শিরোনাম
বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৭ জুন ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৭ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ফুটবলের বিশ্বমঞ্চে ব্রাজিল মানেই ইতিহাস, আবেগ আর শিরোপার গল্প। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটি বহু বছর ধরে বিশ্বকাপের সোনালি ট্রফির খুব কাছে গিয়েও আবার দূরে সরে গেছে। ২০০২ সালের পর থেকে এক অদ্ভুত শূন্যতা ঘিরে আছে সেলেসাওদের। এবার ২০২৬ বিশ্বকাপে নতুন কোচ, নতুন পরিকল্পনা আর পুরনো স্বপ্ন নিয়ে আবারও শুরু হচ্ছে হেক্সা জয়ের লড়াই। কিন্তু পরিসংখ্যান বলছে এই পথ মোটেও সহজ নয়।


সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। রোনালদো, রিভালদো আর রোনালদিনহোর সেই স্বর্ণযুগের পর থেকে আর শিরোপা ধরা দেয়নি। গত পাঁচ বিশ্বকাপের চারটিতেই কোয়ার্টার ফাইনালের আগেই থেমে গেছে তাদের অভিযান। ফলে এবার চাপ যেমন বেশি, তেমনি প্রত্যাশাও আকাশচুম্বী।



দলটির দায়িত্ব এখন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির হাতে। তিনি ব্রাজিলের স্বাভাবিক আক্রমণাত্মক খেলাকে আরও শৃঙ্খলিত রূপ দিতে চান। তার কৌশল হলো ব্রাজিলের সৃজনশীলতার সঙ্গে ইউরোপীয় শৃঙ্খলা যোগ করে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ে তোলা। ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের লক্ষ্য সামনে রেখে। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত পুরো যাত্রাপথ কেমন হতে পারে, আর সেখানে তাদের সম্ভাবনার হিসাব কতটা; সে বিষয়েই বিশ্লেষণ দিয়েছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট অপটা।


গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। কাগজে-কলমে এই গ্রুপ থেকে বের হওয়া তাদের জন্য বড় বাধা নয়। বিশ্লেষণ অনুযায়ী প্রায় ৯৭ শতাংশ সম্ভাবনা রয়েছে নকআউট পর্বে পৌঁছানোর। গ্রুপ পেরিয়ে তাদের সামনে আসতে পারে জাপান। যদিও সাম্প্রতিক সময়ে জাপান ব্রাজিলকে হারানোর নজির রেখেছে, তবুও সামগ্রিকভাবে ব্রাজিলের অভিজ্ঞতা ও রেকর্ড অনেক এগিয়ে। এই ধাপ পার হওয়ার সম্ভাবনা প্রায় ৬২ শতাংশ।



শেষ ১৬-তে সম্ভাব্য প্রতিপক্ষ নরওয়ে, যেখানে আছেন আর্লিং হালান্ড। শক্তিশালী প্রতিপক্ষ হলেও বিশ্বকাপ নকআউটে ব্রাজিলের অভিজ্ঞতা বড় শক্তি। তবে এই ধাপটি বেশ অনিশ্চিত, সম্ভাবনা তুলনামূলক কম ধরা হয়েছে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড হতে পারে ব্রাজিলের বড় বাধা। ইতিহাস বলছে, এই ম্যাচে ব্রাজিল এগিয়ে থাকলেও লড়াই সবসময়ই হাড্ডাহাড্ডি হয়েছে। বিশেষ করে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিল এখনো অপরাজিত।



ইংল্যান্ডকে কোয়ার্টারে পেরোতে পারলেও সেমিফাইনালে সামনে আসতে পারে ফ্রান্স। দুই দলের লড়াইয়ের ইতিহাসে আছে জয়-পরাজয়ের মিশ্র গল্প। কখনও ব্রাজিল এগিয়ে, কখনও ফ্রান্স। তাই এই ধাপটিও সহজ নয়। সব বাধা পেরোলে ফাইনালে স্পেনের মুখোমুখি হতে পারে ব্রাজিল। স্পেন বর্তমানে শক্তিশালী অবস্থানে থাকলেও ব্রাজিলের ঐতিহাসিক রেকর্ড তাদের বিপক্ষে খুব একটা খারাপ নয়।


পরিসংখ্যান অনুযায়ী, পুরো টুর্নামেন্ট জেতার সম্ভাবনা ব্রাজিলের জন্য প্রায় ৬.৭ শতাংশ। অর্থাৎ, তারা ফেভারিটদের তালিকায় শীর্ষে নয়, তবে সম্ভাবনা একেবারে শেষও নয়।


আরও খবর




বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

১নং মাওনা ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান মাসুদ্ রানা

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ

ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’

শ্বশান ব্রিজের কাছে বিশাল গর্ত: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা