শিরোনাম
লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৮ অক্টোবর ২০২৬
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

প্রকাশিত:বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

শেষ গ্রুপ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল দুবাইয়ে তারা ভারতের মুখোমুখি হবে। তিন ম্যাচের সবগুলো দাপট দেখিয়ে জেতা দলের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে। বাংলাদেশের ব্যাটার শারমিন আখতার সুপ্তা এই ম্যাচ জেতার ব্যাপারে আশাবাদী।


তার মতে, এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে হলে ভারতকে হারানোর বিশ্বাস থাকতে হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শারমিন ক্রিকবাজ-কে বললেন, ‘ভারতকে হারানোর বিশ্বাসই যদি আমাদের না থাকে, তাহলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাও উচিত নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এশিয়া কাপ জিততে হলে কোনো না কোনো পর্যায়ে ভারতের মুখোমুখি হতেই হবে, সেটা সেমিফাইনাল হোক বা ফাইনাল। সেই আত্মবিশ্বাসটা থাকতেই হবে।’


তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে খেলার সময় স্বাভাবিকভাবেই সবার মধ্যে ভালো করার জন্য একটি শক্তিশালী ইতিবাচক মনোভাব থাকে। কারণ এশিয়ান ক্রিকেটে ভারত একটি বড় নাম। আমার মনে হয়, এই ইতিবাচক শক্তি পুরো দলকে অনুপ্রাণিত করে। আমরা যদি ভালো খেলি, তাহলে নিঃসন্দেহে জেতার একটি শক্তিশালী সম্ভাবনা তৈরি করব।’


ভারতকে মোকাবেলার প্রস্তুতি নিতে বাংলাদেশ ২০১৮ সালের সাফল্য থেকে অনুপ্রেরণা নিচ্ছে। ৮ বছর আগে তারা গ্রুপ পর্বে ও ফাইনালে ভারতকে হারিয়েছিল। ওই ফাইনালের পর বাংলাদেশ ও ভারত টি-টোয়েন্টিতে ১৩ বার মুখোমুখি হয়েছে। মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ, ভারত ১২টি।


এই ডানহাতি ব্যাটার বললেন, ‘এমনকি ২০১৮ সালের এশিয়া কাপে যখন আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখনও গ্রুপ পর্বে আমাদের ভারতকে হারাতে হয়েছিল এবং এরপর ফাইনালেও তাদের হারিয়ে শিরোপাটি জিতেছিলাম।’


‘আমি আগেই যেমনটা বলেছি, ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পথে আমরা ভারতকে দুইবার হারিয়েছিলাম। ভারত নিঃসন্দেহে একটি বড় দল, কিন্তু যদি তাদের হারাতে পারেন, তবে এশিয়া কাপের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায়।’


ভারতকে হারানো তাই অসম্ভব মনে করছেন না শারমিন, ‘এখন আমাদের ওপর একই নীতি প্রয়োগ করব: কোনো কিছু অসম্ভব না। হ্যাঁ, তারা অদম্য একটি দল, যাদের মূল শক্তি তাদের ব্যাটিংয়ে, আর আমাদের মূল শক্তি বোলিংয়ে। যদি আমরা আমাদের বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়ে উন্নতি করতে পারি এবং ভালো খেলতে পারি, আমি আসলেই বিশ্বাস করি আমরা ভারতকে হারাতে পারব।’


আরও খবর




লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা