শিরোনাম
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

‘লাল চন্দন’ ভেবে ভারত থেকে ভেসে আসা গাছের গুঁড়ি বিক্রির ধুম

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৮ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৮ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় কালজানি নদীর সীমান্ত দিয়ে ভারত থেকে পানিতে ভেসে এসেছে হাজার হাজার গাছের গুঁড়ি। এসব কাঠের বেশিরভাগই বাকল ও শিকড়বিহীন এবং লালচে রঙে হওয়ায় অনেকেই এগুলোকে ‘লাল চন্দন’ বলে ধরে নিচ্ছেন।


রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙা ও শালঝোড় এলাকায় কালজানি নদীতে এসব কাঠ ভেসে আসতে শুরু করে। পরদিন নদীর স্রোতে গুঁড়িগুলো দুধকুমার হয়ে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত পৌঁছে যায়।



এতে ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারী উপজেলার শত শত মানুষ ভোর থেকেই নদীতে নেমে পড়ে। কেউ নৌকা, কেউ ভেলা, আবার কেউ টিউবের ভরসায় কাঠ ধরতে ব্যস্ত হয়ে পড়ে। নদীপাড়ে গড়ে ওঠে অস্থায়ী কাঠের হাট।


নাগেশ্বরীর দামালগ্রাম এলাকায় দেখা যায়, একেকটি গাছের গুঁড়ি ২০ হাজার থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কোথাও দাম আরও বেশি। রায়গঞ্জ ইউনিয়নে একটি বড় লালচে গুঁড়ির দাম ধরা হয়েছে এক লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।



দামালগ্রামের আবদুল মোতালেব বলেন, ‘চারজন মিলে প্রায় ৫০ ফুটের মতো একটি গাছ তুলেছি। দেখতে ঠিক চন্দনের মতো। দেড় লাখ টাকা দাম চেয়েছি, তবে এক লাখ ২০ হাজার টাকা হ‌লে ছে‌ড়ে দেব।’


আজাদ হোসেন নামের এক কাঠ ব্যবসায়ী বলেন, ‘একেকটা গুঁড়ি ১২ হাজার টাকায় কিনেছি। কেটে জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করবো।’



ছিটমাইলানীর সবুজ মিয়া বলেন, ‘পরিবারসহ সারারাত ধরে প্রায় ৫০০ মণ কাঠ তুলেছি। কিছু রাখবো রান্নার জন্য, বাকিটা বিক্রি করবো।’


কুড়িগ্রাম জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, ‘এগুলো আসল চন্দন কাঠ নয়। দীর্ঘদিন পানিতে থাকায় কাঠের রঙ লালচে হয়েছে। শ্বেত বা রক্তচন্দনের কোনো নমুনা পাওয়া যায়নি।’



কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ও উদ্ভিদবিদ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, ‘কাঠে থাকা ট্যানিন ও ফেনলিক যৌগ পানিতে ভেজা অবস্থায় বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে জারিত হয়ে লালচে রঙ ধারণ করে। তাই দেখতে চন্দনের মতো হলেও এসব কাঠ সাধারণ গাছের।’


তিনি আরও জানান, ‘চন্দন কাঠে বিশেষ ঘ্রাণ থাকে, যা ঘষলে বোঝা যায়। কিন্তু এসব কাঠে কোনো গন্ধ নেই, ফলে বোঝা যায় এগুলো চন্দন নয়।’


আরও খবর




শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ


এই সম্পর্কিত আরও খবর

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত