শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

“মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা”—বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশিত:রবিবার ০৭ জুন ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৭ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ সম্রাট আলী, দৌলতপুর :

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের গৃহবধূ সুখী খাতুনের হত্যার বিচার এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবার।

শনিবার বিকেলে ভেড়ামারায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিহতের পিতা মো. বকুল শেখ। এ সময় তাঁর স্ত্রী রাবেয়া খাতুন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বকুল শেখ জানান, তাঁর বাড়ি কুচিয়ামোড়া গ্রামে। প্রায় ১৫ বছর আগে তিনি মেয়ে সুখী খাতুনকে একই ইউনিয়নের মাধবপুর গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে দেন।

তিনি অভিযোগ করেন, পাশের গ্রামের ভাতিজা সম্পর্কের মো. ফয়সাল দীর্ঘদিন ধরে সুখী খাতুনের বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে গোপনে সুখীর ছবি সংগ্রহ করে সেগুলো এডিটিংয়ের মাধ্যমে বিকৃত করে তাঁকে ব্ল্যাকমেইল করা শুরু করেন এবং বিভিন্ন সময় টাকা আদায় করেন। এছাড়া সুখীর নামে বিভিন্ন এনজিও থেকে ঋণ তুলে সেই অর্থও আত্মসাৎ করেন বলে অভিযোগ করেন তিনি।

বকুল শেখের দাবি, বিষয়টি পরিবারকে জানালে ফয়সাল ক্ষুব্ধ হয়ে ওঠেন। গত ৫ এপ্রিল ২০২৬ সকালে তিনি সুখী খাতুনের বাড়িতে গিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে মারধর ও গলা টিপে হত্যা করেন। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করার উদ্দেশ্যে মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে ঝুলিয়ে রাখার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর ভেড়ামারা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায় এবং একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবার দাবি করে, ময়নাতদন্ত প্রতিবেদনে সার্ভিকাল স্পাইনাল কর্ড ইনজুরি, প্রথম সার্ভিকাল কশেরুকা ভাঙা এবং আটলান্টো-অক্সিয়াল জয়েন্ট ডিসলোকেশনের মতো গুরুতর আঘাতের আলামত পাওয়া গেছে, যা হত্যার ইঙ্গিত বহন করে। তবে প্রতিবেদনে আত্মহত্যাজনিত মৃত্যুর মতামত দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

এ ঘটনায় গত ২ জুন ২০২৬ তারিখে নিহতের ভাই মো. রুহুল আমিন বাদী হয়ে মো. ফয়সাল, তাঁর পিতা আলাউদ্দিন এবং ভাবি কাকলী খাতুনকে আসামি করে কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হত্যা মামলা দায়ের করেন।

নিহতের পিতা আরও অভিযোগ করেন, ঘটনার পর ফয়সাল সুখীর ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যান এবং তাঁর পিতা আলাউদ্দিন মোবাইলের ব্যবহৃত সিম কার্ড নষ্ট করে ফেলেন। ঘটনার পর থেকেই প্রধান আসামি ফয়সাল পলাতক রয়েছেন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে সুখী খাতুনের পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান সাংবাদিকদের জানান, ৫ এপ্রিল ২০২৬ তারিখে সুখী খাতুনের মৃত্যুর ঘটনায় তাঁর পিতা থানায় আত্মহত্যার অভিযোগে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পরবর্তীতে ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

আদালতে দায়ের করা নতুন হত্যা মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এ সংক্রান্ত কোনো কাগজপত্র এখনো থানায় এসে পৌঁছেনি। কাগজপত্র পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল