শিরোনাম
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে? টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

লালমোহনে পেট্রোল, অকটেন ও ডিজেলের তীব্র সংকট ! ভোগান্তিতে যানবাহন চালকরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা) : 

ভোলার লালমোহনে হঠাৎ করেই পেট্রোল, অকটেন ও ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে।  উপজেলার একমাত্র ফিলিং স্টেশনে (সাউদিয়া ফিলিং স্টেশন) তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটর সাইকেল চালকসহ সাধারণ যানবাহন ব্যবহারকারীরা। প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে পাম্প থেকে তেল না পেয়ে  খালি হাতে ফিরতে দেখা গিয়েছে। ২৫ ও ২৬ মার্চ  সকাল থেকে ফিলিং স্টেশন সহ উপজেলা সদর এবং  বিভিন্ন বাজারে  সরেজমিনে ঘুরে দেখা যায়, অন্তত শতাধিক স্পট এবং বড় ছোট বাজার, পদ্মা অয়েল কোম্পানীর ডিলার এবং ফিলিং স্টেশনে তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। লালমোহন উপজেলার সাউদিয়া ফিলিং স্টেশন খোলা রেখে  পেট্রোল ও অকটেন  নেই মর্মে  বড় অক্ষরে  লিখে স্টিকার সাঁটিয়ে  রাখা হয়েছে, পাম্প খোলা থাকলে ও জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। এতে করে কর্মজীবী মানুষ, ডেলিভারি রাইডার এবং দৈনন্দিন যাতায়াতে মোটরসাইকেল, সিএনজির  ওপর নির্ভরশীলদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে।

ভুক্তভোগী মোটরসাইকেল চালকরা, ভোর থেকে বিভিন্ন জ্বালানি তেলের দোকান এবং পাম্প ঘুরেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ২৪মার্চ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও অনেকে পেট্রোল ও অকটেন না পেয়ে ফিরে গিয়েছেন বলে জানান। তবে পাম্প মালিক ও ডিলারের বক্তব্য হলো চাহিদার তুলনায় জ্বালানির সরবরাহ কম হওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

লালমোহনের সাউদিয়া ফিলিং স্টেশনের মালিক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস জানান, জ্বালানি তেল বিক্রি আমাদের একধরনের সেবা মুলক কাজ। আমাদের তেল আনার  গাড়ি ছোট হওয়ায় ( ৯০০০) নয় হাজার লিটার জ্বালানি তেল আমরা  প্রতি সিপটে পাম্পে এনে থাকি। আমরা সরকারি রেটে পেট্রোল অকটেন বিক্রি করছি। দোকানে সরবরাহ কম থাকায় পাম্পেই মুলত চাপ বাড়ছে । কিন্তু হঠাৎ করে গ্রাহকের সংখ্যা বেড়ে যাওয়ায় সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। তবে হঠাৎ গ্রাহক বৃদ্ধির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। অন্যদিকে স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি মজুত রাখা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই প্রশাসনের তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন।

উপজেলার বৃহৎ জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ও পদ্মা অয়েল কোম্পানীর লালমোহনের ডিলার ফুলবাগিছা স্টোর সহ কয়েকটি দোকান  থেকে মটর সাইকেল সিএনজি  ও অন্যান্য যানবাহন  চালকরা  দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অসহ্য ভোগান্তির পর কারও কারও ভাগ্যে  গাড়ি প্রতি ১ লিটার করে জ্বালানি জোটে। রমাগঞ্জের মটর সাইকেল চালক মোঃ শিহাব, আব্দুল হান্নান, মোঃ জাবের, মোঃ আব্বাস উদ্দীন, ধলীগৌরনগর ইউনিয়নের সিএনজি চালক মোঃ আরিফ, মিজান মটর সাইকেল চালক , আবুল বাসার, চরভূতা ইউনিয়নের আব্দুল করিম ও মোঃ শাকিল প্রমুখ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা  পাম্পে গিয়ে তেল পাইনা অথচ বিভিন্ন বাজারের তেলের দোকান মালীকরা চওড়া দামে ১১৯ টাকার পেট্রোল ২৫০-৩৫০ টাকা দরে বিক্রি করছেন।  মোঃ কবির নামের এক মটর সাইকেল চালক বলেন, জ্বালানি তেলের দোকানে গিয়ে পেট্রোল চাইলে প্রথমে পেট্রোল নেই বললেও পরে ১১৯ টাকার পেট্রোল ২৫০ টাকা দিয়ে কিনতে হচ্ছে আমাদের।  তিনি আরও বলেন আমরা গরীব মানুষ মটর সাইকেল চালিয়ে যাত্রী বহন করে  (ভাঁড়া টেনে) বাবা মা ও স্ত্রী সন্তানসহ স্বজনদের নিয়ে মোটামুটি  সংসার চালাচ্ছি। সারাদিন মটর সাইকেল চালিয়ে কোন দিন  ৪শ থেকে ৫ শ টাকা আবার তার চেয়ে কম বা বেশি পেয়ে থাকি । অথচ ১ লিটার পেট্রোল যদি ২৫০ বা ৩০০ টাকা দিয়ে কিনতে হয় তাহলে আমাদের আর সারাদিন খেটে লাভ কি? আমাদের ভাগ্যে  পাম্পের  পেট্রোল জোটেনা। 

প্রশাসনের নিকট যানবাহন চালকদের দাবী তারা যেন প্রতিদিন কমপক্ষে একবার উপজেলার প্রতিটি বাজারের জ্বালানি  তেলের দোকানে অভিযান পরিচালনা করেন। 

এ বিষয়ে লালমোহন উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. রেজওয়ানুল হক বলেন, দোকানে সরবরাহ কম থাকায় , গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে  ফিলিং স্টেশনে ,আমাদের নজর দারি রয়েছে যানবাহন চালকরা যেন ভোগান্তির শিকার না হয়।  সকল গ্রাহকদের মাঝে সমহারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উপজেলা সদর সহ বিভিন্ন বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে কঠোর নজর রয়েছে।


আরও খবর




কারিগরি শিক্ষার্থীদের নিয়ে ফুলবাড়ীয়ায় ক্যারিয়ার বিষয়ক আয়োজন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ

লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

সাপ নিয়ে আতঙ্ক নয়, সচেতনতায় স্নেক রেসকিউ টিম

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

কারিগরি শিক্ষার্থীদের নিয়ে ফুলবাড়ীয়ায় ক্যারিয়ার বিষয়ক আয়োজন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ

লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত