শিরোনাম
বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

কটিয়াদীতে নাগরিক ভোগান্তি চরমে!

প্রকাশিত:সোমবার ০৩ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৩ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নাগরিক ভোগান্তি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। জনদুর্ভোগ লাঘবে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
উপজেলার চান্দপুর ইউনিয়নের মাগুরা ব্রিজ থেকে চারিয়া চৌরাস্তা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দ আর বড় বড় গর্তে পরিণত রাস্তাটিতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
গচিহাটা রেলক্রসিংয়ের পশ্চিম দিক থেকে জনগুরুত্বপূর্ণ রাস্তাটির অনেকাংশে বড় বড় ভাঙন তৈরি হয়ে সেখানে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে অটো, সিএনজি ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে নিয়মিত।
করগাঁও বাজার এলাকার সড়কগুলোর অবস্থাও একই রকম করুণ। সংস্কারের অভাবে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
পৌরসভার অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থাও বেগতিক। সদরের সরারচর রোডের একটি অংশের রাস্তা খানাখন্দ ও গর্ত হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
কটিয়াদী পৌরবাসীর আরেক দুঃসহ সমস্যা নিয়মিত যানজট। বাসস্ট্যান্ড এলাকাজুড়ে দিনভর যানজট লেগেই থাকে। লাঘবে কোনো কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না। তার ওপর যোগ হয়েছে জলাবদ্ধতার সমস্যা। অল্প বৃষ্টিতেই বাসস্ট্যান্ড ও মটখোলা রোড পানিতে তলিয়ে যায়। পৌর এলাকায় স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
ভৈরব টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর অংশে ময়লার ভাগাড়ে নাকাল এলাকাবাসী। দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে, ব্যবসায়ীদের অনেকেই বাধ্য হয়ে দোকান বন্ধ করছেন। একাধিকবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা দেখা যায়নি।
এছাড়া কটিয়াদী বাসস্ট্যান্ডে নেই কোনো পাবলিক টয়লেট। নারী ও পুরুষ যাত্রীসহ ব্যবসায়ীরা চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। বাধ্য হয়ে অনেকেই যাচ্ছেন মসজিদ বা মাদরাসায় শৌচকার্যের জন্য।
যাত্রীছাউনীটিও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। সিএনজি স্ট্যান্ডের দখলে থাকা ছাউনী এলাকায় দুর্গন্ধযুক্ত ড্রেনের কারণে যাত্রীদের বসে থাকা কষ্টকর হয়ে পড়েছে।
এছাড়া বাজারের ভেতর দিনের বেলায় বড় বড় ট্রাকে মালামাল আনলোড করার কারণে সৃষ্ট যানজটেও জনজীবন অতিষ্ঠ। জনভোগান্তি দীর্ঘায়িত হলেও লাঘবে নেই কার্যকরী পদক্ষেপ।
আঞ্চলিক মহাসড়কে গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক শৃঙ্খলা না থাকায় দুর্ঘটনা বাড়ছে। লাইসেন্সবিহীন সিএনজির দৌরাত্ম্য চরমে, প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সম্প্রতি করগাঁও ইউনিয়ন ভূমি অফিসে হোল্ডিং খোলাকে কেন্দ্র করে টাকা নেওয়ার অভিযোগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়, যা প্রশাসনিক দুর্নীতির আরেক নজির হিসেবে আলোচিত হয়েছে।
এছাড়া পরিবেশ আইনের বাস্তবায়ন না হওয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলোর পাশে টায়ার পোড়ানোর কারখানায় দূষণ ও দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ।
মটখোলা রোডে ইট বিছিয়ে সাময়িক সংস্কার করা হলেও তা টেকসই হবে বলে মনে হচ্ছে না। স্থায়ী সংস্কারের অপেক্ষায় দিন গুনছেন কটিয়াদী উপজেলার নাগরিকগণ।
জনভোগান্তির বিষয়ে স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, "কিশোরগঞ্জ জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপজেলা কটিয়াদী। রাস্তা-ঘাট ও বিভিন্ন সমস্যা নিয়ে আমরা চরম ভোগান্তিতে আছি।
স্থানীয়দের দাবি, জনভোগান্তিমুক্ত মানবিক কটিয়াদী চাই আমরা। রাস্তা-ঘাটসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন যেনো দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।


আরও খবর




বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা