালারি পেয়ে অনেকে আসছে। এখানে রাজধানীর বাড্ডা, রামপুরা, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ প্রায় সব এলাকা থেকে ক্রেতারা আসেন।



এছাড়া দোকানগুলোতে গজ কাপড়ের মধ্যে বাটিক প্রতি গজ ১০০ থেকে ১৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন কোম্পানির সুতি কাপড় পাওয়া যাচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়।


ঢাকার আজিমপুর থেকে আসা মালিহা তাবাসসুম বলেন, এখানে কম দামে ভালো থ্রি-পিছ পাওয়া যায় তাই এলাম। জর্জেটের মধ্যে পাথর, পুঁতি দিয়ে নকশা করা একটি জামা নিয়েছি ১৫০০ টাকা দিয়ে। যেটা অন্যান্য মার্কেটে ২২০০/২৫০০ এর নিচে নাই।


তবে গতবারের চেয়ে কাটা কাপড়ের দাম বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। শার্ট-প্যান্টের কাপড়ে গজ প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। দাম বৃদ্ধির বিষয়ে কথা হয় নিরব কালেকশনের বিক্রেতা সাত্তারের সঙ্গে।



তিনি জানান, সরকার ভ্যাট বসিয়েছে। ইন্ডিয়ান কাপড়ে সবচেয়ে বেশি দাম বেড়েছে। সরকার যে পরিমাণ ভ্যাট বসিয়েছে, প্রতি গজে দুয়েক বছরের চেয়ে ১০০ টাকা পার্থক্য হয়ে গেছে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প