শিরোনাম
সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:শনিবার ০৬ জুন ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৬ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গোয়ার আইটিসি গ্র্যান্ড হোটেলের পুলের সামনে গতকাল দুপুরে ছিল ভিন্ন এক দৃশ্যপট। ফাইনাল-পূর্ববর্তী সংবাদ সম্মেলন শেষে ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশনের আগে খোশগল্পে মেতে উঠেছিলেন বাংলাদেশ ও ভারতের দুই কোচ—পিটার বাটলার এবং ক্রিসপেন ছেত্রী।

মাঠের বাইরের এই চমৎকার সৌহার্দ্য আর হাসিখুশি পরিবেশের আয়ু অবশ্য খুব বেশি নয়। আজ সন্ধ্যায় যখন গোয়ার পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামের দুই ডাগআউটে তারা দাঁড়াবেন, তখন এই সখ্যতা রূপ নেবে স্নায়ুক্ষয়ী এক শিরোপা লড়াইয়ে।


বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টানা তৃতীয়বারের মতো বা হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি এখন ঋতুপর্ণা-মারিয়াদের সামনে।

অন্যদিকে, ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত টানা পাঁচ আসরের চ্যাম্পিয়ন ভারত গত দুই আসরে ফাইনালেই উঠতে পারেনি। নিজেদের হারানো শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিকরাও।


২০১৬ সালের পর সাফের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দল। সেবার স্বাগতিক ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। আজ দীর্ঘ সময় পর সেই একই প্রতিপক্ষের মাঠে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ। গত দুই আসরে (২০২২ ও ২০২৪) নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ, এবার ভারতের শ্রেষ্ঠত্ব কেড়ে নেওয়ার পালা।


এবারের আসরে গ্রুপ পর্বে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে শুরু করলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৩-০ ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের অভিজ্ঞ লেফটব্যাক শিউলি আজিমের মায়ের অকালমৃত্যু এবং ভেতর-বাইরের নানা সমস্যা পেছনে ফেলে বাংলাদেশ সেমিফাইনালে দেখিয়েছে অসাধারণ মানসিক দৃঢ়তা।


অন্যদিকে, গ্রুপ পর্বে মালদ্বীপকে ১১-০ এবং বাংলাদেশকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া ভারত, সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে, যা প্রমাণ করে এই টুর্নামেন্টে লড়াই কতটা কঠিন।


গ্রুপ পর্বের হারের অতীত নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ কোচ পিটার বাটলার। তার মনোযোগ এখন কেবলই আজকের ফাইনালের প্রস্তুতিতে। খেলোয়াড়দের যার যার দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি বলেন, 'মাঠের বাইরে ও ভেতরে আমাদের অনেক সমস্যা ছিল, ইনজুরি ছিল। সবকিছু সামলে আমরা ফাইনালে। মেয়েরা অসাধারণ মানসিক দৃঢ়তা দেখিয়েছে এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতের কাছে আমরা যে আগের ম্যাচে হেরেছিলাম, তার সঙ্গে আজকের সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের কোনো সম্পর্ক নেই।'


দলের অন্যতম প্লে-মেকার মনিকা চাকমার চোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও, শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবেন বাটলার। এছাড়া, মাতৃবিয়োগের শোক কাটিয়ে ইতিহাস গড়তে প্রস্তুত অভিজ্ঞ শিউলি আজিমকেও ফাইনালে দেখা যেতে পারে।


অধিনায়ক হিসেবে এবার শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ মারিয়া মান্ডার সামনে। ফাইনালের আগের সংবাদ সম্মেলনে কোনো রকম চাপের কথা উড়িয়ে দিয়ে মারিয়া বলেন, 'আমরা ফাইনালে পৌঁছে শিরোপা জয়ের সুযোগ পেয়েছি, সুযোগ কাজে লাগাতে চাই। আমরা খুব বেশি চাপ নিচ্ছি না, কারণ আমরা আগেও ভারতের বিপক্ষে খেলেছি এবং তাদের সম্পর্কে ভালো ধারণা আছে। আমাদের লক্ষ্য হলো নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করা এবং দেশকে ভালো কিছু এনে দেওয়া।'


ভুটানের বিপক্ষে সেমিফাইনালে ঘাম ঝরানো জয় ভারতকে বেশ সতর্ক করে দিয়েছে। ফাইনালের আগে নম্র থাকতে চাইছেন ভারতের কোচ ক্রিসপেন ছেত্রী। তিনি বলেন, 'আগের ম্যাচের সঙ্গে এই ম্যাচ মেলানো যাবে না। বাংলাদেশ যেমন আমাদের শক্তি এবং দুর্বলতা জানে, আমরাও তাদেরটা জানি। ভুটানের বিপক্ষে ম্যাচটা প্রমাণ দেয় টুর্নামেন্টটি কতটা কঠিন। আমরা শেষ দুটি সাফ জিততে পারিনি, তাই সেরা ফুটবল খেলেই শিরোপা ফিরিয়ে আনতে হবে।'


ভারতের এই ম্যাচে হারানোর কিছু নেই, বরং আছে হারানো রাজত্ব উদ্ধারের মিশন। অন্যদিকে, বাংলাদেশের লক্ষ্য নিজেদের নতুন যুগের আধিপত্য প্রমাণ করা। ঋতুপর্ণা-মারিয়ারা চাইবেন না গোয়ার এই সুন্দর সন্ধ্যাটা ভারতের উদযাপনে ম্লান হোক। সব হিসাব চুকানোর এই মহারণে শেষ হাসি কার হবে, তা দেখতে মুখিয়ে আছে সকল ফুটবল প্রেমীরা।


আরও খবর




সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

বাঁচতে চান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা