শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরের কৃতি সন্তান ও এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহীদ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-


আবদুস শহিদ,বিশিষ্ট সাংবাদিক নেতা।ছাত্রজীবনে সাংবাদিকতা শুরু করে এ পেশাই পার করে দিয়েছেন প্রায় ৪০বছর।


শুধু সাংবাদকিতাই নয়। সাংবাদিকতার শুরু থেকেই সাংবাদিকদের অধিকার নিয়ে লড়ে যাচ্ছিলেন তিনি।তাই দেশব্যাপী সাংবাদিক পরিবারে আবদুস শহিদ অতিপরিচিত নাম।সে কারণে লক্ষ্মীপুরে জন্ম গ্রহনকারি সাংবাদিকদের মধ্যে জনাব আবদুস শহিদকে মরহুম সানাউল্লাহ নূরীর পরেই মনে করা হয়।জীবনের বেশিরভাগ সময় ধরে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।মৃত্যুর আগেও তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভির সিনিয়র বার্তা সম্পাদক পদে কর্মরত ছিলেন।


ছাত্রাবস্থায় সাংবাদিকতায় যুক্ত হন জনাব শহিদ। দীর্ঘদিন দৈনিক দিনকালের চিফরিপোর্টার পদে দায়িত্ব পালনের পর যোগ দেন তৎকালীন লন্ডন ভিত্তিক টেলিভিশন- চ্যানেল এস এ,এরপর এনটিভিতে।তিনি ঢাকার সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন-ডিইউজের দুই বার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।


পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।এছাড়া ঢাকা সাংবাদিক সমবায় সমিতির সম্পাদক ছিলেন তিনি।ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম,বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন জনাব আবদুস শহিদ।


পার্লামেন্ট রির্পোটিং,পরিবেশ রির্পোটিং এবং অনুসন্ধানমূলক রির্পোটিং বিষয়ে বিশেষ দক্ষ সাংবাদিক শহিদ সাংবাদিক তার কাজে পৃথিবীর কয়েকটি দেশ সফর করেন।তাঁর জন্ম ১৯৫৭সালের ১৫ই আগস্ট সাবেক রামগতি বর্তমান কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে। 


তাঁর বাবা আবদুল বারী ছিলেন এক সময়ের এলাকার অবস্থা সম্পন্ন কৃষক। মাতা আফিয়া খাতুন ছিলেন গৃহিনী।দাদার বাড়ি ছিল লক্ষ্মীপুর সদর উপজেলার নলডগী গ্রামে।নদী ভাঙ্গনের শিকার হয়ে তাদের পরিবার চলে আসে বর্তমান এলাকায়। প্রাথমিক শিক্ষা শেষের পর প্রথমে তিনি কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ 


বিদ্যালয়ে ভর্তি হলেও পরে সদর উপজেলার ভবানীগঞ্জ হাইস্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি পাস করেন।স্কুল জীবনে তিনি নানা ধরনের লেখালেখি এবং সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত হন। ঢাকার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন।পরে বাংলা বিষয় নিয়ে অর্নাসে ভর্তি হন।সাংবাদিকতা পেশা এবং সাংসারিক চাপের কারণে তিনি অনার্স কোর্স শেষ না করে ডিগ্রী কোর্স করেন।পরে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। 


সে সময়েই তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হন। সাপ্তাহিক সচিত্র স্বদেশ, দৈনিক কিষাণ এবং দৈনিক আজাদে সাংবাদিকতা শেষে ১৯৮৭ সালে তিনি দৈনিক দিনকালে যোগ দেন।দিনকাল থেকে শেষে চলে আসেন ইলেক্ট্রনিক মিডিয়ায়।সাংবাদি কতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কাজের সাথেও জড়িত।তিনি কমলনগরের একমাত্র কলেজ হাজিরহাট উপকূল ডিগ্রী 


কলেজ প্রতিষ্ঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।এছাড়া কমলনগর উপজেলা গঠনকালীন সময়ে ঢাকাস্থ কমলনগর উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি পদে দায়িত্ব নিয়ে উপজেলা বাস্তবায়নের জন্য গণমাধ্যমে বেশ ভূমিকা রাখেন।


সাম্প্রতিক সময়ে তিনি নিজ গ্রামে ১৫ শতক জায়গায় নিয়ে পিতা-মাতার নামে গড়ে তুলেছেন আফিয়া-বারী হাফিজিয়া এতিমখানা।এতিম এবং নদীভাঙ্গা অসহায় পরিবারের শিশুসহ ৭০ টি শিশু ও পাঁচ জন শিক্ষকের আবাসিক ব্যবস্থা রয়েছে এ 


এতিমখানায়। ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সমিতির জীবন সদস্য জনাব আবদুস শহিদ রাজধানীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত লক্ষ্মীপরের সাংবাদিকদের সংগঠন লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা ছিলেন।= মৃত্যু=(২৩ আগষ্ট ২০২০)বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সাংবাদিক আব্দুস শহীদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আব্দুস শহীদের বয়স হয়েছিল ৬৩ বছর(২৩ আগষ্ট 2020) রাত সাড়ে দশ টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের ইসলামপাড়া এলাকার ‘আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র সামনে কবরস্থানে তাকে সমাহিত করা হয়।২০২০ সালের২৫জুলাই আব্দুস শহীদের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।


শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৭ জুলাই তাকে উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হলে পরদিন তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাস পাতালের আইসিইউতে নেওয়া হয়।


আরও খবর




প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা