শিরোনাম
চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

প্রকাশিত:শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রনি মিয়া  শিক্ষক ও লেখক : দেশের মাধ্যমিক শিক্ষা খাত বর্তমানে এক গভীর ও বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।মাধ্যমিক শিক্ষা হলো একজন শিক্ষার্থীর ভিত বা বুনিয়াদ গড়ার সবচেয়ে সংবেদনশীল স্তর। এই স্তরে যদি শৃঙ্খলা, নীতিবোধ এবং সঠিক কাঠামো না থাকে, তবে উচ্চশিক্ষা বা পুরো জাতি গঠন ব্যাহত হয়। ইদানীং সংবাদমাধ্যমে যেসব দৃশ্য সামনে আসছে, তা কেবল অনভিপ্রেত নয়, বরং পুরো জাতি হিসেবে আমাদের ভাবিয়ে তোলার মতো। সাম্প্রতিক সময়ে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ঘটনা আমাদের শিক্ষাঙ্গনের ভঙ্গুর অবস্থাকে নগ্নভাবে ফুটিয়ে তুলেছে। কোথাও দেখা যাচ্ছে অফিস কক্ষে শিক্ষক ও শিক্ষার্থী একে অপরের চুল ধরে টানাটানি করছে, কিংবা শিক্ষার্থী প্লাস্টিকের টেবিল দিয়ে সজোরে শিক্ষকের মাথায় আঘাত করছে। আবার কোথাও শ্রেণিকক্ষেই ছাত্রীদের ধূমপান করার দৃশ্য কিংবা পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ির জেরে ভাঙচুরের ঘটনা ঘটছে।শুধু শিক্ষার্থীরাই নয়, খোদ শিক্ষকদের নৈতিক অবক্ষয়ের চিত্রও কম ভয়ানক নয়। কখনো প্রধান শিক্ষকের ঘুষ নেওয়ার গর্বিত স্বীকারোক্তি, কখনো বা অফিস কক্ষে মদ খেয়ে প্রধান শিক্ষকের মাতলামি করার দৃশ্য দেশবাসীকে স্তম্ভিত করেছে। এমনকি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ছাত্রীকে দিয়ে শিক্ষিকার শরীর মালিশ করানোর মতো লজ্জাজনক ঘটনাও ঘটেছে। শিক্ষক-শিক্ষার্থীর এই দ্বন্দ্ব, হাতাহাতি, কিংবা শিক্ষক-শিক্ষিকাদের যৌন কেলেঙ্কারির ঘটনা এখন আর বিচ্ছিন্ন কিছু নয়, বরং হরহামেশাই গণমাধ্যমে আসছে। এই ত্রিমুখী ক্ষয়িষ্ণুতা—যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং অনেক ক্ষেত্রে অভিভাবকরাও বিদ্যালয়ে এসে শিক্ষকদের ওপর চড়াও হচ্ছেন—মাধ্যমিক শিক্ষাকে এক ভয়ংকর অস্থিরতার মুখে দাঁড় করিয়েছে।অভ্যন্তরীণ অব্যবস্থাপনা ও ক্ষমতার অপব্যবহারমাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান এই ভয়াবহ কর্মকাণ্ড ও অস্থিরতার পেছনে রয়েছে প্রতিষ্ঠানের ভেতরের সুপ্ত অনিয়ম ও কাঠামোগত দুর্বলতা। মাঠপর্যায়ের চিত্র দেখলে বোঝা যায়, অনেক বিদ্যালয়েই প্রধান শিক্ষকের দুর্বল নেতৃত্বের কারণে সামগ্রিক প্রশাসনিক নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে। বিদ্যালয়গুলোতে দেখা যায়, অনেক শিক্ষকই ঠিক সময়ে আসেন না; অধিকাংশ ক্ষেত্রেই তারা বিদ্যালয়ে আসেন নির্ধারিত সময়ের পরে এবং শিক্ষার্থী মাঠ ত্যাগ করার আগেই সটকে পড়েন।এর বাইরেও প্রতিষ্ঠানগুলোতে একশ্রেণির প্রভাবশালী ব্যক্তির দৌরাত্ম্য চরমে। সহকারী শিক্ষক, ল্যাব সহায়ক কিংবা অফিস সহায়কদের অতি-প্রভাব এবং সিন্ডিকেটের কারণে অনেক সময় নবাগত বা ভালো শিক্ষকরা সৎভাবে চাইলেও স্বাধীনভাবে কোনো ভালো কাজ করতে পারেন না। এই অভ্যন্তরীণ কোন্দল, দায়িত্বহীনতা এবং জবাবদিহিতার অভাবেই মূলত পুরো প্রতিষ্ঠানকে অচল করে তুলেছে।শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তন ও সামাজিক অবক্ষয়  অন্যদিকে, আজকের শিক্ষার্থীদের মধ্যেও একধরনের আক্রমণাত্মক মনোভাব তৈরি হয়েছে। বিভিন্ন জরিপ ও পর্যবেক্ষণে দেখা যায়, প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পোশাকের অনিয়ম, লম্বা চুল, শার্টের বোতাম খোলা রাখা এবং বাহ্যিক শৃঙ্খলার বড় ঘাটতি রয়েছে। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর অভিভাবকের সাথে কথা বলে জানা গেছে, বহু অভিভাবকই আজ সন্তানদের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। কোচিং বাণিজ্য, মিড ডে মিলের খাবার আত্মসাৎ এবং নানা অনিয়মের বেড়াজালে শিক্ষকরাও নৈতিকতা হারাচ্ছে।প্রশাসনিক নীরবতা ও সমাধানের পথ বর্তমানে সরকার বা নীতিনির্ধারক পর্যায়ে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, মিড ডে মিল বা উপবৃত্তির মতো অনেক প্রকল্প নেওয়া হচ্ছে। এগুলো অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু প্রশ্ন হলো—বিদ্যালয়ের অন্দরে যেখানে শৃঙ্খলাই নেই, প্রধান শিক্ষক থেকে শুরু করে কর্মচারীদের অনিয়ম-প্রভাব থামানো যাচ্ছে না, সেখানে কেবল অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কি এই সংকট কাটানো সম্ভব?মাধ্যমিক শিক্ষায় সত্যিকারের পরিবর্তন আনতে হলে কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া জরুরি:১. প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও জবাবদিহিতা: প্রধান শিক্ষকের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে এবং সহকারী শিক্ষক অফিস সহকারী, বা অন্য সহায়ক পদের লোকজনের অযাচিত প্রভাব ও সিন্ডিকেট ভেঙে দিতে হবে। শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে।২. শিক্ষকদের জীবনমান ও মর্যাদা: শিক্ষকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা পেশার প্রতি পূর্ণ মনোযোগী হতে পারেন।৩. প্রশাসনিক নজরদারি: রাজনৈতিক প্রভাব এবং তদবিরের সংস্কৃতি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মুক্ত করতে হবে। শিক্ষা প্রশাসনের নীতিমালা বা নির্দেশনাগুলো যেন শুধু কাগজ-কলমে না থেকে বাস্তবে কার্যকর হয়, তা দেখতে হবে।৪. নৈতিক শিক্ষা: সার্টিফিকেটসর্বস্ব পড়াশোনা বাদ দিয়ে শ্রেণিকক্ষে নৈতিকতা ও শৃঙ্খলার চর্চা ফিরিয়ে আনতে হবে।শিক্ষাঙ্গনের এই বিশৃঙ্খলা ও অস্থিরতা একটি গোটা প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। উন্নয়ন প্রকল্পগুলোর কি মাধ্যমিকে ঘটে যাওয়া ঘটনাগুলোর সমাধান? নাকি এই বিষয়গুলোর আগে মাধ্যমিকে শৃঙ্খলা ফিরানো সবচেয়ে বেশি জরুরি?” তাই রূপকথার উন্নয়ন প্রকল্পের আগে মাধ্যমিকে প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, ভেতরের অনিয়ম দূর করা এবং নৈতিকতা পুনঃপ্রতিষ্ঠা করা এখন সবচেয়ে বড় জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত।


আরও খবর
আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬





মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি

লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু