শিরোনাম
দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

জামালগঞ্জে নিজ উদ্যাগে স্কুল করে দিবেন কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমান

প্রকাশিত:সোমবার ০৬ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৬ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




সাইফ উল্লাহ, স্টাফ রিপের্টার::



বর্ষায় নাও, হেমান্তে পাও, ছয় মাস জলে, ছয় মাস স্থলে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুর্গম পাগনার হাওরাঞ্চল এলাকায় শিশুদের জন্য স্কুল করার ঘোষণা দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। একই সঙ্গে প্রাইমারী স্কুলের শিশু-শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ সহ নানা সেবা প্রদানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি।

রোববার (৫ অক্টোবর) বিকেলে জামালগঞ্জ উপজেলার রসুলপুর এলাকায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এই ঘোষণা দেন। সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান।

তিনি বলেন, বর্ষাকালে উত্তাল ঢেউ এবং করচ বাগানের জন্য পরিচিত পাগনার হাওর। এখানকার ফেনারবাক ইউনিয়নের রসুলপুর গ্রামে প্রায় ১৫০ শতাধিক পরিবারের বসবাস। এই ইউনিয়নের অধিকাংশ মানুষ কৃষি ও মৎস্যজীবী। দারিদ্র্যসীমার নিচে তাদের বাস। আর্থিক সংকটের কারণে অনেক পরিবারের ছেলেমেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত। দারিদ্র্যসীমার নিছে থাকা মানুষগুলোর সন্তানদের জন্য গ্রামে নেই প্রাথমিক শিক্ষার ব্যবস্থা। হাওরের এই প্রত্যন্ত অঞ্চলে এমন নাজুক পরিস্থিতি আমাকে কষ্ট দেয়। সেজন্য আমি অঙ্গীকার করছি সুযোগ পেলে শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করব।

মাহবুবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার প্রচার ও আমার নির্বাচনী গণসংযোগে রসুলপুর যাওয়ার পর শুনি, গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। ছোট বাচ্চারা মিছিল দিচ্ছে আমাদের দাবি স্কুল স্কুল। ভবিষ্যৎ বাংলাদেশ যারা গড়বে, তাদের তাৎক্ষণিক কথা দিলাম নতুন বছরে তোমাদের বিদ্যালয়ে তোমরা পড়বা। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে আমাদের শিক্ষার হার বাড়াতে হবে। আরও যে সমস্ত গ্রামে স্কুল নেই, সেসব গ্রামে দ্রুত কীভাবে প্রাথমিক বিদ্যালয় চালু করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলব।

রসুলপুর গ্রামের সৈয়দুর রহমান বলেন, অতীতে অনেক নেতা আমাদের শুধু আশ্বাস দিয়ে গেছেন। কেউ কথা রাখেনি। মাহবুব ভাই আমরার গ্রামে এসে বাচ্চাদের সঙ্গে কথা কইয়া স্কুল ঘর করে দেওয়ার ঘোষণা দেইন। যত টাকা লাগে পানি কমার সাথে সাথে স্কুল ঘর করে দিবেন। আমরা তাইনের জন দোয়া করি, আমরা গ্রামবাসী খুব খুশি হইছি।

লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল মিয়া বলে, আমি বর্ষায় স্কুলে যেতে পারি না। আমরার গ্রামে স্কুল হলে লেখাপড়া ভালো করে করতাম। মাহবুব চাচ্চু বলছেন স্কুল দিবেন। এতে আমার খুশি লাগছে। চাচ্চুর (মাহবুব) জন্য দোয়া করি।


আরও খবর




সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার