শিরোনাম
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

জয়ের খুব কাছে গিয়েও বাংলাদেশের হার

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ২০ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ব্যাটিংয়ে আর ১০ রান কিংবা বল হাতে আরেকটু ভালো কিছুর আক্ষেপই হয়ত এখন করবে বাংলাদেশের জুনিয়র টাইগ্রেসরা। মালয়েশিয়াতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে একেবারে বাগে পেয়েও হারানো যায়নি। লো-স্কোরিং ম্যাচে বোলারদের কল্যাণে লড়াইটা জমিয়ে তুলেছিল বাংলাদেশ। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১ রান, বাংলাদেশের দরকার ছিল ২ উইকেট। 


কিন্তু সেখান থেকে বাংলাদেশের মেয়েরা পারেনি ম্যাচ বের করতে। লেগবাই থেকে ওভারের দ্বিতীয় বলেই জয়সূচক রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ৪ বল বাকি থাকতেই হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ২ উইকেটের হার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে। 


আগে ব্যাট করতে নেমে এদিন আবারও মুখ থুবড়ে পড়েছে জুনিয়র টাইগ্রেসদের ব্যাটিং। আগেরদিন নেপালের দেয়া ৫৩ রান পার করতেই তারা হারিয়েছিল ৫ উইকেট। আজ ম্যাচের ৫২ রান করতেই সাজঘরে ফেরেন ৬ ব্যাটার। অধিনায়ক সুমাইয়া ওপেন করতে নেমে ১৩ রান করেন। তিনি ছাড়া টপ বা মিডল অর্ডারে কেউ দুই অংকের ঘরেই যেতে পারেননি। 



লোয়ার মিডল অর্ডারে আফিয়া আসিমার ব্যাটে আসে ৩৪ বলে ২৯ রানের কার্যকরী এক ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তারই। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে অতিরিক্ত থেকে। ২০ ওভারে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ৯১ রান। 



ব্যাট হাতে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৩ ওভারেই চলে আসে ২৬ রান। দ্বিতীয় উইকেটে অধিনায়ক লুসি হ্যামিলটন ওপেনার কেইট পেলেকে নিয়ে যোগ করেন আরও ৫০ রান। জয়টা যখন অস্ট্রেলিয়ার জন্য একেবারেই সহজ, তখনই বাংলাদেশের বোলিং লাইনআপ চেপে ধরে তাদের। 


৫০ থেকে ৬৭, এই ১৭ রান করতেই অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট। লুসি ৩০ রান করে দলীয় ৬৭ করে ফিরে গেলে জয়ের আশা করতে থাকতে বাংলাদেশ। কিন্তু, হারশাত গিলের ধৈর্যশীল ইনিংস বাংলাদেশকে হতাশ করেছে শেষ পর্যন্ত। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন জান্নাতুল মাওয়া। ১টি করে উইকেট নিশিতা আক্তার, হাবিবা ইসলাম এবং আনিসা আক্তারের। 


আরও খবর




মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই