শিরোনাম
গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ধরপাকড়, তিনজনের কারাদণ্ড

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকবিরোধী তৎপরতা জোরদার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি নেতৃত্ব দেন বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  তাসওয়ার তানজামুল হক। এসময় মালগ্রাম দক্ষিণপাড়া পুকুরপাড় এবং পৌর সেন্ট্রাল মসজিদের সামনে পৃথক অভিযান চালিয়ে মোট ৯০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন, বগুড়া জেলার গাবতলী থানাধীন চক সেকেন্দার এলাকার মহিদুলের ছেলে রাকিব (২৬), বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন চককানপাড়া এলাকার বাকিরুলের ছেলে বাপ্পি (২৩) ও বগুড়া জেলার সদর থানাধীন মালগ্রাম এলাকার বজলুল কাদেরের ছেলে দিপু (২৬)।

অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির রায় প্রদান করা হয়। 

এ সময় গ্রেফতারকৃত রাকিব ও বাপ্পিকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিপুকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উদ্ধারকৃত আলামত (গাঁজা) ঘটনাস্থলেই ধ্বংস করেন ম্যাজিস্ট্রেট।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান অভিযানের বিষয়ে কঠোর সতর্ক বার্তা দিয়ে বলেন, “মাদক ব্যবসায়ী কিংবা সরবরাহকারী—যে পরিচয়েই থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। বগুড়াকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত, টার্গেটেড ও গোয়েন্দা-নির্ভর অভিযান চালাচ্ছি। আজকের অভিযান তারই অংশ। সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানে ডিএনসি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক বলেন,“মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আমরা মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিচ্ছি। মাঠপর্যায়ে কাজ করে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই— বগুড়ায় মাদকের কোনো জায়গা নেই। এ ধরণের অভিযান চলমান থাকবে এবং প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”



আরও খবর




ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার