
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রশাসক সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে তাঁদের যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার (২০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সংগঠনের উদ্যোগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকরা জাতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে সমাজের নানা সমস্যা তুলে ধরেন এবং জনস্বার্থে কাজ করেন। সংবাদমাধ্যমের মাধ্যমে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া সম্ভব হয়। তিনি বলেন, সাংবাদিকদের যেকোনো প্রয়োজন বা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাঁকে অবহিত করলে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের সার্বিক সাফল্য কামনা করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সহসভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান এবং কার্যনির্বাহী সদস্য মোক্তার হোসেন ও মো. হোসেন খান সুজন।





























