শিরোনাম
পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

লালমোহন হাসপাতালে নেই তার কোনো নিয়োগ ! তবুও একাধিক দায়িত্ব পালন করতেন তিনি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০২ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০২ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি (ভোলা): 

লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়োগই ছিলো না তার। তবুও তিনিই ছিলেন লালমোহন হাসপাতালের অফিস সহকারী, পরিসংখ্যান ও কম্পিউটার অপারেটরের দায়িত্বে। নির্দিস্ট প্রতিষ্ঠানের ব্যক্তিকে প্রতিবছর টেন্ডার পাইয়ে দেওয়া সহ হাসপাতালের গোপনীয় সকল কাজ তাকে দিয়েই করানো হতো। লালমোহন গজারিয়ার ৪নং ওয়ার্ডের ¬¬মো. মিজানুর রহমান-এর আউটসোর্সিংয়ে ওয়ার্ডবয় পদে নিয়োগ ছিলো পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলায়। ২০১৯ সাল থেকে তজুমদ্দিনে তার নিয়োগ থাকলেও তিনি লালমোহন হাসপাতালে বসেই বেতন নিতেন ২০২৪ সালের আগস্ট পর্যন্ত। ৫ আগস্ট পরবর্তী সরকার পতনের পর তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার আউট সোর্সিংয়ের চাকরী বাতিল করে দেওয়া হয়। একই সাথে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও বেশ কয়েকজন আউট সোর্সিংয়ের ওয়ার্ডবয়, কর্মী অনুপস্থিত থাকায় তাদেরও চাকরি বাতিল হয়ে যায়। এই সুযোগে মিজানের চাকরি লালমোহনে বহাল করে দেন তারই চাচা লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের রহস্যময় দীর্ঘমেয়াদী ‘প্রধান সহকারী’ মো. নুরুজ্জামান। নুরুজ্জামানের ক্ষমতা বলেই মিজানুর রহমান অন্য হাসপাতালে আউটসোর্সিংয়ে নিয়োগ থাকলেও লালমোহন হাসপাতালেই থাকতেন। প্রথম দিকে নুরুজ্জামান কম্পিউটারে কাজ করানোর জন্য মিজানুর রহমানকে লালমোহন হাসপাতালে এনে তার কক্ষের মধ্যেই পাশেই ডেস্ক খুলে বসিয়ে দেয়। এরপর সুযোগ বুঝে তজুমদ্দিন থেকে আউটসোর্সিংয়ের ওয়ার্ডবয় পদে তার নিয়োগ নিয়ে দেওয়া হয়। নুরুজ্জামান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দুইজনেই যোগসাজস করে মিজানকে দিয়ে গোপনীয় কাজগুলো করাতেন। নির্দিস্ট ঠিকাদারকে প্রতিবছর হাসপাতালের টেন্ডার পাইয়ে দেওয়া সহ অর্থনৈতিক কাজ, পরিসংখ্যান বিভাগের কাজ এগুলো মিজানের মাধ্যমে করানো হতো। এমনকি সরকারি বিভিন্ন প্রশিক্ষণ ঢাকা, বরিশালে হাসপাতাল থেকে কাউকে পাঠানোর জন্য বলা হলে সেখানেও মিজানকে পাঠানো হতো। অথচ সরকারি নিয়োগকৃত লালমোহন হাসপাতালের স্থায়ী স্টাফদের সবসময় উপক্ষো করা হতো বলে অভিযোগ রয়েছে। একজন ওয়ার্ডবয় পদে নিয়োগকৃত অন্য উপজেলার আউটসোর্সিংয়ের কর্মীকে দিয়ে লালমোহন হাসপাতালের সর্বশেষ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান ও প্রধান সহকারী নুরুজ্জামান নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতেন বলে অভিযোগ। যেখানে লালমোহন হাসপাতালে তার নিয়োগই ছিলো না এবং তজুমদ্দিন হাসপাতালের আউটসোর্সিংয়ের ওয়ার্ডবয়ের থাকার কথা ওয়ার্ডে; সেখানে তাকে দিয়ে করানো হতো গুরুত্বপূর্ণ একাধিক দপ্তরের কাজ। যা প্রশাসনিক নীতিমালা ও আউটসোর্সিংয়ের নিয়মের পরিপন্থী বলে অভিযোগ উঠেছে। এমনকি হাসপাতালে থাকা বেশ কিছু নিয়মিত কর্মচারীও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করতেন। তারা মনে করেন, এই ধরনের কাজ হাসপাতালের শৃঙ্খলা ও স্বচ্ছতা নষ্ট করেছে। বিষয়টি নিয়ে মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনিও তার নিয়োগ তজুমদ্দিনের ছিলো বলে স্বীকার করেন। বর্তমানে লালমোহন হাসপাতালে নিয়োগ হয়েছে এবং ওয়ার্ডবয় পদে আউটসোর্সিং কর্মী। তবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান ও প্রধান সহকারী নুরুজ্জামান ভোলায় বদলীয় হয়ে যান। বর্তমানে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা ডাঃ মহসিন জানান, বিষয়টি তখনকার দায়িত্বে থাকা কর্মকর্তা বলতে পারবেন। প্রশাসনিক বিষয় তিনি বলতে পারতেন না। যতটুকু জানেন, অফিস সহকারী ও কম্পিউটারে দক্ষ লোক না থাকায় তার চাচা প্রধান সহকারী মো. নুরুজ্জামানই তাকে নিয়ে এসেছে।


আরও খবর




পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ