শিরোনাম
সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

মুরাদনগরে ইউএনও’র সহযোগিতায় বৃদ্ধা খুঁজে পেল তার পরিবার

প্রকাশিত:সোমবার ১৩ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৩ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগরে ইউএনও’র সহযোগিতায় হারিয়ে যাওয়া এক বৃদ্ধা খুঁজে পেয়েছে তার পরিবারকে। পরিবার থেকে হারিয়ে যাওয়া ওই বৃদ্ধা মমতাজ বেগম (৬৫) পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের বীকতলা গ্রামের মৃত আয়াত আলীর স্ত্রী। রবিবার সকালে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান হারিয়ে যাওয়া ওই বৃদ্ধার সন্তানদের কাছে তাকে বুঝিয়ে দেন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান জানান, শনিবার রাতে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ষাটোর্ধ্ব ওই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এসময় ফেরদৌস আহমেদ নামের স্থানীয় এক ব্যবসায়ী ওই মহিলার পরিচয় সনাক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রাত ১০টার দিকে ওই বৃদ্ধাকে নিয়ে মুরাদনগর থানায় হাজির হলে, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে জানানো হয়। বিষয়টি জানতে পেরে ইউএনও আবদুর রহমান তাৎক্ষণিক মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করান এবং তার নিরাপত্তার জন্য একজন মহিলা গ্রাম পুলিশ নিয়োগ করে। পরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধার সাথে কথা বলে পরিচয় সনাক্ত করেন।
পরিচয় সনাক্তের পর, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাকিব হাসান খাঁন ও সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় পার্শ্ববর্তী দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তারের সাথে যোগাযোগ করা হয়। পরে ওই মহিলার দেয়া তথ্য অনুযায়ী ইলিয়টগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়। খবর পেয়ে রবিবার সকালে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে ওই মহিলার আইডি কার্ড ও তার সন্তানদের পরিচয় সনাক্ত করা হয়। পরে পরিবার থেকে হারিয়ে যাওয়া ওই মহিলাকে তার সন্তানদের কাছে বুঝিয়ে দেন ইউএনও মোঃ আব্দুর রহমান।
ইউএনও মোঃ আবদুর রহমান আরো জানান, বিগত কিছুদিন আগে হারিয়ে যাওয়া মমতাজ বেগমের একমাত্র মেয়ে মৃত্যুবরণ করেন। মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বৃদ্ধা মমতাজ বেগম। তবে দাউদকান্দি উপজেলা নিজ বাড়ি থেকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় কিভাবে এসেছে তা এখনো জানা সম্ভব হয়নি।


আরও খবর




সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত