
আব্দুল্লাহ্ আল মামুনমুন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার বর্ণাঢ্য দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে।পঞ্চগড় জেলা আইএবি মিলনায়তনে এই সম্মেলন সম্পন্ন হয়।অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে যোগ দেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ মুহাম্মাদ আল-আমিন। আমন্ত্রিত অতিথিরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।দিনব্যাপী এই সাংগঠনিক কার্যক্রম শেষে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি হিসেবে আলহাজ্ব আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক বা সেক্রেটারি হিসেবে সৈয়দ মুহাম্মদ সুলতান মাহমুদেন নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নবনির্বাচিত এই নেতৃত্ব আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতারা।সম্মেলনের সফল সমাপ্তি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।




























