শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

মুরগির বাজারে নিম্নগতি, বাচ্চার দরেও স্বস্তি

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোরবানির আগে থেকে কমতে থাকা মুরগির দাম ঈদের পর আরও কমেছে। মুরগির পাশাপাশি কমে এসেছে বাচ্চার দরও, যার ফলে খামারিদের উৎপাদন খরচ ভবিষ্যতে আরও কমে আসবে। তবে খাবারের দাম এখনও বাড়তি, সেটিও কমার আশায় খামারিরা।


ঢাকার কাঁচাবাজারে কেজিপ্রতি ১৬০ থেকে ১৭০ টাকায় নেমেছে ব্রয়লার মুরগির দাম, যা বছরের সর্বনিম্ন বলে সরকারি সংস্থা টিসিবির হিসাবে দেখা যাচ্ছে।


সোনালি মুরগিও এক মাসে ১০০ টাকার চেয়ে বেশি কমে নেমেছে ৩০০ থেকে ৩১০ টাকা।


টাকা এক দশক স্থিতিশীল থাকার পর ২০২২ সাল থেকে মুরগির দরে উত্থান ঘটে। এই সময়ে বড় করপোরেট প্রতিষ্ঠানের বাজার নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে নানা আলোচনা হয়।


খোদ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে নিয়ন্ত্রণের চেষ্টার বিষয়ে বক্তব্য এসেছে, বড় করপোরেট কোম্পানিকে নিয়ে মত বিনিময় হয়েছে। সেখানে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে।


রোজার ঈদের আগে-পরে মুরগির বাজার ছিল গরম। এক পর্যায়ে ব্রয়লার মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা আর সোনালি মুরগির দর ৪২০ টাকাতেও উঠে যায়।


তবে কোরবানির ঈদের আগ থেকে দর নিম্নমুখী হতে থাকে। ঈদের পর তা কমতে থাকে আরও। খামারিরা বলছেন, এখন যে দর, তাতে তাদের লোকসান হচ্ছে। এই অবস্থায় অনেক কামার বাচ্চা তোলাও বন্ধ করে রেখেছেন বলে খামারিদের পক্ষ থেকে বক্তব্য এসেছে।


বাচ্চার চাহিদা কমার প্রভাবে কমে এসেছে দামও, এই মুহূর্তে এক দিনের বাচ্চা ৩৭ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে, যা গত ছয় মাসেও কিনতে পারেননি খামারিরা।


খামারিরা গত দেড় থেকে দুই বছর ধরেই বারবার বাচ্চা ও খাবারের দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন। মাঝে এক দিনের বাচ্চা ১০০ টাকা দিয়েও কিনতে হয়েছে। খাবারের দাম এই সময়ে দেড় গুণেরও বেশি বেড়েছে।



মুরগির খুচরা ব্যবসায়ীরা বলছেন, কোরবানিতে মাংস খেয়ে ‘হাঁপিয়ে উঠেছে মানুষ’। এ কারণে এখন চাহিদা কম।


তেজগাঁওয়ের তেজকুনিপাড়া রেললাইন সংলগ্ন কাঁচাবাজারে আল আমিন গত শুক্রবার ডেকে ডেকে ব্রয়লার মুরগি বিক্রি করছিলেন ১৭০ টাকা কেজি দরে। তবে বেশি নিলে তিনি ১৬৫ টাকা কেজি দরেও দিয়ে দেন।


তিনি বলেন, “মাংসের প্রতি মানুষের যে অনীহা আসছে, সেটা কাটতে কাটতে আরও এক মাস সময় লাগব।”


তার পাশের বিক্রেতা মো. লিটন হোসেন বিক্রি করছিলেন আরও ১০ টাকা কমে, ১৬০ টাকা দরে।


লিটন বলেন, “আমার স্মরণে মুরগির দাম এখন অনেক কম। গত এক বছরে এটাই সর্বনিম্ন দাম।”


বৃহস্পতিবার গুলিস্তান থেকে পাইকারিতে ১৪৫ টাকা কেজি দরে ব্রয়লার কিনেছেন। কেজিপ্রতি ১৫ টাকা মুনাফা দেখা গেলেও কিছু খরচও আছে।


লিটনের কাছ থেকে ২৪০ টাকায় দেড় কেজির একটা মুরগি কিনে রোকসানা পারভীন বলেন, “ঈদের দুইদিন পরে লিটন ভাইয়ের কাছ থেকে আমি ১৮০ টাকা কেজিতে মুরগি নিয়ে গেছি। আর আজ ভাবছি দাম বাড়বে, কিন্তু আরও ২০ টাকা কমে পাইলাম। এই দামটা সবসময় থাকলে আমাদের জন্য খুবই ভালো হয়।”


সেদিন কারওয়ান বাজারে বাংলা চিকেন হাউজে ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি দরে বিক্রি করেছেন মো. ফয়েজ।


দাম কমার কারণ হিসেবে তিনি বললেন, “মানুষের মুখে মাংস লাইগ্যা রইছে, এখন চাহিদা নাই। তাই দাম কম। আমি কারওয়ান বাজারে আজ ১৮ বছর ধরে মুরগির ব্যবসা করতেছি। এরকম পরিস্থিতি আমি জীবনেও দেখি নাই। ক্রেতাই নাই।”


রোববার একই বাজারের ফারুক চিকেন ব্রয়লার হাউজের বিক্রেতা মোহাম্মদ দুলাল মুরগি বিক্রি করেছেন ১৭০ টাকা করে, সোনালির দাম রেখেছেন ৩০০ টাকা, ৫ কেজি নিলে দিয়েছেন ১৬০ টাকায়।



ঢাকার খিলগাঁওয়ের খামারি মো. নুরুদ্দিনের এবার ৪৬ হাজার ব্রয়লার মুরগির বাচ্চা তুলেছিলেন। এখনো শেডে আছে ৬ হাজার মুরগি।


তিনি শুক্রবার মুরগি বিক্রি করেছেন ১৪০ টাকা কেজি দরে। কিন্তু হিসাবে কেজিতে উৎপাদন খরচ হয় আরও ৩০ টাকার বেশি।


তিনি বলেন, “আমাদের খামারিদের এখন লস হচ্ছে। খিলগাঁওয়ের অনেক খামারি রমজানের ঈদের পর লস খেয়ে খেয়ে খামার বন্ধ করে দিচ্ছে।


“আমরা বাচ্চা কিনছি ৬০ টাকা করে। সেই বাচ্চাকে দেড় কেজি ওজনের করতে আড়াই থেকে তিন কেজি ফিড খাওয়াতে হয়। মেডিসিন, বিদ্যুৎ, পানি আরও আনুষঙ্গিক খরচ মিলিয়ে উৎপাদন খরচ ১৭১ টাকা।


বাচ্চার দাম কমানোর দাবি করে তিনি বলেন, “এই বাচ্চার দাম আর ফিডের দাম কমলেই সব স্বাভাবিক থাকত, আমাদের হাহাকার করা লাগত না।


“আমরা চাই না মুরগির দাম অতিরিক্ত বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাক। তবে আমাদের যেন লসে বেচতে না হয়।”


নারায়নগঞ্জের রূপগঞ্জের খামারি আলাউদ্দিন সরকারও লোকসানে। এক হাজার মুরগিতে ৪০ হাজার টাকার ক্ষতির হিসাব দিয়েছেন তিনি।


আলাউদ্দিন বলেন, “এজেন্টদের পিছে পিছে ঘুরে, অনেকদিন অপেক্ষা করে বাচ্চা কিনছি ৭০ টাকা করে। সেই বাচ্চা পেলে বড় করে মূলধনটা পর্যন্ত পেলেও আবার উৎসাহ নিয়ে খামার করতাম। কিন্তু খামার গুটিয়ে নিব কিনা ভাবছি।”


খামারি নুরুদ্দিন জানিয়েছেন, লোকসান হওয়ায় অনেক খামারিই নতুন করে বাচ্চা তুলছেন না। তাই আগের চেয়ে কম দামেও পাওয়া যাচ্ছে বাচ্চা।


তিনি বলেন, “আমার শেড খালি হয়েছে কয়েকটি। কিন্তু লস খাওয়ায় নতুন করে বাচ্চা তুলতেও ভয় পাচ্ছি। আগে দামও বেশি ছিল, এরপর অর্ডার দিয়েও পেতাম না। এখন অবশ্য ৪০ টাকার ভিতরেই পাওয়া যাচ্ছে। তবে ফিডের দাম এক টাকাও কমানো হয়নি। বস্তা ৩ হাজার ৫৭০ টাকা।”



আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক